Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
অন্ধকার ট্রিলজি
অন্ধকার ট্রিলজি
Series · 4 books · 2019-2023
By
Bappy Khan
Books in series
#0.1
আসছে অন্ধকার
2023
গারো পাহাড়ের গহীনে, খেমতা গ্রামে শিকারীর দল মারা পড়ছে রহস্যময়ভাবে। রক্তাক্ত দেহগুলো পাহাড়ের চাতালে সাজানো। গ্রামসর্দার রামসির মুখে ভয়ের ছায়া। বৃদ্ধ আগারবাবার কন্ঠে ভয়ের কাঁপন। কোনো এক লালচাঁদের রাতে জঙ্গলের গভীর থেকে ভেসে আসে জীবন্মৃতের চিৎকার। সদ্য কৈশর থেকে যৌবনে পা রাখা এক সাহসী যুবক সেই অন্ধকার রাতের সাক্ষী। কে সে? কবিরাজ পরান শিকদার কেনই বা তাকে ভালোবেসে আগলে রাখতে চায়? অন্ধকার রাতে সেই যুবক খুঁজে পায় এক রহস্যময় স্বত্বা। চারপাশে শীতলতার ছোঁয়া। শুরু হলো আক্রমণ। এই ভয়াল আক্রমণ এই জগতের হতেই পারে না। নসিমা ঠিকই বলেছিল, এই জগতের মতো আরেকটা জগত আছে... বাপ্পী খানের লেখা, অতিপ্রাকৃত ধারার অন্ধকার ট্রিলজির (হার না মানা অন্ধকার, ঘিরে থাকা অন্ধকার, কেটে যাক অন্ধকার) পর এবার সেই ঘটনার প্রিক্যুয়েল ট্রিলজির প্রথম বই, ‘আসছে অন্ধকার’, যেখানে পাঠক খুঁজে পাবেন প্রকৃতির অন্ধকার শক্তির নতুন কিছু রূপ।
#1
হার না মানা অন্ধকার
2019
ট্যাবলয়েড পত্রিকা 'সত্য-কলাম'কে টিকিয়ে রাখতে প্রকাশক রফিক শিকদার সাহায্যের আবেদন নিয়ে ছুটে গেলো দীর্ঘদিনের বন্ধু’র কাছে। এক ভয়াবহ অভিজ্ঞতার মুখিমুখি হয়ে তার মনে পড়ে নিজের ফেলে আসা অতীতের কথা। কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সে। আর এ সিদ্ধান্তের জন্যই রফিক শিকদার দেখলো, শুনলো এবং জানলো উদ্ভট কিছু ঘটনার কথা। অবশেষে মানতেও বাধ্য হলো, আলো'র বিপরীতেই আছে আঁধার। হার না মানা অন্ধকার। বাপ্পী খানের সুপার ন্যাচারাল ধারার এই নোভেলাতে উঠে এসেছে অদ্ভুত কিছু ভয়ের উপাখ্যান।
#2
ঘিরে থাকা অন্ধকার
2020
সিলেটের গহীন বনে দীর্ঘদিন পর জ্ঞান ফিরে পাওয়া মানুষটা কে? কিয়াসু কেন সেই মানুষটার প্রতি এতো আগ্রহী? কিয়াসুর জীবনের অন্ধকার উপাখ্যান জানতে চান? ওদিকে রাজস্থানের যে ঘটনা ‘সত্য-কলামে’ ঠাই নিয়েছে, তা কি আদৌ ঘটেছিলো? কুড়িগ্রামের সীমান্ততঘেষা অঞ্চলে রাতের গভীরে নেমে আসা নিশিবু’র অভিশাপ কতোটা সত্যি? বরিশালের ঝালকাঠিতে প্রতি আমাবস্যার রাতে অজ্ঞাত আক্রমনের জন্য দায়ী কে? এর জন্য স্থানীয় মন্ত্রীর কেনো এতো মাথা ব্যথা? ওদিকে সাফওয়াত আর আইরিন সুন্দরবনের গভীরে এক চরে বন্দী। দূর থেকে ভেসে আসছে হিংস্র মায়াবাঘের হুংকার! কী করবে তারা? এমন অজস্র প্রশ্নকে পেছনে ফেলে সবার একটাই জিজ্ঞাসা। রফিক শিকদার কোথায়? ‘হার না মানা অন্ধকার’ জগতের দ্বিতীয় আখ্যান ‘ঘিরে থাকা অন্ধকার’, পাঠকদের আরেকবার নিয়ে যাবে প্রকৃতির সব অদ্ভুত আর ব্যাখ্যাতিত ঘটনার জগতে।
#3
কেটে যাক অন্ধকার
2021
মিরপুরের পরিত্যাক্ত এক বাড়িতে টিভি রিপোর্টার নাফিস কী এমন খুঁজে পেল, যা তার বিশ্বাসের সব ভিত নাড়িয়ে দিয়েছে? সবার অলক্ষ্যে কোন অশুভ নরখাদক হানা দিচ্ছে ব্যস্ত নগরী ঢাকায়? কেন? ওদিকে ময়মনসিংহে পা রাখতেই রফিক শিকদারের মনে জেগেছে অজস্র প্রশ্ন। অদ্ভুত সব রহস্য দেখা দিচ্ছে তার চারপাশে। অতীত-বর্তমানের কোন যোগসূত্র তাকে টেনে এনেছে এখানে, তার দাদার মাজারে? তবে কি তার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো সব এক সুতোয় গাথা? তিন অদ্ভুত ভাই হাবিল-নাবিল-কাবিলই বা কী চায়? হেম্মেজের রহস্যময় আচরণ বারবার সন্দেহের জন্ম দিচ্ছে। সব বিপত্তি পেড়িয়ে মায়াবাঘ এর আক্রমণের জবাব খুঁজতে রফিক ছুটে গেল খুলনায়। ওদিকে রাজশাহীতে নদীর তীরে একের পর এক উধাও হচ্ছে মানুষ। হারিয়ে যাচ্ছে প্রাণীরা। সত্যকলামের ‘অপ্রাকৃত’ বিভাগেও জমা হয়েছে ময়মনসিংহের বন-পাহাড়ে ঘটে যাওয়া এক নারকীয় তাণ্ডবের ঘটনা। সাফওয়াত হাসপাতালে, আইরিনের ভাবনায় আগামীদিনে বেঁচে থাকার প্রচেষ্টা ৷ আর সবার প্রচেষ্টাকে বিফল করতেই নরক থেকে হাজির হয়েছে সেই প্রাচীন অভিশাপ, যার কারণে প্রাণ হারাতে হয়েছিল অতীতের কোন রফিক শিকদারকে। আসলেই কি তাই? না কি সবকিছুর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোন আততায়ী? কী তার উদ্দেশ্য? অন্ধকার সে রাতের যুদ্ধে রফিক কী বেঁচে ফিরতে পারবে? বাপ্পী খানের লেখা ‘হার না মানা অন্ধকার’ ও ‘ঘিরে থাকা অন্ধকার’ এর সাফল্যের পর অন্ধকার ট্রিলজির শেষ বই ‘কেটে যাক অন্ধকার’; যেখানে ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অদ্ভুত কিছু অতিপ্রাকৃত আখ্যান।
Author
Bappy Khan
Author · 8 books