Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
বাংলা কিংবদন্তী
বাংলা কিংবদন্তী
Series · 2 books · 2019-2020
By
আসাদুজ্জামান জুয়েল
,
Rudra Kaiser
Books in series
#1
বাংলা কিংবদন্তী
2019
কিংবদন্তী কী? কিংবদন্তী হচ্ছে মানুষের মুখে মুখে বহুকাল ধরে চলে আসছে এমন সব গল্প বা জনশ্রুতি। কিন্তু, কিংবদন্তী কি কেবলমাত্র গল্প বা মানুষের মুখে মুখে প্রচলিত জনশ্রুতি? এক্ষেত্রে একটা প্রশ্নবোধক থেকেই যায়... কারণ অনেক ক্ষেত্রে ইতিহাসের উৎস হিসাবে রসদ যোগায় এই কিংবদন্তী। আবার একে অবহিত করা যায় প্রাচীন সমাজের সম্পদ বলেও। তবে কিংবদন্তীকে পুরোপুরি ইতিহাসও বলা চলে না। সত্য ও কল্পনা—এ দুইয়ের মিশ্রণে সৃষ্টি হয় কিংবদন্তীর।
#2
বাংলা কিংবদন্তী
2020
মন্ত্রবলে কুমির হয়ে যাওয়া নদের চাঁদের উপাখ্যান কিংবা কালো মাথা বেনে বউয়ের দুঃখগাথা আজ কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। পরশুরামের ভিটা সম্বন্ধে কেউ কেউ জানেন, কিন্তু জানেন কি ঢাকার মধ্যে এখনো দুটি গ্রাম রয়েছে? বাস্তবে কোনো অস্তিস্ত্ব না থাকার পরেও লৌকিক পীরদের মধ্যে অন্যতম পীরের কিংবদন্তীটি জানেন তো? আদিনাথের মহেশখালীতে আবির্ভাবের কাহিনি কিংবদন্তী থেকে পৌরাণিক হয়ে ওঠার ঘটনা কিংবা বনবিবিকে ঘিরে গড়ে ওঠা কিংবদন্তী যে-কোনো কিংবদন্তীকে হার মানায়। অবাক করে দক্ষিণ রায়ের বাঘ্রদেবতা হয়ে ওঠার কাহিনি। গ্রিকদের পোসাইডনের মতো রয়েছে আমাদেরও কিংবদন্তী। মসজিদের অলৌকিক কাহিনিগুলো যেন ধর্মীয় ভক্তিকে দৃঢ় করে। পিছইল্যা খালের বুড়ি পেত্নী থেকে সাবধানে থাকতে তার কিংবদন্তী না জেনে উপায় নেই। ঢোল পিটিয়ে দিঘিতে জল আনার কাহিনিটি একইসাথে অদ্ভুত ও হৃদয়বিদারক। কিশোরগঞ্জে লুকিয়ে থাকা ছয়টি কিংবদন্তী আর জমিদারদের নিয়ে কিংবদন্তীগুলো দারুণ আগ্রহোদ্দীপক। লাঙ্গলবন্দের কিংবদন্তী ছড়িয়ে গেছে হিন্দু পৌরাণিক কাহিনি থেকে আমাদের ব্রহ্মপুত্র নদে। এই সবগুলো কিংবদন্তী এক মলাটে নিয়ে আসা হয়েছে বাংলা কিংবদন্তীর দ্বিতীয় কিস্তিতে। স্বাগতম আমাদের লৌকিক কিংবদন্তীর জগতে।
Authors
আসাদুজ্জামান জুয়েল
Author · 2 books
Rudra Kaiser
Author · 1 book