Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
রুদ্র-প্রিয়ম
রুদ্র-প্রিয়ম
Series · 5 books · 2016-2022
By
Debarati Mukhopadhyay
Books in series
#1
ঈশ্বর যখন বন্দি
2016
রুদ্রাণী ও প্রিয়ম, সদ্যবিবাহিত দম্পতি। অফিস বাড়ি মিলিয়ে এই দুই তরুণ তরুণীর নিস্তরঙ্গ জীবনে ঢেউ উঠল যখন রুদ্র কর্মসুবাদে এক জমিদার বাড়িতে গিয়ে আবিষ্কার করলো এক রহস্যময় চিত্র – ধ্যানরত সন্ন্যাসী, সাথে এক বিচিত্র দর্শন কুণ্ডলী পাকানো প্রাণী। ড্রাগন? রুদ্রর বাবা প্রখ্যাত আর্কিয়োলজিস্ট ডঃ সুরঞ্জন সিংহরায় নিখোঁজ হয়েছিলেন প্রায় আট বছর আগে। কোনো সম্পর্ক কি আছে এই জমিদার বাড়ির সঙ্গে রুদ্রর বাবার অন্তর্ধানের? শুরু হল অদৃষ্টের সঙ্গে লুকোচুরি। কলকাতা, শহরতলি, সুদূর ভুটান মিলিয়ে ঘটে চলল একের পর এক রোমহর্ষক ঘটনা। বাবাকে নতুন করে খুঁজতে গিয়ে রুদ্রর সামনে উন্মোচিত হতে লাগল একের পর অদ্ভুত সব সত্য। আভাষ মিলল বজ্রযান বৌদ্ধধর্মের কিছু অজানা রহস্যের ওপারে লুকিয়ে থাকা এমন এক অবিশ্বাস্য সত্যের যা অশুভ লোকের হাতে পড়লে ধ্বংস হয়ে যেতে পারে সমগ্র মানবজাতি। সত্যিই কি বন্দি করা যায় ঈশ্বরকে? রুদ্র কি পারবে খুঁজে বের করতে তার বাবাকে? ইতিহাস, বিজ্ঞান ও পুরণের মেলবন্ধনে এগোনো রুদ্ধশ্বাস রোমাঞ্চে ভরপুর অতিপ্রাকৃত থ্রিলার উপন্যাস
‘ঈশ্বর যখন বন্দি’
।
#2
নরক সংকেত
2017
ইউরোপীয় পটভূমিতে লেখা এই সুবৃহৎ থ্রিলার উপন্যাসে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘটে চলা সন্ত্রাসবাদ, মধ্যপ্রাচ্যের শরণার্থী সমস্যার সঙ্গে সমান্তরালভাবে আঁকা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক এবং ঔপনিবেশিক ডামাডোলে বিধ্বস্ত জার্মানির চালচিত্র। উপন্যাসের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে হিটলারের রাজনৈতিক ক্যারিয়ারের ঊষাকাল এবং সমাজ ওলটপালট করে দেওয়া একটি অধুনালুপ্ত প্রাচীন তত্ত্বের প্রয়োগ। হিটলারশাসিত জার্মানির ঐতিহাসিক দলিলের সঙ্গে আধুনিক জিন থেরাপির কিছু বিতর্কিত মতবাদ, প্রথম বিশ্বযুদ্ধের সময়ের বহুলপ্রচলিত ক্রিপ্টোগ্রাফি এবং সমান্তরালে এক সদ্যবিবাহিত বাঙ্গালি স্বামীস্ত্রীর জীবনপ্রবাহে এগিয়েছে এই শ্বাসরুদ্ধ করা বৈজ্ঞানিক প্রেক্ষাপটের ঐতিহাসিক থ্রিলার
'নরক সংকেত'
।
#3
অঘোরে ঘুমিয়ে শিব
2018
পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম স্থাপত্য, মুঘল সম্রাট শাজাহানের অনন্যসুন্দর কীর্তি তাজমহল। স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশে বানানো শাজাহানের এই তাজমহল আজও আগ্রা নগরী তথা ভারতবর্ষের এক মুখ্য আকর্ষণ। আর তার পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদী একছড়া মুক্তোর মালার মতো এঁকেবেঁকে গোটা নগরীকে যেন সাপের মত বেঁধে রেখেছে। উর্দু কবি থেকে রবীন্দ্রনাথ, যুগে যুগে কে না শুভ্রধবল তাজের জয়গান গেয়ে গেছেন! কিন্তু মুদ্রার অন্য পিঠের মতোই তাজমহলের আনাচেকানাচে আজও কান পাতলে শোনা যায় অন্য এক ইতিহাসের গল্প। সত্যিই কি তাজমহল মুঘল সম্রাটেরই বানানো? নাকি কিছু ইতিহাসবিদের বক্তব্য অনুযায়ী এটি আটশো বছর আগের এক সুপ্রাচীন শিবমন্দির! এই বিতর্কের পেছনে কতটা সুস্পষ্ট প্রমাণ আর কতটা অন্ধ আবেগ? কতটা ইতিহাস আর কতটা জোর করে মিলিয়ে দেওয়ার চেষ্টা? প্রমাণসর্বস্ব ইতিহাস যেখানে অস্পষ্ট হয়ে যায়, সেখানে সুযোগ বুঝে কড়া রাশ নেয় ধর্ম। মুমতাজের স্মৃতিসৌধ নাকি হিন্দুমন্দির এই তরজায় শুরু হয় দেশজুড়ে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক চাপান-উতোর। আর এই অন্তর্ঘাতে ইন্ধনপ্রদানকারীদের উদ্দেশ্যও কি দাঙ্গার সাথে সাথে সফল হতে থাকে?
‘অঘোরে ঘুমিয়ে শিব’
বর্তমান দেশের প্রেক্ষাপটে এক গবেষণাধর্মী উপন্যাস, যার পরতে পরতে রুদ্ধশ্বাস রহস্য জড়িয়ে থাকলেও সমাজের একদম অভ্যন্তরে প্রোথিত থাকা ফাটলগুলো চোখে ধরা দেয় অবলীলাক্রমে। আগ্রা থেকে মেঘালয়, দিল্লী থেকে খাজুরাহো, সুবিশাল ভৌগোলিক পটে এই সুদীর্ঘ উপন্যাসে আঁকা হয়েছে ইতিহাস ও ধর্মের অদ্ভুত মেলবন্ধন।
#4
গ্লানির্ভবতি ভারত
2020
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে, পৃথিবী পাপ-ভারাক্রান্ত হয়ে ওঠে, দুর্জন হয়ে ওঠে শাসক ও জনগণের জীবন হয় বিপর্যস্ত, তখনই পাপীদের দমন এবং দুষ্কৃতীদের বিনাশ করে ধর্মসংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।” যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥ উত্তরপাড়া থেকে ভদ্রেশ্বর, বৈদ্যবাটি থেকে চন্দননগর, খুন হচ্ছেন একের পর এক ব্যবসায়ী। কেন? কী উদ্দেশ্য হত্যাকারীর? সূত্র খুঁজতে হবে সুদূর আমেরিকার আমীশ সম্প্রদায়ে, যারা মনে প্রাণে বিশ্বাস করেন আধুনিকতা, বিজ্ঞান, প্রযুক্তি পাপ। যারা এই ২০২০ সালেও জীবন যাপন করেন মধ্যযুগের মত। রয়েছে রোমহর্ষক সমস্ত ট্যুইস্ট, রয়েছেন অষ্টাদশ শতাব্দীর অবিসংবাদী শ্রেষ্ঠ বাঙালি জগন্নাথ তর্কপঞ্চানন। রহস্যময় আমীশ সম্প্রদায়কে প্রথমবার বাংলা সাহিত্যে উপস্থাপন করতে চলেছে রুদ্র প্রিয়ম সিরিজের নতুন উপন্যাস গ্লানির্ভবতি ভারত, যার পরতে পরতে রয়েছে এক চিরন্তন প্রশ্নের উত্তরসন্ধান। যে প্রশ্ন পাঠককে নিয়ে যাবে সনাতন ভারতবর্ষের কিছু অপ্রিয় অথচ অমোঘ সত্যের কাছে। রুদ্ধশ্বাস উত্তেজনা জড়িয়ে থাকলেও সুবিশাল ভৌগোলিক প্রেক্ষিত ও সুদীর্ঘ সময়পটে এই উপন্যাসে আঁকা হয়েছে ইতিহাস ও পুরাণের অদ্ভুত মেলবন্ধন।
#5
গন্তব্য এখনো এক সভ্যতা দেরি
2022
Manufactured Orphan - ‘তৈরি করা অনাথ’ দের নিয়ে বাংলা ভাষায় সর্বপ্রথম উপন্যাস। ভারতবর্ষের মত তৃতীয় বিশ্বের দেশ থেকে এভাবেই পাচার হয় দুঃস্থ শিশুরা, মোটা ডলারের বিনিময়ে কিছু অনাথ আশ্রম বা দত্তক দেওয়ার এজেন্সিরা তাদের বিক্রি করে দেয় বিদেশী নিঃসন্তান দম্পতিদের কাছে। এই অবৈধ Inter Country Adoption এ নাম জড়িয়েছে দেশের তাবড় তাবড় সেবাপ্রতিষ্ঠানের। দেবারতি মুখোপাধ্যায়ের রুদ্র প্রিয়ম সিরিজের নতুন উপন্যাস ‘গন্তব্য এখনো এক সভ্যতা দেরি’র পটভূমি পশ্চিম ভারতের গোয়া। সেই গোয়া, যেখানে পাঁচশো বছর আগে ইনকুইজিশনে পুড়ে মরেছিল হাজার হাজার নিরপরাধ মানুষ। কী সম্পর্ক ইনকুইজিশনের সঙ্গে আজকের গোয়ার? ধর্মীয় সংকীর্ণতার সঙ্গে হিংস্রতা যখন মিশে যায়, তখনই জন্ম নেয় বাসের অযোগ্য বিশ্বের। ধ্বংসলীলা চলে অবিরাম। বিজ্ঞান ইতিহাস ও রহস্যের মিশেলে লেখা হয়েছে বিরাট ক্যানভাসের এই উপন্যাস ।
Author
Debarati Mukhopadhyay
Author · 16 books