Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
হারিয়ে যাওয়া খুনিরা
হারিয়ে যাওয়া খুনিরা
Series · 4 books · 2019-2023
By
Debarati Mukhopadhyay
Books in series
#1
হারিয়ে যাওয়া খুনিরা
2019
১৮৭০ সালের ঔপনিবেশিক শাসনে থাকা ব্রিটিশ ভারতবর্ষ থেকে ১৯৯৩ সালের আধুনিক ভারতবর্ষ, এই সুবিশাল সময়কালে আলোড়ন ফেলে দেওয়া বারোটি রুদ্ধশ্বাস খুনের সত্য ঘটনা কাহিনি আকারে বর্ণনা করা হয়েছে এই বইতে। কোনো হত্যাকাণ্ডের পটভূমি গ্রামবাংলার প্রত্যন্ত গ্রাম, কোনোটির শৈলশহর দেরাদুন, কোনোটির আবার বোম্বাই শহর। ইন্দোরের দেশীয় রাজার বিলাসিতা থেকে পার্কসার্কাসের এক জাদুকরি হত্যা, এই ট্রু ক্রাইম সিরিজের প্রতিটি কাহিনির পরতে পরতে আঁকা হয়েছে অপরাধী মনস্তত্ত্ব, মোডাস অপারেন্ডি, হত্যাকাণ্ডের লোকাস ডেলিক্টি এবং রোমহর্ষক বিবরণ যার নিষ্ঠুরতা ও জটিলতার তীব্রতা বিস্ময়কর ও বেদনাদায়ক।
#2
বাবু ও বারবণিতা
2019
'বাবু ও বারবনিতা’ ‘হারিয়ে যাওয়া খুনীরা’ সিরিজের দ্বিতীয় খণ্ড। এই বইতে রয়েছে দুটি নন-ফিকশন উপন্যাস। একটির সময়কাল ১৮৮১ সাল ও অন্যটির ১৯৩৬ সাল। কিন্তু পটভূমি একই। সাবেক কলকাতার পতিতাপল্লী সোনাগাছি। ১৮৮১ সালে ত্রৈলোক্যতারিণী নামক সোনাগাছির এক বারবণিতা কিভাবে সিরিয়াল কিলার হয়ে উঠল তার রুদ্ধশ্বাস বর্ণনা রয়েছে প্রথম উপন্যাসে। আর ১৯৩৬ সালে উত্তর কলকাতার দুর্ধর্ষ খাঁদা গুণ্ডা, যে কিনা ছিল একদিকে ছিল অসংখ্য খুন-ডাকাতির খলনায়ক, অন্যদিকে সোনাগাছির ‘রবিনহুড’, তার দ্বৈতসত্তার ত্রাস জাগানো কাহিনী হল দ্বিতীয় উপন্যাসের উপজীব্য। পাশাপাশি ঊনবিংশ শতাব্দীর বাবু কালচার, তৎকালীন সোনাগাছির সমাজব্যবস্থাও এই বইতে আলোচনা করা হয়েছে দুই উপন্যাসের ছত্রে ছত্রে।
#3
মৃত্যুমেডেল
2021
’হারিয়ে যাওয়া খুনিরা’ দেবারতি মুখোপাধ্যায়ের ট্রু ক্রাইম গোত্রের একটি নন ফিকশন সিরিজ যা পাঠকমনে বিপুলভাবে স্থানাধিকার করে রয়েছে। 'মৃত্যুমেডেল' এই ট্রু ক্রাইম সিরিজেরই তৃতীয় খণ্ড। এই খণ্ডে রয়েছে ছয়টি সত্য ঘটনা, যেগুলো নানা সময়ে দেশের নানাপ্রান্তে আলোড়ন তুলেছিল। সিরিজের নিয়ম মেনে প্রতিটি ঘটনারই কেন্দ্রে রয়েছে একেকটি মৃত্যু, যে মৃত্যু সেইসময় জনমানসে সৃষ্টি করেছিল তীব্র প্রতিক্রিয়া। পরে ধীরে ধীরে সময়ের প্রলেপে তা হারিয়ে গিয়েছে ইতিহাসের গর্ভে। হারিয়ে গিয়েছে কুশীলবরাও। এই খণ্ডে রয়েছে - ডঃ সুভাষ মুখোপাধ্যায় ট্র্যাজেডি সুরূপা গুহ হত্যা মামলা ভোলানাথ সেন হত্যা মামলা হায়েনা আলাভান্ডার হত্যা মামলা রাজকন্যা সত্যবতী
#4
জন্তু
2023
ধরা পড়া সিরিয়াল কিলারের বয়স মাত্র আট? আট বছর বয়সেই সে হাসতে হাসতে করেছে তিনটি খুন! সেই শিহরণ জাগানো হত্যামামলা কিংবা ত্রিশেরও বেশি শিশুকে হত্যা করা ‘বেবি কিলার’ - এই খণ্ডে রয়েছে তিনটি সত্যকাহিনী, যেগুলো নানা সময়ে দেশের নানাপ্রান্তে আলোড়ন তুলেছিল। সিরিজের নিয়ম মেনে প্রতিটি ঘটনারই কেন্দ্রে রয়েছে এক বা একাধিক মৃত্যু, যে মৃত্যু সেইসময় জনমানসে সৃষ্টি করেছিল তীব্র প্রতিক্রিয়া। পরে ধীরে ধীরে সময়ের প্রলেপে তা হারিয়ে গিয়েছে ইতিহাসের গর্ভে। হারিয়ে গিয়েছে কুশীলবরাও। ’হারিয়ে যাওয়া খুনিরা’ দেবারতি মুখোপাধ্যায়ের ট্রু ক্রাইম গোত্রের একটি নন ফিকশন সিরিজ যা পাঠকমনে বিপুলভাবে স্থানাধিকার করে রয়েছে। 'জন্তু' এই ট্রু ক্রাইম সিরিজেরই চতুর্থ খণ্ড।
Author
Debarati Mukhopadhyay
Author · 16 books