Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
ডিটেকটিভ মনসুর
ডিটেকটিভ মনসুর
Series · 3 books · 2003-2025
By
Nazim Ud Daula
Books in series
#1
প্রহেলিকা
2003
গল্পটা একজন ডিটেকটিভের; যিনি হতে চেয়েছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান, কিন্তু নিয়তির পালা-বদলে আজ তিনি জাঁদরেল পুলিশ অফিসার। গল্পটা একজন লেখকের; যিনি প্রিয়জনকে হারানোর স্মৃতি ভুলতে কলম ধরেছিলেন, কিন্তু ভাগ্যচক্রে আজ তিনি বেস্ট সেলার থ্রিলার লেখক। গল্পটা এক সাইকোপ্যাথের; যে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই নৃশংসভাবে খুন করে ভাগ্যবঞ্চিত শিশুদের। তিনজন মানুষের গন্তব্য একসূত্রে গেঁথে দিলো "গাল্লি বয়" নামে একটি উপন্যাস। একের পর এক রহস্য, একটা সমাধান হতেই উঁকি দিচ্ছে আরো দুটো! সব রহস্যের সমাধান হবে একজনকে খুঁজে পেলে। তার আসল নাম কেউ জানে না, ছদ্মনাম- প্রহেলিকা।
#2
কুহেলিকা
2024
"রেবেকা-কে আমি ভালোবাসতাম গভীরভাবে। প্রায় ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিলো আমাদের, বিয়ের কথাও চলছিলো। কিন্তু তিলে তিলে গড়া সেই স্বপ্নের প্রাসাদ ধ্বংস হয়ে গেলো এক নিমিষেই! একদিন রেবেকা আমাকে বললো, ''যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তাহলে কথা দাও- আমাকে ভুলে যাবে, আজকের পর আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না!' কষ্টের পাথর চেপে আমি সেদিন রেবেকা-কে কথা দিয়েছিলাম। তবে সেই কথা আমি পুরোপুরি রাখতে পারিনি। সেদিনের পর আর রেবেকার সামনে গিয়ে দাঁড়াইনি সত্যি, কিন্তু ওকে আমি কখনো ভুলতে পারিনি! অবশ্য আমি কথা দিয়েছিলাম জীবিত রেবেকা-কে। আজ যখন খবর পেলাম রেবেকা কার-অ্যাক্সিডেন্টে মারা গেছে, নিজেকে আমি আটকে রাখতে পারিনি। ছুটে গিয়েছিলাম ওকে শেষবারের মতো একটু দেখতে। কিন্তু ওকে দেখে আমি প্রচন্ড শক খেলাম। ওটা রেবেকার লাশ ছিলো না! ওরা সবাই রেবেকার নাম দিয়ে অন্য একটা মেয়েকে দাফন করে ফেলেছে। আমি জানি না আমার রেবেকা এখন কোথায়? তাই আপনার কাছে এসেছি। মনসুর হালিম সাহেব, আপনি তো একজন নামকরা ডিটেকটিভ, অনেক মানুষের উপকার করছেন। আমার রেবেকাকে খুঁজে দেবেন, প্লিজ?"
#3
যবনিকা
2025
সারাদেশে তোলপাড়! মারা গেছেন প্রখ্যাত নারী উদ্যোক্তা মারিয়া আহমেদ। নিজের চেয়ে বারো বছরের ছোট এক যুবককে বিয়ে করে মিডিয়ায় আলোচনায় এসেছিলেন তিনি, বছর না কাটতেই তার রহস্যময় মৃত্যুও হয়ে গেল সংবাদের শিরোনাম। হাজব্যান্ড দাবী করছে-স্বাভাবিক মৃত্যু। ডাক্তাররা বলছেন-কার্ডিয়াক অ্যারেস্ট। মিডিয়া বলছে-সম্পত্য কলহ থেক মারিয়ার মামা বলছেন- ঠান্ডা মাথার খুন! এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তের দায়িত্ব এসে পড়ল সদ্য চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হওয়া এএসপি মনসুর হালিম-এর উপর। কিন্তু সময় মাত্র ২৪ ঘণ্টা! এর মধ্যেই খুনের তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে হবে। এদিকে সাভারের এক কারখানায় ১৬ জন কিশোরী বন্দি, রাত পোহালেই যাদের পাচার করে দেওয়া হবে দেশের বাইরে। কোনোদিকে যাবে মনসুর? সাহায্যের হাত বাড়িয়ে দিল ইনস্যুরেন্স কোম্পানির ইনকোয়ারি অফিসার নাবিলা রহমান। দুজনে মিলে কেচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো ভয়ংকর এক অ্যানাকোন্ডা! মনসুর কি পারবে সময়ের সঙ্গে লড়াই করে সব রহস্যের যবনিকা টানতে? নাকি কিছু প্রশ্নের উত্তর আজীবন অজানাই থেকে যাবে? "যবনিকা"- এক টানটান উত্তেজনার গোয়েন্দা থ্রিলার! প্রস্তুত তো রহস্যের পর্দা সরাতে?
Author
Nazim Ud Daula
Author · 6 books