Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
গোয়েন্দা কানাইচরণের কাহিনি
গোয়েন্দা কানাইচরণের কাহিনি
Series · 5 books · 2020-2026
By
Rajarshi Das Bhowmik
Books in series
#1
কলকাতা নুয়া
2020
Kolkata Noir: Three Cases of Detective Kanaicharan
#2
অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহাবশেষ উদ্ধার
2021
Mystery Novel
#3
বর্ষণ অধিক
2023
১৯৮৩। তরুণ এস আই কানাইচরণ সদ্য যোগ দিয়েছেন লালবাজারের হোমিসাইড বিভাগে। নিজেকে গোয়েন্দা বলতে বাধো-বাধো ঠেকে। সিনিয়ার ইন্সপেক্টর মতি লাহিড়ীর শিষ্য বনে কানাই গোয়েন্দাগিরির পাঠ নিচ্ছেন কিন্তু তার সময় কাটে অফিসের ডেস্কে ঘুমিয়ে, গড়ের মাঠে, ক্রাইমসিনে মতিদার লেজুড় হয়ে, এবং প্রেমিকার সঙ্গে রেস্তোরায়। বৃষ্টিস্নাত এক রাতে কানাইচরণের সামনে সুযোগ এল প্রত্যক্ষ গোয়েন্দাগিরি করবার। শহরতলীর কলোনিতে দুই মহিলা খুন হয়েছেনন। সম্পর্কে তারা শ্বাশুড়ি আর পুত্রবধু, পুত্রটির সন্ধান পাওয়া যাচ্ছেনা। নিহতেরা এক পাড়ায় কিন্তু পৃথক বাড়িতে থাকতেন। পাড়ার লোকজনের সঙ্গে পরিবারটির সদ্ভাব নেই। শহর পালটাচ্ছে, রাজনীতি পালটে যাচ্ছে, পুলিশ, পুলিশী রীতিনীতি ও ধ্যানধারণাও পালটে যাচ্ছে— এমন এক সময়ে কানাইচরণ কী পারবেন, না খুনিকে ধরতে নয়, এস আই থেকে মগজে-মননে গোয়েন্দা হয়ে উঠতে!
#4
অবান্তর কথার ভিড়ে আছে
2025
বড়োবাজারের হোটেল 'রিবারা' থেকে উদ্ধার হয় নিরভানার সঙ্গী তনুময়ের দেহ! পুলিশ বুঝতে পারে না আত্মহত্যা না খুন। সিসিটিভিতে দেখা যায় নিরভানা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে। এই সিসিটিভি যেন গোটা শহর জুড়ে সহস্র চোখ ছড়িয়ে রেখেছে। নিরভানার হারিয়ে যাওয়ার পথটি অনুসরণ করে কানাই, সৌভিক ও করতোয়া চলে যাচ্ছেন কলকাতার পাতালে, মানিকতলার সাটার ঠেক থেকে এন্টালির ঘুপচি ভাড়া বাড়ি, ধর্মতলার বাস ওয়ার্কার্স ইউনিয়নের গুমটিতে। শীতকালের উচ্ছ্বাস ও উল্লাসের নীচে মলিন-বিবর্ণ-ধূসর শহর। কথার পিঠে কথা চাপছে এই কাহিনিতে; প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় ও অবান্তর কথার মধ্যে থেকে কানাইদের তুলে নিতে হবে জরুরি তথ্যটুকু, শীতের কুয়াশা সবকিছু গ্রাস করার আগেই।
#.
চড়াই হত্যা রহস্য
2026
মাও চেয়েছিলেন, ফসলের ক্ষতি করে এমন চারটি প্রাণীকে গ্রামবাসীরা মেরে ফেলুক, যার মধ্যে চড়াই অন্যতম। এবাদেও তিনটি প্রাণী হলো: ইঁদুর, মাছি ও মশা। গ্রামের বাচ্চাবুড়ো মাওয়ের নির্দেশ মতো মেতে উঠলো চড়াই মারতে। কেউ গুলতি দিয়ে মারছে, কেউ ঢাকঢোল বাজিয়ে চড়াইদের সারাদিন দৌড় করাচ্ছে। ক্লান্ত হয়ে দম হারিয়ে চড়াই নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। রাষ্ট্রের প্রচারে নাকি রাষ্ট্রের ভয়ে সরল গ্রামবাসীরা তাদের স্বাভাবিক বুদ্ধি নির্বাসন দিয়ে এই মারাত্মক কাজে ঢলে পড়েছিলো, তা বলা মুশকিল, কিন্তু ফল হয়েছিলো মারাত্মক।
Author
Rajarshi Das Bhowmik
Author · 5 books