Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
এখনো ঘোড়ার চাল বাকি
এখনো ঘোড়ার চাল বাকি
Series · 2 books · 2020
By
রিফাত হাসান.
Books in series
#1
এখনো ঘোড়ার চাল বাকি
2020
দুই হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা জেরুজালেমের ঐতিহ্যবাহী সেকেন্ড টেম্পলের প্রেতাত্মারা জেগে উঠেছে অবশেষে। প্রফেসর স্যামুয়েল জনসন। একজন শান্তশিষ্ট নিপাট ভদ্রলোক। আশির দশকের এক সাধারণ সন্ধ্যায় হঠাৎই সবকিছু এলোমেলো হয়ে গেল তার জীবনে। একদিন সকালে বাংলাদেশের ধানমণ্ডি লেকে পাওয়া গেল বস্তায় ভরে ফেলে রাখা নৃশংসভাবে খুন করা একটা মৃতদেহ। পুলিশের ধারণা লাশটা সদ্য নিখোঁজ হওয়া ডাক্তার জামান সারওয়ারের। আসলেই কি তাই? পাঠক, এ গল্প প্রফেসর স্যামুয়েল জনসনের। এ গল্প ডাক্তার জামান সারওয়ারের। আবার এ গল্প ইফতেখারের। উত্তাল সমুদ্র পার হয়ে এসে যে একটা শান্ত দীঘির মতো জীবন চেয়েছিল। কিন্তু না, ভাগ্যদেবী অন্যকিছু লিখে রেখেছিল তার জন্য। ব্রিগেডিয়ার আকরাম খান কি সত্যিই হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন? কোথায় লুকিয়ে আছে কেয়ারটেকার লোকমান? কে এই রহস্যময় পিটার বুন? পাঠক, শুরু হয়ে গেছে স্বার্থ, প্রেম আর সংঘাতের দাবা খেলা। অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে আপনাকে। শুরুতেই অনেকটা পিছিয়ে পড়েছেন আপনি। কিন্তু তাতে কী? এখনো তো ঘোড়ার চাল দেওয়াই হয়নি।
#2
এখনো ঘোড়ার চাল বাকি
2020
পাঠক, দাবা খেলতে বসে কিছু বুঝে ওঠার আগেই আপনি দেখলেন একে একে আপনার সব ঘুঁটি কাটা পড়েছে প্রতিপক্ষের হাতে। শুধু একটা ঘোড়া দিয়েই এখন বাজিমাত করতে হবে আপনাকে। পারবেন? সেই ভয়ঙ্কর রাতের কথা মনে আছে আপনার? সেই যে শালবনের গভীর জঙ্গলে প্রেরণাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিল ইফতেখার। ডা. জামান সারওয়ারকে মনে আছে আপনার? নৃশংসভাবে হত্যা করে ধানমণ্ডি লেকে ফেলে রাখা হয়েছিল যার লাশ। ব্রিগেডিয়ার আকরাম খান, আফ্রিকার মাসাদিও হায়দারা, কিংবা রহস্যময় পিটার বুন। কী সম্পর্ক ছিল তাদের দুই হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা জেরুজালেমের মৃত প্রেতাত্মাদের সাথে? পাঠক, যে রহস্যের শুরু হয়েছিল দুই হাজার বছর আগে জেরুজালেমে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ঘুরে সে রহস্য আজ আপনার সামনে। তাহলে আর দেরি কেন? চলুন বের হয়ে পড়ি অন্ধকার জগতের গোপন অলিগলিতে, সে রহস্যের সমাধান করতে। দাবা খেলাটা এবার শেষ করতে হবে তো।
Author
রিফাত হাসান.
Author · 2 books