Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
ফোর্থ সেঞ্চুরি
ফোর্থ সেঞ্চুরি
Series · 2 books · 2017-2018
By
Jimee
Books in series
#1
এ মিস্ট্রি অব ফোর্থ সেঞ্চুরি
2017
ষোলশ বছর পূর্বে, সেন্তুসেনিয়া নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা গ্রীসের এক নির্জন বনে বাস করতো কাঠুরে কন্যা অ্যালেক্স। পৃথিবীতে বাবা ছাড়া আপন কেউ ছিল না তার। এক অশুভ সকাল, অ্যালেক্সের জীবনটা ওলটপালট করে দেয়। নিজ বন, নিজ রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হয়। বাইরের জগত সম্পর্কে অ্যালেক্সের ধারনা কিঞ্চিতই। বিপদের মুহূর্তে সর্বক্ষণ ছায়ার মত পাশে থাকে লিও। যে অ্যালেক্সকে বাঁচাতে, তাকে নিয়ে পা বাড়ায় অজানার উদ্দেশ্যে। একটা সময় অ্যালেক্সের প্রতি এক সর্বগ্রাসী মায়ায় জড়িয়ে যায় অন্য একজনের জীবন, যার সাথে জড়িত পুরো রোমান সাম্রাজ্যের ভবিষ্যৎ। নীরবে ভাগ্যকে মেনে নেয় লিও। পাওয়া যায়, অলিম্পিয়া হতে প্রেরিত পৃথিবীতে জিউসের সর্বশেষ নিদর্শনের সন্ধান। ঘটনার পরিক্রমায় চলতে থাকে পিতা-পুত্রের দ্বন্দ্ব, সিংহাসন নিয়ে ষড়যন্ত্র এবং সিনেটের অসহযোগ। উন্মোচিত হয় কিছু অযাচিত সত্যের। ঘটে যায় কিছু অনাকাঙ্খিত পরিণতি, যা অনেককে ঠেলে দেয় ধ্বংসাত্মক এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে।
#2
এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি
2018
প্রায় ষোলশ বছর পূর্বে, স্পার্টায় বাস করত মিসরীয় বংশোদ্ভূত অনিন্দ্য সুন্দরী তরুণী অ্যালেক্সান্দ্রা, যে বয়ে বেড়াচ্ছিল দেবতা প্রমিথিউসের অভিশাপ। অ্যালেক্সান্দ্রা যখন মায়ের গর্ভে তখন এক পুরোহিত তার মাকে সতর্ক করে বলেছিল, পূর্ণিমা রাত তার অনাগত সন্তানের জন্য অশুভ। এ রাতে যেন তাকে দুগ্ধস্নান করানো হয় এবং বাইরে বেরুতে না দেয়া হয়। ষোল বছর অন্যথা হয়নি এ নিয়মের। যদিও একটা সময় ভাগ্য অ্যালেক্সান্দ্রাকে নিয়ে যায় এক নির্জন দ্বীপে। যে দ্বীপে সে একা নয়, আটকা পড়েছিল আরও পনের – ষোল জন স্পার্টান। যাদের মধ্যে রয়েছে এক ভাগ্যবিড়ম্বিত যুবক ফিদেল। মেয়েজামাতা রূপে তাকে পছন্দ করেছিল অ্যালেক্সান্দ্রার বাবা। গ্রীস হতে রোমে ফেরার পথে এক রাজজাহাজ তাদের দেখে উদ্ধারে এগিয়ে আসে, যে জাহাজে ছিল স্বয়ং রোমান যুবরাজ। যার বাগদত্তাকে রোমের হিতার্থে বিসর্জন দিতে চায় প্যাগান পুরোহিতরা। বাধা হয়ে দাঁড়ায় যুবরাজ। পুরো রোম জনতা চলে যায় তার বিপক্ষে। বিপক্ষে চলে যায় সিনেট, এমনকি সর্বদা ছায়াতুল্য পিতাও। বাধ্য হয়ে নিজ সৈন্যদের বিরুদ্ধে তরবারি ওঠাতে হয় তাকে। অথচ যারা কিনা সর্বদা তার নেতৃত্বে যুদ্ধে নেমেছিল। শেষ পর্যন্ত সাম্রাজ্য, সিংহাসন সব ত্যাগ করে বাগদত্তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ায় যুবরাজ। চিহ্নিত হয় সাম্রাজ্যদ্রোহী রূপে। চিরকালের জন্য রুদ্ধ হয়ে যায় রোমে ফেরার পথ। কিন্তু যাকে বাঁচাতে রোম ত্যাগ করতে হয়েছিল আবার তাকে বাঁচাতেই রোমে ফিরে আসতে হয় যুবরাজকে। তারপর...!!! যুদ্ধ, মিথ, বীরত্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র এবং আত্মত্যাগের এক শ্বাসরুদ্ধকর উপাখ্যান – “এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি”
Author
Jimee
Author · 3 books