Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
গল্প সিরিজ
গল্প সিরিজ
Series · 3 books · 2021-2023
By
Tanvir Ahmed Srijon
Books in series
#1
গল্প শুরুর আগে
2023
নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান রেহনুমা আক্তার রানু। কেসটি প্রথমে বাড্ডা থানার অধীনে থাকলেও নানান মোড় ঘুরে চলে আসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। তদন্তভার ন্যস্ত হয় ডিবির সহকারী কমিশনার রায়হান সিদ্দিকীর ওপরে। তদন্ত করতে গিয়ে একের পর এক তথ্যের উন্মোচন হতে থাকে রায়হানের সামনে। কেসটা কি নেহাৎ-ই ঝোঁকের বশে গণপিটুনির একটা ঘটনার? নাকি এই ঘটনার পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কোনো ঘটনা? পেছন থেকে কলকাঠি নাড়ছে কি কেউ? তদন্ত করতে করতে রায়হান সিদ্দিকী মুখোমুখি হয় এক চরম সত্যের। বেরিয়ে আসে এক অপরাধের আড়ালে লুকোনো আরেক জঘন্য অপরাধ। সে এমনই এক অপরাধ, যার কোনো ক্ষমা নেই। ক্ষমা থাকা উচিৎ-ও নয়! কী সেই অপরাধ? উত্তর আছে "গল্প শুরুর আগে"-এর গল্পে...
#2
একটা গল্প শুনবেন?
2021
রাজধানীর খিলগাঁয়ের তালতলা এলাকার একটি বাড়ি থেকে পাঁচটি ক্ষত-বিক্ষত বীভৎস মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাঁচটি মৃতদেহই নগ্ন! জানা যায়, এই পাঁচজন গত বছর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। কে বা কারা এমন বীভৎসভাবে খুন করেছে, পুলিশ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিখোঁজ হয়ে যায় আরো পাঁচজন। তারপর, একইভাবে তাদেরও নগ্ন এবং ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায় পরের বছর একই দিনে! কী সম্পর্ক ছিল এই নিহতদের মাঝে? ভিন্ন ভিন্ন বয়সের, ভিন্ন ভিন্ন পেশার এবং ভিন্ন ভিন্ন জায়গায় বসবাসকারী এই মানুষগুলোর মাঝে যদি কোন সম্পর্ক কিংবা যোগাযোগ না-ই থেকে থাকে তবে তাদের সবার সাথে খুনির কী সম্পর্ক? আর তাদের সবার দেহে খোঁদাই করে আঁকা ছবিগুলোই বা কী অর্থ বহন করছে? খুনি কি কিছু বলতে চাইছে এই ছবিগুলোর মধ্য দিয়ে? কী বলতে চাইছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করে রহস্যের সমাধান করতেই মাঠে নেমেছে ডিবির জাঁদরেল গোয়েন্দা রায়হান সিদ্দিকী। সে কি পারবে এই রহস্যের জট খুলতে? না কি নিজেই জড়িয়ে পড়বে ধূর্ত প্রতিপক্ষের হেঁয়ালির জালে... আর সেই জাল কেটে সে বেরিয়ে আসতে আসতেই লাশ পড়বে আরো পাঁচজনের? প্রশ্নের উত্তর জানতে পড়ুন- তানভীর আহমেদ সৃজনের লেখা পুলিশ প্রসিডিউরাল ও রিভেঞ্জ থ্রিলার 'একটা গল্প শুনবেন?'...
#3
যে গল্পের শেষ নেই
2022
জেগে জেগে দেখা স্বপ্ন কাউকে মহামানব করে তোলে, আবার কাউকে করে তোলে দানব। এ গল্পটা কার? কোনো মহামানবের, নাকি কোনো নৃশংস দানবের? কী অপরাধ করেছিলো সমীর আর রূপা? কী অপরাধ করেছিলো রবীন্দ্র সরোবরে আড্ডা দিতে বসা সেই চার তরুণ-তরুণী? আর শাহেরপুরের দাসপাড়ার বাসিন্দারা? তাদেরই বা কী অপরাধ ছিলো? কে এই শফিউর? কেন তার জন্মান্ধ দুই চোখের বিষ হয়ে উঠলো চোখে দেখতে পাওয়া মানুষগুলো? এই সব প্রশ্নের উত্তর এক এক করে খুঁজে বের করতেই আরো একবার মাঠে নেমেছে ডিটেকটিভ ব্রাঞ্চের জাঁদরেল গোয়েন্দা। উত্তর মেলে সব প্রশ্নেরই, তবু শেষ হয় না গল্প। কারণ এই গল্পের শেষ বলে যে আদতে কিছুই নেই...!
Author
Tanvir Ahmed Srijon
Author · 3 books