Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
বাজিকর ট্রিলজি
বাজিকর ট্রিলজি
Series · 3 books · 2017-2020
By
Nabil Muhtasim
Books in series
#1
বাজিকর
2017
ইউক্রেনের মাটিতে মুখোমুখি হয়েছে আমেরিকা আর রাশিয়া-তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে। সেই তপ্ত যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিলো বাংলাদেশি বংশোদ্ভূত এক সিআইএ এজেন্ট। সাথে করে নিয়ে এসেছে এমন দুনিয়া-কাঁপানো এক বিস্ফোরক তথ্য। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠলো যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে আর দেশসেরা স্পাই বাজিকর আহাদসহ ইউক্রেনের আকাশ থেকে হাইজ্যাক করা হলো একটা যাত্রিবাহী বিমান। জিম্মি উদ্ধারে বাছাই করা ছ’জন এসপিওনাজ এজেন্টকে পাঠানো হলো বটে, কিন্তু ইউক্রেনের মাটিতে পা দিতেই বাঁধলো বিপত্তি। এখন গোটা মিশনের দায়িত্ব এসে পড়েছে দলের সর্বকনিষ্ঠ এজেন্ট আহাদের ওপরে-যার শৈশব কৈশোর কেটেছে এতিমখানায় আর ফুটপাতে, যার ট্রেনিং এখনো শেষ হয়নি। শত্রুভূমিতে একা একা কতটুকু করতে পারবে আহাদ? অনেকগুলো প্রশ্নের উত্তর বের করতে হবে ওকে - প্লেনটা হাইজ্যাক করেছে কে? শত্রুসেনার দলপতির গ্যাসমাস্কের আড়ালে কার মুখ? পেছনে থেকে গোটা ঘটনাটার কলকাঠি নাড়ছে কোন মহাশক্তিধর গোপন সংস্থা? আর সবচেয়ে বড় প্রশ্ন - ওর মিশনের আসল উদ্দেশ্য কি? সত্যিই কি সাধারণ একটা জিম্মি উদ্ধার মিশনে পাঠানো হয়েছে ওকে, নাকি মিশনের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন কিছু? আর সেই লক্ষ্য পূরণে কোন অসাধ্যটা সাধন করতে হবে আহাদকে?
#2
বাজি
2018
সাড়ে চার বছর ধরে কোমায় পড়ে থাকা এজেন্ট বাবু'কে জাগানোর মানে একটাই-আকাশ ভেঙ্গে পড়েছে দেশের মাথায়। ফেল মেরে গেছে বাকি সব এজেন্ট। আসলেই তাই। বাংলাদেশের বুকে বসে একটা ওয়েবসাইট খুলে গোপন নথি ফাঁস করতে শুরু করেছে সিআইএ'র হুইসলব্লোয়ার এজেন্ট কার্ল সেভার্স, আর তাকে থামানোর জন্য সমস্ত শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে গোপন সংস্থা দ্য অক্টোপাস। নানান দেশের সেরা এজেন্টদের একের পর এক পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে, আর তাদেরকে ঠেকাতে হবে বাজিকর বাবুর! টেক্কা দিতে হবে ভারত আর পাকিস্তানের বাজিকরের সাথেও। এর ওপরে আছে কার্ল আর সাব্বিরকে খুঁজে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যাবার ঝক্কি, প্রধানমন্ত্রির ওপরে দিনে-দুপুরে করা হামলা ঠেকানো। রহস্যময় এক খোঁড়া সুপার জিনিয়াস মাস্টার সিফাতের বুদ্ধি নিয়ে কাজ করতে হবে ওকে, যার স্ট্র্যাটেজিতে করা ইউক্রেন মিশন ব্যর্থ হয়েছিল ভয়ানকভাবে। আসলে কি চায় মাস্টার সিফাত? একের পর এক বিপদে ঠেলছে কেন সে বাবুকে? এমন কোনো গোপন প্ল্যান কি তার আছে, যেটার কথা শুধু সে-ই জানে? এদিকে একা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে সিআইএ'র সেরা এজেন্ট ট্রাভিস আরভাইন। কেন? এমন কি হয়েছে যে তার মত দেশপ্রেমিক পাল্টে গেছে সবচেয়ে বড় দেশদ্রোহিতে? আর সত্যিই কি ইউক্রেন মিশনের সবাই মরে গেছে? আপনি নিশ্চিত, তাদের কেউ ফিরে আসবে না অতীতের সব হিসাব চুকিয়ে নিতে?
বাজিকর
\-এর পরের খণ্ড, এসপিওনাজ উপন্যাস
বাজি
।
#3
বাজিমাত
2020
তরুণ স্পাই আহাদ উত্তরাখন্ড না গিয়ে দার্জিলিং গেল কেন? কি করবে সে ওখানে, যেটা বদলে দেবে সবকিছু? অনেকগুলো পক্ষ নেমে পড়েছে নাটকের শেষ অঙ্কে। দ্য অক্টোপাস জাল গুটিয়ে আনছে বাংলাদেশে। কার্ল সেভার্স উধাও। নিখোঁজ মাস্টার সিফাতও। সিরিয়া থেকে ফিরছে আইএসে যোগ দেয়া সাবেক বাজিকর সমশের। সাবেক এজেন্ট রোখসানার শান্তি তছনছ। কাপ্তান গৌতম ফিরতে চায়, জানে না কিভাবে ফিরবে। ট্রাভিস নেমে পড়েছে জীবনের সবচেয়ে বড় যুদ্ধে। আহাদ দেখছে কিভাবে সব ভেঙে পড়ছে, আর তার মাঝেই খুঁজে ফিরছে নিজের রহস্যময়ী মা'কে। তুরুপের তাস অনেকের হাতেই, অনেকের আস্তিনেই রুমাল লুকানো, কিন্তু বাজিমাত করবে শুধু একজনই। আর এসবের রঙ্গমঞ্চটা কোথায়, জানেন? নিউক্লিয়ার ওয়্যারহেডবাহী এক বিশাল এয়ারক্র্যাফট ক্যারিয়ারে! নাবিল মুহতাসিমের
বাজিকর
ট্রিলোজির শেষ খণ্ড
বাজিমাত
পাঠককে হাজির করবে বহুদিন ধরে লুকোনো এক সত্যের সামনে।
Author
Nabil Muhtasim
Author · 5 books