Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
রিভেঞ্জ ট্রিলজি
রিভেঞ্জ ট্রিলজি
Series · 2 books · 2015-2016
By
জাহিদ হোসেন
Books in series
#1
ঈশ্বরের মুখোশ
2015
৩৫ বছর আগে যে ঘটনার শুরু তার জের কী আজো রয়ে গেছে? নিজ বাসায় নৃশংসভাবে খুন হন অভিনেতা জশুয়া আহমেদ চৌধুরী। খুনের পদ্ধতি বিস্ময়করভাবে মিলে যায় আগের কিছু হত্যাকান্ডের সাথে। তবে কী চৌদ্দ বছর আগে ঢাকা ভার্সিটির ইরিত্রা-জামসেদ হত্যা এবং সাত মাস আগের এক্সট্রিম নেটের সিরাজ-অহনা হত্যার সাথে এর কোন যোগসূত্র আছে? নাকি এর মাঝে আছে অন্য কিছুর ইঙ্গিত? কে এই মনোবিকারগ্রস্ত খুনি? কী তার উদ্দেশ্য? তার প্রতিশোধইবা কার ওপর? ডিবি অফিসার ইমন আহমেদের পাল্লায় পড়ে তদন্তে নামেন তার শিক্ষক সাইকোলজির প্রফেসর ড. মাসরুর আবরার হোমস, সাথে তার বন্ধু প্রফেসর অপু পিউরিফিকেশন ওরফে ওয়াটসন। তারা কী পারবে খুনির মুখোশ উন্মোচন করতে? অন্ধকার টানেলের শেষ মাথায় আলোর রেখা দেখতে? তারা কী পারবে বিরুদ্ধ স্রোত সাঁতরে তীরে উঠতে? নাকি তীরে এসে তরি ডুববে?
#2
ফিনিক্স
2016
প্রতিশোধের রং কী ? এটা কি লাল, নাকি নীল না আগুনরঙা ?
প্রখ্যাত রহস্যরোমাঞ্চ লেখক ওবায়েদ রহমানের একমাত্র ছেলে ইশতিয়াক রহমান অফিস থেকে ফেরার পথে নিখোঁজ হয় । তার অর্ন্তধানের এক সপ্তাহ পর দোরগোড়ায় হাজির হয় রহস্যময় এক ভিডিও ও একটি কাটা আঙুল ! ভিডিওতে কি জানি বিড়বিড় করে যায় হেলমেটধারি এক উন্মাদ । ডাক পড়ে স্বেচ্ছানির্বাসনে থাকা মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার আলী রেজা বখতিয়ারের, সাথে ইশতিয়াকের দুই বন্ধু ইফতি ও রোমেল । তারা তিনজন মিলে কি পারবে উন্মাদটাকে থামাতে ? ইশতিয়াককে ঘরে ফিরিয়ে আনতে ? এদিকে মুরাদপুর শান্ত, নিস্তরঙ্গ এক গ্রাম । কিন্তু হঠাৎই এক অশুভ ছায়া গ্রাস করে ফেলে গ্রামটিকে । নৃশংসভাবে খুন হন অকৃতদার ডাঃ মইনুল হক । ঘটনা তদন্তে পাঠানো হয় ডিবির তরুণ তুর্কি সায়েম সোবহানকে । কিন্তু একের পর এক নৃশংস খুন ঘটতেই থাকে । এ সবগুলো খুন কি একসূত্রে গাঁথা ? কী প্রমাণ করতে চায় খুনি ? কিসেরই বা প্রতিহিংসা তার ? পুরাণের অগ্নিবর্ণ ফিনিক্স পাখি আপন ছাইভস্ম থেকে পুণরায় জেগে ওঠে । ফিনিক্স পুণর্জাগরণের প্রতীক, পুনরুত্থানের প্রতীক । কাগুজে ফিনিক্স কি পুণরায় জেগে উঠবে, কারই বা হবে পুণরুত্থান ? কার প্রতিশোধের আগুনে পুড়ে ছারখার হবে সব ?
‘ঈশ্বরের মুখোশ’
\-খ্যাত জাহিদ হোসেনের রিভেঞ্জ ট্রিলজির দ্বিতীয় উপ্যাখ্যান
ফিনিক্স
।
Author
জাহিদ হোসেন
Author · 10 books