Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র
আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র
Series · 4 books · 1999-2007
By
Akhteruzzaman Elias
Books in series
#1
রচনাসমগ্র ১
1999
বিভিন্ন সময়ে প্রকাশিত পাঁচটি গ্রন্থের গল্পগুলো নিয়ে "আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র" এর প্রথম খন্ড।
ফ্ল্যাপে লেখা কিছু কথা
সমসময়ের একজন প্রধান কথাশিল্পী শওকত আলীর মতে “ আখতারুজ্জামানের রচনা পাঠ সাহিত্যামোদীর কাছে সততই আনন্দময় অভিজ্ঞতা।....... তাঁর লেখার ভেতর দিয়ে আমাদের প্রতিদিনের জীবনযাপনের জগৎটির মধ্যেই যে আরও নানান দেখবার ও বুঝবার দিক আছে আমরা তা নতুন করে আবিষ্কার করতে পারি।..... জীবন ও জগৎকে দেখবার একটি নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কার কবি।” আমাদের বিশ্বাস আখতারুজ্জামান ইলিয়াসের গল্পসমগ্র পাঠের অভিজ্ঞতা পাঠককে বারবার এই উপলদ্ধি ও আবিষ্কারের মুখোমুখি দাঁড় করাবে।নিজের সম্পর্কে ইলিয়াস বলতেন যে তিনি চব্বিশ ঘণ্টার লেখক।তিনি বেঁচেছেন, পথ চলেছেন, মানুষের সঙ্গে মিশেছেন এই লেখকের চোখ নিয়ে। জীবনকে তিনি দেখেছেন একজন লেখকের চোখে, তার সমগ্রতায়। উপন্যাসের মতো তাঁর গল্পগুলোতেও যে তীক্ষ্ণ পর্যবেক্ষণশকিত, গভীর জীবনবোধ ও ধারালো হিউমাসের সাক্ষাৎ পাই তাতে সহজেই আমরা তাঁকে একজন বড় মাপের লেখক হিসেবে চিনে নিতে পারি।সাধারণ নিম্নবর্ণের মানুষের মুখের ভাষাও তাঁর লেখায় মর্যাদা পায়, এমনকি স্ল্যাং-ও হয়ে ওঠে আশ্চর্যরকম শিল্পিত। পাঠককে তিনি শুধু গল্প বলেন না, তাকে ভেতর থেকে নাড়া দেন, ঝাঁকুনি দিয়ে জাগিয়ে রাখেন।সেই সঙ্গে মাঝে মাঝে তাকে ভীষণ অস্বস্তির মধ্যেও ফেলেন। “মানুষের শাণিত স্পৃহা ও দমিত সংকল্পকে আবর্জনার ভেতর থেকে খুঁজে বের করে আনার” যে-দায়িত্বের কথা তিনি বলেছিলেন, কথাসাহিত্যিক হিসেবে আমৃত্যু নিষ্ঠার সঙ্গে নিজেই সে-দায়িত্ব পালন করে গেছেন। উপন্যাসের খোলামেলা চত্ত্বরে ব্যক্তি ও জনগোষ্ঠীকে যেমন তাদের ত্রিকাল জুড়ে দর্শন ও অস্তিত্ববান করা যায়, ছোটগল্পে তেমন সুযোগ কম।ছোটগল্পের আঁট-সাঁট বন্ধনে স্থান, কাল ও ব্যক্তিকে যথাযথভাবে শিল্পায়িত করতে ইলিয়াস যথেষ্ট পরিশ্রম করেছেন। সূচিপত্র \*নিরুদ্দেশ যাত্রা \*উৎসব \*প্রতিশোধ \*যোগাযোগ \*ফেরারী \*অন্য ঘরে অন্য স্বর \*খোঁয়াবি \*অসুখ-বিসুখ \*তারা বিবির মরদ পোলা \*পিতৃবিয়োগ \*মিলির হাতে স্টেনগান \*দুধভাতে উৎপাত \*পায়ের নিচে জল \*দখল \*কীটনাশকের কীর্তি \*যুগলবন্দি \*অপঘাত \*দোজখের ওম \*প্রেমের গপ্পো \*ফোঁড়া \*জাল স্বপ্ন, স্বপ্নের জাল \*কান্না \*রেইনকোট
#2
রচনাসমগ্র ২
1999
আখতারুজ্জামান ইলিয়াস তাঁর প্রতিভার যথার্থ প্রকাশ ঘটান তাঁর উপন্যাসেই।উপন্যাসের বিস্তৃতি পটভূমিতে তিনি ইচ্ছেমতো সমাবেশ ঘটিয়েছেন বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধাঁচের, মানুষের; নিজের মনের মতো করে অনেকটা। সময় ও স্থান জুড়ে তাদের নির্মাণ করেছেন। দুটো উপন্যাসেই তিনি উপজীব্য করেন এ দেশের এমন দুই ক্রান্তিকালীন ঘটনা যাদের যথার্থ শিল্প-নির্মাণ কেবল উপন্যাসের অবারিত পরিমণ্ডলেই সম্ভব। সূচী - চিলেকোঠার সেপাই খোয়াবনামা
#3
রচনাসমগ্র ৩
2004
মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত আখতারুজ্জামন ইলিয়াসের রচনাসমগ্রের তৃতীয় অংশ; এই অংশে তার বিভিন্ন মননশীল প্রবন্ধ এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু গদ্যরচনা স্থান পেয়েছে।
#4
রচনাসমগ্র ৪
2007
এই খণ্ডের ৯টি গল্পের দুটি-“সন্তু” এবং “ঈদ”-ছাড়া বাকীগুলো অগ্রন্থিত আখতারুজ্জামান ইলিয়াস থেকেই নেওয়া। পূর্বোক্ত গল্প দুটি দৈনিক আজাদ পত্রিকার ছোটদের পাতা “মুকুলের মহফিল” থেকে সংগৃহীত। ১৯৫৮ সালে প্রকাশিত এই গল্প দুটিই ইলিয়াষের প্রাপ্ত গল্পগুলির সবচেয়ে পুরনো। কবি-গবেষক আব্দুল মান্নান সৈয়দ জানান যে, “শোষিত বকুল” নামে ইলিয়াসের আরেকটি গল্প বেরিয়েছিলো জ্যোতি প্রকাশ দত্ত সম্পাদিত ছোট ম্যাগাজিন পরিচয়-এ। সম্ভবত ১৯৬০-৬২ সালের কোনো এক সংখ্যায় বেরিয়েছিলো তা।কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও এই পত্রিকার কোনো কপির সন্ধান মেলেনি।এই লেখাগুলির অধিকাংশই ইলিয়াস গ্রন্থকারে ছাপতে চাইতেন না; বস্তুত তিনি প্রবলতার বিরোধিতাই করতেন। কিন্তু মৃত্যুর পর লেখক আর তাঁর রচনার ভাগ্য নিয়ন্ত্রণ করেন না। বেগানা হাতে পড়ে তারা যেমন বিভিন্নভাবে পঠিত এবং বিশ্লেষিত হয়, তেমনি লেখকও হয়ে যান একীভূত তাঁর পাঠকের সারিতে। অমরীরী অবয়বে পাঠকের কি সম্পাদকের কি প্রকাশকের কাতারে দাঁড়িয়ে লেখক অসহায়ভাবে দেখেন তাঁর লেখা নিয়ে পাঠকের/সম্পাদকের/প্রকাশকের মচ্ছব।জীবন মানুষের মস্তিষ্কে তিনি জারিত হন, আবার নতুন প্রাণও পান। এবং এভাবেই একাত্ম হন পাঠকের মননে।যে-কোনো প্রয়াত লেখকের মতো ইলিয়াসের ভাগ্যেও এমনটিই ঘটছে। তবে কালানুক্রমিক এইসব রচনা প্রকাশের অন্তত একটি গুরুত্ব আছে; আর তার হলো এ থেকে ইলিয়াসের বয়সের প্রচণ্ড আবেগ নিয়ে লেখা, হেলা-ফেলা করে লেখা, আঙ্গিক শব্দচয়ন ইত্যাদি ব্যাপারে মাত্রাতিরিক্ত সচেতন থেকে লেখা, ছোটদের ভালো-লাগা, মন্দ-লাগা মাথায় রেখে লেখা ইত্যাদি বিভিন্ন ধরনের লেখায় ইলিয়াসের মানসিক বিবর্তনের যে ধারা তারই একটি পরিচয় রচনাসমগ্রর এই ৪র্থ খণ্ডে পাওয়া যাবে। সূচিপত্র \*সন্তু \*ঈদ \*বংশধর \*তারাদের চোখ \*অতন্দ্র \*স্বগতমৃত্যুর পটভূমি \*নিস্বাসে যে প্রবাদ \*চিলেকোঠায় \*পরিচয় \*দেওয়ানা মদিনা \*কুরুক্ষেত্রের যুদ্ধ \*হেক্টর উপাখ্যান \*সোহরাব ও রোস্তম \*আবু হাসানের গল্প \*ঝড় \*ডেভিড কপারফিল্ড \*হাতির পেটে লড়াই \*টুনটুনি ও কুনোব্যাঙ \*শিক্ষক নির্দেশিকা \*মহানবীর কথা \*বেগম রোকেয়া \*নাটোর ঘুরে আসি \*ঢাকার চিঠি \*বই পড়ার আনন্দ \*স্বপ্নে আমার জন্ম \*বৃষ্টির পর \*না \*এলমজির জন্য শোক \*হে নটরাজ এবার তোমার নাচন থামাও \*শোকসংবাদ \*ডিসেম্বরের বেলা \*গান \*ফাহিম \*টুম্পারানী \*ট্রয়ের রানী \*আমার রোগ \*টুম্পারানীর জন্মদিনে \*সর্দার আর্জার ও বাঘের কবিতা \*আলো ভেঙে ভেঙে পড়ে..... \*হিপোক্রোটিসের শপথ \*বেহেশতের কুঞ্জি \*প্রাসঙ্গিক তথ্য
Author
Akhteruzzaman Elias
Author · 12 books