Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
অয়ন-জিমি
অয়ন-জিমি
Series ·
16
books · 1992-2025
By
Ismail Arman
Books in series
#1
কালকুক্ষি
1992
ছুটি কাটানোর উদ্দেশ্যে টেক্সাসের ছোট্ট শহর গ্রীনহিল-এর মাটিতে পা দিতেই কিডন্যাপ হয়ে গেল দুই বন্ধু অয়ন আর জিমি। ব্যাপার কী? ওদের কাছে কী চায় দুই ভয়ানক দাগী আসামী? জ্যাক আর মাইক প্রাইস কে? কীসের ম্যাপ? কীসের চিঠি? আসলে রহস্যটা কী? একে একে সব প্রশ্নেরই জবাব পাওয়া গেল, কিন্তু সবশেষে এল সত্যিকারের বিপদ - আটকা পড়ল ওরা কালকুক্ষি, অর্থাৎ, মৃত্যুগুহাতে।
#2
সাবাস অয়ন! সাবাস জিমি!!
1999
বয়সে ওরা তোমাদেরই মত। কিশোর। স্কুলে পড়ে। থাকে অ্যামেরিকার লস অ্যাঞ্জেলেসে। একজন প্রবাসী বাঙালি, অন্যজন খাঁটি অ্যামেরিকান। অয়ন হোসেন আর জিমি পারকার। মাণিকজোড়। ভাল ছাত্র, কিংবা ঘনিষ্ঠ বন্ধু ছাড়াও আরেকটা পরিচয় আছে ওদের। দু’জনেই তুখোড় গোয়েন্দা। যে-কোনও ধরনের রহস্যের প্রতিই ওদের তীব্র কৌতূহল। অনেকগুলো রহস্য রয়েছে ওদের সামনে। একটা হারানো বাঘ, ভুতুড়ে একটা বর্ম, ভৌতিক কণ্ঠস্বর, ঝগড়াটে মেয়ের চ্যালেঞ্জ... আরও কত কী! নতুন-পুরনো সব মিলিয়ে সাতটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার। তা হলে আর দেরি কেন, ভিড়ে যাও অয়ন আর জিমির সঙ্গে। এক্ষুণি!
#3
কালো মেঘ
2001
ডকের ধারে বহুদিন ধরেই বাস করত এক বুড়ো পাইলট। বেঁচে থাকতে কেউ চোখ ফিরিয়ে তাকায়নি তার দিকে, অথচ মরার পর শুরু হলো তুলকালাম। রহস্যময় চরিত্রে ভরে গেল স্যান পেদ্রো ম্যারিনা। বিপাকে পড়ে গেল বাপ ছেলের দরিদ্র জেলে পরিবার। ঠিক এই সময়, রহস্য সমাধান করতে মাটি ফুঁড়েই যেন উদয় হলো তিন কিশোর-কিশোরী। অয়ন, জিমি আর রিয়া!
#4
হারানো শুশুক
2001
প্রিয় দুটো পোষা শুশুক হারিয়ে ভীষণ মনোকষ্টে আছেন অয়ন-জিমির হিস্ট্রি টীচার মিসেস কারস্টেন। প্রিয় শিক্ষিকার দুরবস্থা দেখে চুপ করে বসে থাকতে পারল না দু’বন্ধু। নেমে পড়ল শুশুক উদ্ধার অভিযানে। কিন্তু তলে তলে যে এত কাণ্ড কে জানত! হারানো দুই শুশুক ওদের টেনে নিয়ে গেল আমেরিকার সমুদ্রসীমার বাইরে। যেখানে অপেক্ষা করছে একটা বিদেশি জাহাজ, আর তাতে ক্রু’র ছদ্মবেশে লুকিয়ে আছে একদল ভয়ঙ্কর লোক! না বুঝে সিংহের খাঁচায় পা দিল ওরা। অয়ন পড়ল হাঙরের মুখে!
#11
বানরের হাত
2018
ছোট্ট একটা বানরের হাত - চিমসে এইটুকুন হয়ে গেছে। অনেক পুরনো। আর সেটার মালিকানা নিয়েই বাধল গোল। এক দিকে কোরাব নামের অদ্ভুত সাজসজ্জার এক লোক, আরেক দিকে যাযাবর একদল জিপসি। ব্যাপার কী? ওটার জন্য সবাই পাগল হয়ে উঠেছে কেন? তদন্তে নামতে হলো অয়ন, জিমি আর রিয়াকে। প্রাচীন এক স্কেচবুক, ব্রোঞ্জের মূর্তি, আর দুর্বোধ্য ধাঁধা... সব কিছু মিলিয়ে মাথা খারাপ হবার দশা ওদের। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ। কে সে?
#12
কালো জাদু
2018
পাহাড়চূড়ার অদ্ভুত এক বাড়িতে বাস করেন হরর উপন্যাসের জনপ্রিয় লেখক এলিয়ট ব্রিণ্ডল, সেটার মালিক এককালে কালো জাদুর চর্চা করত। হঠাৎ করে ভৌতিক সব কাণ্ড ঘটতে শুরু করল বাড়িটাকে ঘিরে। মি. ব্রিণ্ডলের লেখা এক অপ্রকাশিত উপন্যাসের কাহিনি সত্যি হতে শুরু করল, একের পর এক অভিশাপ নেমে এল তাঁর ওপর। তদন্তে নামল অয়ন, জিমি আর রিয়া। কিন্তু শুরু থেকেই বাধার পর বাধা। খোদ মি. ব্রিণ্ডলই চাইছেন না, রহস্যটা ওরা ভেদ করুক। কেন? গোলমালের আভাস পাচ্ছে গোয়েন্দারা। শেষে নিজেরাই পড়ল বিপদে। হ্যালোউইনের রাতে ভয়ঙ্কর এক পিশাচের মুখোমুখি হলো ওরা।
#13
রাত নিশুতি
2019
লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত স্টেডম্যান মিউজিয়ামে খুব শীঘ্রি শুরু হতে চলেছে একটি জুয়েল এগজিবিশন। সীমিত সময়ের জন্য সেখানে প্রদর্শন করা হবে দুনিয়ার সবচেয়ে দামি রত্নগুলোর একটি - ‘কুইন অভ দি ওশান’ নামে এক দুষ্প্রাপ্য নীল হীরা। সেই হীরা দেখতে গিয়েই ঘটল বিপত্তি। অয়ন-জিমি মিউজিয়ামে ঢুকতেই নিভে গেল সব বাতি, বন্ধ হয়ে গেল সব দরজা, হীরার লোভে মিউজিয়ামে হানা দিল সশস্ত্র একদল ডাকাত। শুরু হলো তাদের সঙ্গে ইঁদুর-বেড়াল খেলা। কী যেন ঠিক মিলছে না... ধীরে ধীরে টের পেল অয়ন-জিমি, ডাকাতির পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনও রহস্য। ওরা কি পারবে তার সমাধান করতে?
#14
এমিলির চোখ
2019
বনের ভেতর থেকে এমিলি নামের ছোট্ট এক মেয়েকে উদ্ধার করল অয়ন, জিমি আর রিয়া। ওকে নাকি ড্রাগন আক্রমণ করেছিল! এমিলির মা বললেন, তাঁর মেয়ে বড্ড কল্পনাবিলাসী। ওর জগৎটা রাজকন্যা-রাজপুত্র, দত্যি-দানো, পরী-জাদুকর আর রূপকথার সব প্রাণী দিয়ে ভরা। তা-ই যদি হবে, এমিলিকে আক্রমণ করল কে? অদ্ভুতদর্শন এক পাখি নিয়ে কে ঘুরে বেড়াচ্ছে উপত্যকায়? অলোকদর্শী অ্যালথিয়াই বা অমঙ্গলের আশঙ্কা করছে কেন? কেনই বা হামলা আসছে অয়ন-জিমি-রিয়ার ওপর... বার বার? রহস্যের সাগরে হাবুডুবু খাচ্ছে গোয়েন্দারা। শেষে বুঝল, এই রহস্যের সমাধান করতে চাইলে এমিলির চোখ দিয়ে দুনিয়াটা দেখতে হবে ওদের। উঁকি দিতে হবে রূপকথার জগতে!
#15
নিষিদ্ধ দ্বীপ
2019
দ্বীপটা ক্যালিফোর্নিয়ার উপকূলে। নির্জন, জনমানবহীন। বহুকাল আগে রোগ-জীবাণু নিয়ে গবেষণা করা হতো ওখানে। এখন দ্বীপটা পরিত্যক্ত, ওখানে যাবার ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা। অথচ বাড়ি থেকে পালিয়ে সেই দ্বীপেই গিয়ে আশ্রয় নিয়েছেন এক আপনভোলা, পাগলাটে শিল্পী। কেন? কীসের ভয়ে? পুলিশই বা তাঁকে হন্যে হয়ে খুঁজছে কেন? কী রহস্য লুকিয়ে আছে তাঁর অসমাপ্ত শিল্পকর্মে? কৌতূহলী হয়ে উঠল অয়ন-জিমি। নিজেদের অজান্তে পা দিয়ে বসল ভয়াবহ এক ফাঁদে। ঝড়ের রাতে নিষিদ্ধ দ্বীপে আটকা পড়ল ওরা। পড়ে গেল ভয়ঙ্কর এক রোবট-মানবের কবলে!
#16
জল টলমল
2020
নেভাদার এক র্যাঞ্চে বেড়াতে গিয়ে নতুন রহস্যের জালে জড়িয়ে গেল অয়ন-জিমি। প্রথম রাতেই আগুন লাগল গোলাঘরে, ওদের মাথায় বাড়ি দিয়ে পালিয়ে গেল এক মুখোশধারী লোক। বাধ্য হলো ওরা তদন্তে নামতে। জানল, পুরো র্যাঞ্চ জুড়ে চলছে পানির হাহাকার, আর তা নিয়েই নোংরা ষড়যন্ত্রে মেতেছে কেউ। সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে গিয়ে মস্ত বিপদে পড়ল দু’বন্ধু। হাড়ে হাড়ে বুঝল, জল নিয়ে রহস্য মানেই জলের মত সোজা নয়। কখনও কখনও তা পাথরের চেয়েও কঠিন হতে পারে।
Author
Ismail Arman
Author · 20 books
#17
রহস্যবাড়ি
2021
ম্যারিয়ট ম্যানশন... প্রাসাদের মত বিশাল এক পরিত্যক্ত প্রাচীন বাড়ি। একটা খেলার আয়োজন করা হয়েছে সেখানে, গোয়েন্দাগিরির খেলা। এক রাতের জন্য ভেতরে আটকা পড়বে কয়েকজন মানুষ, তাদের ভেতর থেকে ‘খুন’ হবে একজন, বাকিরা বুদ্ধি খাটিয়ে খুনিকে খুঁজে বের করবে। অনেকের মত অয়ন, জিমি আর রিয়াও চলল খেলায় অংশ নিতে। কিন্তু ওরা জানত না, বাড়িটা অভিশপ্ত। প্রতিশোধের নেশায় অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াচ্ছে বাড়ির আনাচে-কানাচে। বাড়িতে ঢুকতেই সত্যি সত্যি উধাও হয়ে গেল একজন। শুরু হয়ে গেল রোমহর্ষক কান্ড-কারখানা। খেলা আর খেলা রইল না, হয়ে উঠল প্রাণ বাঁচানোর লড়াই।
#18
পাইন রিজের ভ্যাম্পায়ার
2022
পাইন রিজ নামের ছোট্ট ছিমছাম গ্রামে সত্যিই কি ভ্যাম্পায়ার হানা দিয়েছে? বিশ্বাস করে না অয়ন-জিমি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। নিজ চোখে দেখল ওরা, গভীর রাতে গাঁয়ের আকাশে উড়ে বেড়াচ্ছে অতিকায় এক বাদুড়। ঘুম থেকে জেগে উঠছে মানুষ রক্তশূন্য শরীর নিয়ে। তাদের গলায় পাওয়া যাচ্ছে সূক্ষ্ম দুটো কামড়ের দাগ। এখন কী করবে ওরা? গোয়েন্দা দিয়ে কি আর ভ্যাম্পায়ার তাড়ানো যায়? দেখাই যাক।
#19
নিশিপতঙ্গ
2023
নিশিপতঙ্গের অভিশাপে এক বৃদ্ধের ঘুম হারাম। অয়ন-জিমির জন্য এ রকম অ্যাডভেঞ্চার নতুন কিছু নয়। তবে এবার তারাও মৃত্যুর মুখোমুখি। তারা কি পারবে বৃদ্ধকে এই অভিশাপ থেকে মুক্ত করতে?
অয়ন-জিমিকে নিয়োগ দেন বৃদ্ধ এক ভদ্রলোক। তার ধারণা, আদিবাসীদের এক দানবকে তিনি দেখেছেন, যেটা দেখতে অর্ধেক পতঙ্গ, অর্ধেক মানুষ। এই নিশিপতঙ্গ যারা দেখে, তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। একের পর এক বিপদে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। ওই বৃদ্ধের বাবাও নাকি দেখেছিলেন ওই নিশিপতঙ্গ। অয়ন-জিমিকে এবার বের করতে হবে নিশিপতঙ্গকে। তবে আসলেই কি আছে এই নিশিপতঙ্গ, নাকি বৃদ্ধের কল্পনা! সেটি বের করতেই লেগে যায় দুই বন্ধু।
#20
আজব কারিগর
2023
ছড়ায় মোড়া রহস্য। একটা রহস্যের সমাধান করতেই পাওয়া যায় আরেকটি ছড়া। অয়ন, জিমি ও রিয়া তিনজন মিলে একের পর এক সেসব ছড়ার সমাধান করতে থাকে। এভাবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় তারা! তারই রুদ্ধশ্বাস গল্প এ বই।
নিজের জন্য একটি কম্পিউটার কিনবে বলে অয়ন কাজ নেয় একটা দোকানে। যেখানে পুরোনো অ্যান্টিক জিনিসপত্রও বিক্রি করা হয়। একদিন এক মহিলা দোকানে এসে ইঙ্গলউড কোম্পানির পুরোনো খেলনা চায়। কিন্তু অয়ন তাকে সাহায্য করতে পারে না। পরে আরেকজন লোক এসেও সেই একই কোম্পানির কোনো বিশেষ খেলনার চাবি খোঁজে। যাওয়ার সময় লোকটা একটি কাগজ ফেলে যায় দোকানে। তাতে একটি ছড়া লেখা। গোয়েন্দা অয়ন ছড়াটি পড়েই কী রকম রহস্যের গন্ধ পায়। জিমিকে নিয়ে সেই রহস্য উদ্ধারের কাজে লেগে পড়ে সে। রিয়াও থাকে তাদের সঙ্গে। অয়ন ও তার সাথিদের সে রুদ্ধশ্বাস অভিযানের গল্প নিয়েই এ বই।
#21
থ্রি চিয়ার্স ফর অয়ন-জিমি
2024
রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারে ভরা অয়ন-জিমির চারটি কাহিনি। পড়া শেষে নিজের অজান্তেই পাঠক বলে উঠবেন, ‘থ্রি চিয়ার্স ফর অয়ন-জিমি!’
নিরীহ একটা পাখিকে কে যে বিষ খাওয়াল! কেনই বা খাওয়াল? গ্রিজলি হিলে কি সত্যি সত্যি দানব-ভালুক বিচরণ করে? এখানে-ওখানে ছড়িয়ে আছে ওগুলো কার পায়ের ছাপ? মিউজিয়াম থেকে কে সরাল পাবলো পিকাসোর মহামূল্যবান পেইন্টিং? জায়ান্টস রিজের বরফ-দানব কি সত্যিই তার কয়েক হাজার বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে? কেনই বা এমন তাণ্ডব বাধিয়েছে ওটা? মাথাঘোরানো প্রশ্ন, দমবন্ধ উত্তেজনা আর দুর্দান্ত অ্যাডভেঞ্চারে ভরা এমনই চারটি রহস্যের সমাধানে নেমেছে অয়ন-জিমি। তাদের বুদ্ধিমত্তা, সাহস ও কর্মনৈপুণ্যের পরিচয় এ গল্পগুলো।
#24
দারুণ অয়ন দারুণ জিমি
2025
রাতের অন্ধকারে এক গোলকধাঁধায় ঘটছে রোমহর্ষক কাণ্ড। কে ঘটাচ্ছে সেসব? বিলুপ্ত হয়ে যাওয়া এক পাখি খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কিছু মন্দ লোক। কে ঠেকাবে তাদের? জঙ্গলের ভেতরে বদ্ধ এক কেবিন থেকে বেমালুম গায়েব হয়ে গেছেন এক জনপ্রিয় লেখক। কীভাবে? মেয়ের জন্য দুর্বোধ্য কিছু ধাঁধাসহ একটি সূর্যঘড়ি রেখে গেছেন সদ্য প্রয়াত এক ভদ্রলোক। কিন্তু কেন? এমনই চার রকম চারটি রহস্যের ভার নিয়েছে অয়ন ও জিমি। আসুন, দেখা যাক, কীভাবে এসব জটিল রহস্যের জট খোলে ওরা।