Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
সময় উপাখ্যান
সময় উপাখ্যান
Series · 2 books · 2019-2022
By
রবিন জামান খান (Robin Zaman Khan)
Books in series
#2
ব্ল্যাক বুদ্ধা
2019
সময়: ১৮০ খ্রিস্টপূবার্ব্দ। মৌর্য সাম্রাজ্যের পতন আর শুঙ্গ বংশের উত্থানের মধ্যে দিয়ে ভারতবর্ষ যখন ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যায় উত্তাল, এমনি এক বিক্ষুব্ধ সময়ে অপহৃত হলো তিব্বতের সবচেয়ে বড় মঠের প্রধান লামা। তাকে উদ্ধার করতে ভারতবর্ষের মাটিতে পা রাখলো তিব্বতের সেরা যোদ্ধাদের একজন। অন্যদিকে, বর্তমান সময়ে আসাম থেকে রিসার্চ প্রজেক্ট শেষ করে দেশে ফেরার পথে গায়েব হয়ে গেল শাবিপ্রবি’র এক শিক্ষক। তাকে খুঁজে বের করতে সিলেট পাঠানো হলো অফিসার তানভীর মালিককে। একদিকে সিলেট শহরকে ঘিরে পুরনো ব্যক্তিগত তিক্ততা, অন্যদিকে ফিল্ড লেভেলে কাজের অনভিজ্ঞতায় দিশেহারা তানভীর মালিক প্রতি পদে হোঁচট খেতে-খেতে যখন প্রায় রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে তখুনি সে আর তার অপারেটিভ টিম জানতে পারলো অতীত আর বর্তমানের এই জটপাঁকানো ঘটনার মূল নিহিত আছে এমন এক বিন্দুতে যেখানে অবস্থান করছে দুই হাজার বছরের পুরনো এক রহস্য- মানব সভ্যতা যাকে বুদ্ধের অন্ধকার অবতার নামে জেনে এসেছে। রবিন জামান খানের নতুন হিস্ট্রিক্যাল থ্রিলার
ব্ল্যাক বুদ্ধা
\- ধর্ম, গোত্র, লোভ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লড়াইয়ের এক বিস্তৃত উপাখ্যান, যেখানে অতীতের পাপাচার সংজ্ঞায়িত করে চলেছে বর্তমান সংশয়কে।
#4
রাজদ্রোহী
2022
খুব সাধারণ একটা মিসিং পারসোনের কেস, প্রফেসর ইফতেখার মাহমুদ নামে তিন বছর আগে হারিয়ে যাওয়া এক আর্কিওলজিস্টকে খুঁজে বের করতে হবে। কিন্তু কাজে নামার সাথে সাথেই ইন্সপেক্টর আহমেদ বাশার সে বুঝতে পারলো কাজটা সহজ তো নয়ই বরং এটা সাধারণ কিছুও নয়। খড়ের গাঁদা থেকে তাকে সূঁচ খুঁজে বের করতে হবে, যেখানে একদিকে সূচটা অত্যন্ত বুদ্ধিমান, তার ওপরে আবার সূচটাকে খুঁজে বেড়াচ্ছে একাধিক মানুষ। কেসে নামার সাথে সাথেই সে এমন এক ঝুঁকি নিয়ে নিলো যা তাকে নিয়ে যেতে পারে লক্ষ্যের খুব কাছে অথবা পুরোপুরি শেষ করে দিতে পারে সদ্য ধ্বংসস্তুপ থেকে তুলে নিয়ে আসা পুলিশি ক্যারিয়ারকে। কিন্তু ঝুঁকি নিয়েই সে বুঝতে পারলো, বিরাট ভুল হয়ে গেছে। সময়: ষোড়ষ শতকের শেষভাগ। মোঘল সম্রাট আকবর বাংলাকে বিদ্রোহী প্রদেশ হিসেবে ঘোষণা করে নিজের সবচেয়ে শক্তিশালী সেনাপতিদের একজন মানসিংহকে বাংলায় পাঠালো বারো ভূইয়াদের প্রধান ঈশা খাঁকে যুদ্ধে পরাজিত করে বন্দি হিসেবে আগ্রা নিয়ে যাওয়ার জন্য। বীর ঈশা খাঁ রুখে দাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু সৈন্য সংখ্যা থেকে শুরু করে সবকিছুই মোঘলদের প্রতিহত করার জন্যে অপ্রতুল। বাধ্য হয়ে সে নিজের বীর সেনাদের একজন মাসুম কাবুলী, যাকে পাঠান সেনাপতি শহবাজ খাঁ রাজদ্রোহী হিসেবে ঘোষণা করেছে, তাকে ভাওয়ালের জমিদার ফজল গাজীর আশ্রয় থেকে ডেকে পাঠালো বিশেষ এক উদ্দেশ্য নিয়ে। মাসুম খাঁ কাবুলীকে পানি-জঙ্গল আর হাওর বিধৌত এলাকা থেকে খুঁজে বের করতে হবে সদ্য বিধাব হওয়া এক সুবাদারের স্ত্রীকে। এই সুবাদারের স্ত্রীর কাছে আছে এমন কিছু যা বদলে দিতে পারে মোঘলদের সাথে বারো ভূইয়াদের যুদ্ধের গতিপথ। কাজে নেমেই মাসুম কাবুলী বুঝতে পারলো এই বিশেষ মানুষটিকে খুঁজে বের করে ঈশা খাঁর নিকটে পৌছাতে হলে তাকে মোকাবেলা করতে হবে মোঘলদের শক্তিশালী বাহিনী, স্থানীয় বিদ্রোহী ডাকাত এবং ভয়ঙ্কর পানির ঠগী হিসেবে পরিচিত পাঙ্গুদের
Author
রবিন জামান খান (Robin Zaman Khan)
Author · 8 books