Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
জেফরি বেগ-বাস্টার্ড
জেফরি বেগ-বাস্টার্ড
Series · 6 books · 2010-2022
By
Mohammad Nazim Uddin
Books in series
#1
নেমেসিস
2010
পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় দেশের জনপ্রিয় লেখক খুন হলেন নিজ অ্যাপার্টমেন্টে। প্রথমবারের মত দৃশ্যপটে আবির্ভূত হয় ইনভেস্টিগেটর জেফরী বেগ। আপাত দৃষ্টিতে সহজ একটি কেস খুব দ্রুতই হয়ে যায় সমাধান। কিন্তু এরপরই ঘাঘু ইনভেস্টিগেটরের চোখে ধরা পড়ে সব অস্বাভাবিকতা, আসে একের পর এক সাসপেক্ট, কিন্তু সবই যেন ঘটনাকে আগের চেয়েও ঘোলাটে করে। সুপরিচিত ধানমণ্ডির বুকে ঘটে যাওয়া প্রতিশোধের এক টানটান উত্তেজনা পূর্ণ মনোজ্ঞ এবং মৌলিক এক ডিটেকটিভ থ্রীলার - নেমেসিস।
#2
কন্ট্রাক্ট
2011
পাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল! কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আসতে হলো দেশে; একটি লাইফটাইম কন্ট্রাক্ট । আত্মবিশ্বাসী বাস্টার্ড তার মিশনে নেমে পড়তেই সব কিছু জট পাকাতে শুরু করে। বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। এ দিকে দৃশ্যপটে আর্বিভূত হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দু’জনের লক্ষ্য একেবারেই ভিন্ন। ষড়যন্ত্র আর পাল্টা ষড়যন্ত্র-রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান।
#3
নেক্সাস
2012
অভিজাত স্কুল সেন্ট অগাস্টিনে খুন হলো নিরীহ এক জুনিয়র ক্লার্ক। হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগ তদন্তে নামতেই দ্রুত ঘটনা মোড় নিতে থাকে - দৃশ্যপটে আবির্ভূত হয় ভয়ঙ্কর এক সন্ত্রাসীচক্র। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ইনভেস্টিগেটার। কিন্তু দমে যাবার পাত্র নয় সে। অবশেষে সত্য উদঘাটনে সফল হতেই সূত্রপাত ঘটে নতুন একটি উপাখ্যানের।
#4
কনফেশন
2013
বদলে গেছে পেশাদার খুনি বাস্টার্ড। সে আর টাকার বিনিময়ে মানুষ খুন করেনা। তবে সম্পূর্ণ ভিন্ন কারনে ফিরে গেল নিজের পুরনো পরিচয়ে। আবারো মুখমুখি হল হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগের। ইন্টারোগেশন রুমে শুরু হল বাস্টার্ডের অতীত জীবনের "কনফেশন"।
#5
করাচি
2015
তিনযুগ আগের ঘটনা মীমাংসা করতে হবে বাস্টার্ডকে আর সেজন্যে পাড়ি দিতে হবে বারো শ’ মাইল, যেতে যেতে হবে এ বিশ্বের সবচেয়ে অরাজক আর বিপজ্জনক শহর করাচিতে। প্রথমে টার্গেট সহজ আর মিশন কঠিন ভাবলেও অচেনা করাচি তাকে বার বার চমকে দিতে শুরু করলো। অপ্রত্যাশিত সব ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। একটা সময় মনে হলো টার্গেটের নাগাল পাওয়াটা শুধু কঠিনই নয় অনিশ্চিতও বটে। তবে হাল ছেড়ে দেবার পাত্র নয় সে। চূড়ান্ত আঘাত হানার সময় বুঝতে পারলো দুনিয়া কাঁপানো একটি ঘটনার মধ্যে ঢুকে পড়েছে অযাচিতভাবে! নেমেসিস-এর ৩টি সিকুয়েল কন্ট্রাক্ট, নেক্সাস আর কনফেশন-এর পর করাচি একটি প্রিকুয়েল। যেখানে পাঠক খুঁজে পাবেন সেই পরিচিত বাস্টার্ডকে।
#6
নেক্সট
2022
দীর্ঘদিন পর ফিনিক্স পাখির মতো ভষ্ম থেকে পুণরুত্থিত হয়েছে ব্ল্যাক রঞ্জু। আবারো সৃষ্টি করেছে ত্রাসের রাজত্ব। এবার অনেক বেশি শক্তিশালি এবং ভয়ঙ্কর। আর অপ্রতিরোধ্য তার সন্ত্রাসী চক্র। আইন শৃঙ্খলা বাহিনির সাধ্য নেই তার নাগাল পায়। ওদিকে ঢাকার এক আবাসিক এলাকা ঘটে গেল তিনটি হত্যাকাণ্ড। তদন্তে নেমেই অপ্রত্যাশিত কিছুর হদিস পেয়ে গেল হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগ। হয়তো ব্ল্যাক রঞ্জুর নাগাল পেয়ে যাবে সে। কিন্তু পর্দার অন্তরালে আছে আরেকজন, তাকে ধরা প্রায় অসম্ভব। সে কী চায়? কে সে? বাস্টার্ডই বা কেন আড়াল থেকে বেরিয়ে এসে হন্যে হয়ে খুঁজছে সেই লোককে? নাকি তাকেই খুঁজছে রহস্যময় লোকটা! বাস্টার্ডের জন্য পাঠকের অপেক্ষার প্রহর শেষ, সেই সাথে সব প্রশ্নেরও জবাব পাওয়া যাবে ‘বেগ-বাস্টার্ড’ সিরিজের ষষ্ঠ বই ‘নেক্সট’-এ।
Author
Mohammad Nazim Uddin
Author · 18 books