Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
শোণিত উপাখ্যান
শোণিত উপাখ্যান
Series · 3 books · 2015-2019
By
Syed Aunirbaan
Books in series
#1
শোণিত উপাখ্যান
2015
ইতিহাস কথা বলে – বিজয়ীদের কথা । ইতিহাস সাক্ষ্য দেয় – অতীত গৌরবের সাক্ষ্য । কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া ঘটনাবলির কতটুকু তাতে অটুট থাকে ?
অসামাজিক কিন্তু তুখোড় পুলিশ অফিসার কায়েস হায়দারের কাঁধে চাপল অদ্ভুত এক কেস সমাধানের ভার । পরিস্থিতি এমনই দাঁড়াল যেখানে যুক্তি কাজ করে না । রহস্য মানব অবলালের কাছে সাহায্য চাইল কায়েস । দু’জনে মিলে নেমে পড়ল তদন্তে । কিন্তু কেঁচো খুড়তে গিয়ে এ যে সাপের বাসা ! একের পর এক অতিপ্রাকৃতিক প্রতিপক্ষের মুখোমুখি হলো কায়েস আর অবলাল । আধুনিক ঢাকা শহরে এ কী নাটক জমে উঠেছে ! শুধু পিশাচ, স্কন্ধকাটা, চুড়েল আর শক্তিশেলধারী যাদুকরই নয়, এর পেছনে রয়েছে আরও গুঢ় কোন রহস্য । জড়িয়ে পড়ল আরও অনেকে—সুদর্শনা মীরানা মোরেস, যে কি না প্রতি রাতে একই স্বপ্ন দেখে । শখের অকালটিস্ট নাজিম আর ক্যাপ্টেন অ্যান্ড্রিয়াস–-কারা এরা ? ধীরে ধীরে উন্মোচিত হলো ভয়াবহ এক চক্রান্তের জাল । সামনে রয়েছে শৈলেন ভট্টাচার্যের ভয়ঙ্কর দলবল, কিন্তু নেপথ্যে কলকাঠি নাড়ছে অসীম শক্তিধর কেউ, কী তার পরিচয় ? দেড় হাজার বছর আগে ঘটে যাওয়া এক প্রলয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি চায় সে । নিষ্ফল বসে প্রহর গোণা ছাড়া কি কিছুই করার নেই ? নাকি কেউ বাড়িয়ে দেবে অযাচিত সাহায্যের হাত ? সব প্রশ্নের উত্তর রয়েছে রক্তের মাঝে ।
শোণিতের উপাখ্যানে
।
#2
শোণিত উপাখ্যান
2017
শোণিত উপাখ্যান ত্রয়ী
\-এর দ্বিতীয় বই ।
ইতিহাস কথা বলে – বিজয়ীদের কথা । ইতিহাস সাক্ষ্য দেয় – অতীত গৌরবের সাক্ষ্য । কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া ঘটনাবলির কতটুকু তাতে অটুট থাকে ?
বর্তমান
\-এ বর্ণিত কাহিনীর ব্যাখ্যা পেতে যেতে হবে
অতীত
\-এ, জানতে হবে মহাকালের স্রোতে হারিয়ে যাওয়া সেই সব ঘটনাবলি যার ফলশ্রুতিতে ঢাকার বুকে আজ জমে উঠেছে এক অতিপ্রাকৃত নাটক । ডুব দিতে হবে 'সুদূর অতীতে' - অ্যালেক্সান্ডার, আটিলা, চেঙ্গিস আর বাবরের দরবারে । শুনতে হবে বীরযোদ্ধা বাঘাতুর আর পুরোহিত অবলোহিতের গল্প । কীসের ধারাবাহিকতায় শৈলেন ভট্টাচার্য আর যংকসুর আজ সমবেত ? ফিরতে হবে 'নিকটে' – জানতে হবে তরঙ্গের বেড়ে ওঠার প্রেক্ষাপট । রুমী নামের একটি ছেলের কারণে কী ঘটেছিল ‘পিশাচের গ্রাম’-এ ? কী কারণে তিক্ত হয়েছে সাদা হাত আর অর্ধ জীবন্মৃত ক্যাপ্টেন অ্যান্ড্রিয়াসের সম্পর্ক ? কেনই বা মীরানা মোরেসকে বারো বছর আগে ফিরিয়ে দিয়েছিল অবলাল ? কী অসমাপ্ত কাহিনী লুকিয়ে আছে ওদের অতীতে ? সব প্রশ্নের উত্তর রয়েছে রক্তের উপাখ্যানে –
শোণিত উপাখ্যান
।
#3
শোণিত উপাখ্যান
2019
ইতিহাস কথা বলে–বিজয়ীদের কথা। ইতিহাস সাক্ষ্য দেয়–অতীত গৌরবের সাক্ষ্য। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া ঘটনাবলির কতটুকু তাতে অটুট থাকে? শোণিত উপাখ্যান–বর্তমান-এ যে কাহিনীর পর্দা উন্মোচিত হয়েছিল, তার পূর্বের সূত্র এবং পটভূমি বর্ণিত হয়েছে শোণিত উপাখ্যান–অতীত-এ। এবারের পর্ব অতঃপর। মোঘল সম্রাট বাবরের দরবারে পৌঁছানোর পর কী ঘটেছিল শোণিত মন্দিরের প্রধান পুরোহিত লোহিতের ভাগ্যে? সেই ঘটনার পরিক্রমায় অবলোহিত আর বাঘাতুরই বা কী ভূমিকা রেখেছিল? এদিকে বর্তমান প্রেক্ষাপটে মীরানা মোরেসকে অপহরণ করেছে কে? কায়েস-অবলাল যে কেসের তদন্ত করছে তার সঙ্গে এর কীসের সম্পর্ক? হঠাৎ ঘনিয়ে ওঠা এই অরাজকতা সামাল দিতে কী পদক্ষেপ নিতে যাচ্ছে সাদা হাত? কেনই বা ঢাকার উদ্দেশে রওনা হয়েছে রয়্যাল ভ্যাম্পায়ার রাতিবর? ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে অর্ধ-জীবন্মৃত ক্যাপ্টেন অ্যান্ড্রিয়াস, বেসেলি ক্ষমতার ধারক তরঙ্গ ওরফে অবলাল, দুই পুলিশ ইন্সপেক্টর কায়েস আর রবিউল। আসলে কে রয়েছে নেপথ্যে? কী তার মহা-পরিকল্পনা? সর্বোপরি, কীভাবে এই নাটকের যবনিকাপাত ঘটবে? সব প্রশ্নের উত্তর রয়েছে রক্তের উপাখ্যানে–‘শোণিত উপাখ্যান’।
Author
Syed Aunirbaan
Author · 4 books