Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন
মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন
Series · 2 books · 2017-2021
By
Nosib Ponchom Zehadi
Books in series
#1
মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন
2017
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর মনসুর সাহেব। শখের বশে বাড়ির নীচে ক্যাফে বুকওঅর্ম নামের একটা লাইব্রেরি চালান। সেই লাইব্রেরির লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পায় আন্ডারগ্র্যাডে পড়ুয়া সৌধ নামের এক তরুণ। সেখানেই ঝড়বৃষ্টির মাঝে একরাতে ইমতিয়াজ সালেহীন নামের রহস্যময় একজন মানুষের সাথে পরিচয় হয় তার। ভদ্রলোক একটু রহস্য করে কথা বলতে পছন্দ করেন। তার অন্যতম গুন হচ্ছে গল্প বলা। বিশেষ করে ভৌতিক কিছু বর্ণণা করার সময় কন্ঠ আর ভাষা দিয়ে এমন একটা আবহ তৈরি করেন যে ভয় না পেয়ে উপায় থাকেনা। পরিচয়ের এক পর্যায়ে ভদ্রলোক তার বাড়ির গাছ-পালায় ঘেরা ছাদে সৌধকে তার জীবনের একটা ঘটনা বলেন। সে রাতে তীব্র ভয় সৌধকে গ্রাস করে। সে পালিয়ে আসে সেই বাড়ি থেকে। এরপর থেকেই একটা দুঃস্বপ্ন ওকে স্বপ্নের মাঝে তাড়া করা শুরু করে। নবাবদের আমলে আর্মেনীয়’রা যখন এদেশে এসে তাদের ব্যবসাপাতি ছড়ানো শুরু করে তখন তাদের মধ্যে ছোট একটা দল সাথে করে নিয়ে এসেছিলো ইতিহাস কাঁপানো, ভয়াবহ একটা কিছু। যেটাকে ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার জন্য মধ্যযুগ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিলুপ্তপ্রায় কিছু ব্যাবিলনীয় ধর্মগ্রন্থে সেটাকে পৃথিবীর মাঝে নরকের আগুন বলে আখ্যায়িত করা হয়েছে। আর্মেনীয়দের চূড়ান্ত সফলতা, আর নবাবদের পতনের পেছনে অল্টারনেট হিস্ট্রিতে এই নিষিদ্ধ জিনিসটাকে দায়ি করা হয়েছে। কিন্তু এর সাথে একজন সাধারণ লাইব্রেরিয়ানের কিসের সম্পর্ক? আর অদ্ভুত একটা ঘটনা শুনেই বা সে এতো ভয় পেলো কেন?
#2
ফুল লাগলে চেয়ে নিবেন
2021
নষ্ট হয়ে যাওয়া পানির লাইন মেরামত করতে গিয়ে একদিন রকিব উদ্দিন ম্যানহোলের ভেতরে নামতে বাধ্য হলেন। ঢাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথে তিনি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন সেদিন। উত্তেজিত হয়ে তার সুপারভাইজারকে বিষয়টা জানানো মাত্র তাকে বলা হলো, মুখ বন্ধ রাখো! প্রায় প্রাগৈতিহাসিক এক লাল টেলিফোন থেকে রাত দু’টার পর অদ্ভুত সব আওয়াজ পাওয়া যায়। ফিসফাস করে উচ্চারণ করা কিছু শব্দ যেন অনেক দূর থেকে ভেসে আসে। এর উত্তর খুঁজতে গিয়ে একদিন নিখোঁজ হলো ফারাবী। পাওয়া গেলো একটা চিরকুট। সেখানে লেখা – ফুল লাগলে চেয়ে নিবেন (বেলা দুই ঘটিকা হইতে) ঢাকার তেজগাঁও থেকে যে ঘটনার শুরু, একসময় তা গিয়ে ঠেকলো ফরাশগঞ্জ রোডের নর্থব্রুক হল, প্রাচীণ এক ভাষা, তিওয়ানাকু সভ্যতা এবং লিনেন বুক অব জাগরেব-এ। ‘মাঝরাতে একটা গল্প শুনিয়েছিলেন’-এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম।
Author
Nosib Ponchom Zehadi
Author · 4 books