Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
মিসির আলি
Books in series
#1
দেবী
1985
Sorry!! There is no description about this product.
#2
নিশীথিনী
1988
মিসির আলি সিরিজের বই। "নিশীথিনী" হচ্ছে "দেবী" এর দ্বিতীয় পর্ব।
#3
নিষাদ
1989
মিসির আলির সাথে আজ দেখা করতে এসেছে সুন্দর চেহারার ভদ্র একটি ছেলে। ছেলেটির নাম মুনির। মুনির খুবই চুপচাপ। অস্বাভাবিক রকমের চুপচাপ। মিসির আলি ছেলেটির বিষয়ে একপ্রকার আগ্রহ পাচ্ছেন। যা তার ক্ষেত্রে হওয়ার কথা নয়। তিনি নিরাসক্ত লোক। মুনিরের মাঝে অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে। মিসির আলি কি পারবেন সেই রহস্য ভেদ করতে? নাকি তার আরো অনেক কেসের মতো এটিও রয়ে যাবে - অমীমাংসিত?
#4
অন্যভুবন
1987
Sorry!! There is no description about this product.
#5
বৃহন্নলা
1989
মিসির আলি এমনই এক চরিত্র,যার তুলনা সে নিজেই। আমাদের চারপাশের অমীমাংসিত কুহেলিকাময় কিংবা রহস্যের মোড়কে আবৃত অনেক ঘটনায় আমরা যখন বিমূঢ়, নির্বাক কিংবা বিশ্বাস করতে থাকি অসত্যকে, তখনই মিসির আলি খুলতে থাকে অমোঘ নিয়তির একেকটি পর্দা। আমাদের আটপৌরে জীবনে মিশে থাকার পরও মিসির আলি এমন এক ক্ষ্যাপা, যে পরশপাথর খোঁজে এবং পায়ও।
#6
ভয়
1991
Collection of short stories containing Misir Ali. সূচীপত্র \*চোখ \*জ্বীন কফিল \*সঙ্গিনী
#7
বিপদ
1991
ভূমিকা মিসির আলির আরো একটি গল্প। আমার ধারণা, অদ্ভুত এই গল্প পাঠক-পাঠিকারা এক কথায় উড়িয়ে দেবেন। তাতে ক্ষতি নেই, তবু আমি অনুরোধ করব উড়িয়ে না দিতে। এ জগৎ বড়ই রহস্যময়। প্রকৃতি মাঝে মাঝে কিছু রহস্য ভাঙ্গতে চেষ্টা করে, আবার পরমুহূর্তেই সচেতন হয়ে আরো কঠিন রহস্যে নিজেকে ঢেকে ফেলে। সেই জট ছড়ানো মিসির আলির ক্ষমতার বাইরে। হুমায়ূন আহমেদ
#8
অনীশ
1992
ভূমিকা ‘অনীশ’ প্রথম ছাপা হয়েছিল ঈদসংখ্যা বিচিত্রায় (১৯৯২)। গ্রন্থাকারে প্রকাশের সময় কিছু পরিবর্তন করেছি। অনীশের নায়িকা রূপা’র স্বামী সম্পর্কে মিসির আলির ধারণার কথা মূল বই- এ বলা হয়েছে, যা আগে বলিনি। মিসির আলির যুক্তিনির্ভর এই ধারণা হয়তো অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হবে না। আমার কথা হচ্ছে ‘যুক্তি’ গ্রহণযোগ্যতা নিয়ে মাথা ঘামায় না, সে চলে তার সরল পথে। জালালুদ্দিন রুমির চার লাইনের একটি কবিতা ব্যবহার করেছি। মূল বইয়ের সঙ্গে এই কবিতার তেমন সম্পর্ক নেই। জালালুদ্দিন রুমির এই স্তবকটি আমার অত্যন্ত প্রিয়। পাঠক-পাঠিকাদের কাছে প্রিয় স্তবকটি উহার দেবার লোভ সামলানো গেল না। হুমায়ূন আহমেদ শহীদুল্লাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয় ২৫-৫-৯২
#9
মিসির আলির অমীমাংসিত রহস্য
1996
Bengali
#10
আমি এবং আমরা
1993
Sorry!! There is no description about this product.
Author
Humayun Ahmed
Author · 323 books
মিসির আলি
Series ·
21
books · 1985-2016
By
Humayun Ahmed
#11
তন্দ্রাবিলাস
2016
ফ্ল্যাপে লিখা কথা মিসির আলি তার খাতা বের করলেন। কেইজ নাম্বার দিয়ে ফারজানার নামে একটি ফাইল খোলা যেতে পারে। খাতার পাতায় ফারজানার নাম লিখতে গিয়ে মিসির আলি ইতস্তত করতে লাগবেন। ফাইল খোলার দরকার আছে কি?
#12
আমিই মিসির আলি
2000
মিসির আলি খুব সাধারণ একজন মানুষ। সাধারণ এবং বিশেষত্বহীন। থাকেন একা। নিজে রেঁধে খান। রোজই এক তরকারি। চাল-ডাল এবং সবজির খিচুড়ি । রান্না তেমন ভালো হয় না, তারপরেও খুব তৃপ্তি করে খান। তাঁর গান শোনার খুব শখ ছিল। একবার কিছু টাকা পেয়ে বেশ দামি ক্যাসেট প্লেয়ার কিনেছিলেন। যেদিন কিনলেন তা পরদিনই ক্যাসেট প্লেয়ারটা চুরি হয়ে গেল। চোর কী মনে করে যেমন ক্যাসেটগুলি নেয় নি। এখন মাঝে মাঝেই তাঁকে দেখা যায়- ক্যাসেট হাতে নিয়ে চুপচপাপ বসে আছেন। কল্পনায় গানগুলি শোনার চেষ্টা করছেন। এই সময় তিনি সামান্য মাথাও দোলান। এর থেকে মনে করা যেতে পারে কল্পনায় গানগুলি শুনে তিনি খুব আনন্দ পাচ্ছেন। আমার পরম সৌভাগ্য আমি এই সাধারণ বিশেষত্বহীন মানুষটির কিছু গল্প আপনাদের শোনাতে পেরেছি। সাধারণ মোড়কে মোড়া এমন অসাধারন একজনের গল্প বলতে আমার কিছু সমাস্যাও হয়। বারবার মনে হয়-আমি মানুষটির কথা ঠিক ঠিক বলতে পারছি তো? ভুল হচ্ছে না তো? যে প্রগাঢ় মমতা তিনি মানুষের জন্যে লালন করেন তা খানিকটা হলেও উঠে আসছে তো? মানুষটির প্রতি আমর নিজের শ্রদ্ধা এবং ভালবাসা আমি কি পারছি ঠিকঠাক প্রকাশ করতে?
#13
বাঘবন্দি মিসির আলি
2001
ঘিঞ্জি এক বাড়িতে একাকী জীবন কাটাচ্ছেন মিসির আলি। সঙ্গী বলতে ইয়াসিন নামে এক ছিন্নমূল কিশোর। মাঝে মাঝে দেখা হয় বাড়িওয়ালা বদরুল সাহেবের ভাগ্নে ফতে মিয়ার সাথে। মিসির আলির বড় ভক্ত সে। ফতে মিয়ার অদ্ভুত এক ক্ষমতা আছে। কী সেই ক্ষমতা? গোপনে কোন দুরভিসন্ধি আঁটছে ফতে? মিসির আলি কি পারবেন অসীম ক্ষমতাধর ফতেকে বাঘবন্দি খেলায় হারিয়ে সেই প্ল্যান আটকাতে?
#14
কহেন কবি কালিদাস
2005
মিসির আলি ভালো ঝামেলায় পড়েছেন। ঝামেলা সায়রা বানুকে নিয়ে। মেয়েটি যখনই তাঁর সঙ্গে দেখা করতে আসে তিনি কেমন যেন গুটিয়ে যান। সায়রা বানুর সমস্যাটা জটিল। সে না-কি ইবলিশ শয়তানের সঙ্গে কথা বলেছে। তাকে দেখেছে। সায়রা বানুর বক্তব্য মিসির আলি না পারছেন গ্রহণ করতে, না পারছেন বাতিল করতে। মিসির আলি সারা জীবন যুক্তির সিঁড়ি ব্যবহার করেছেন। আজ তাঁকে যুক্তির বাইরে পা দিতে হচ্ছে। তাঁর মনে ভয় ঢুকে গেছে। রাতে ঘুম ভাঙলে তিনি আতংকিত বোধ করেন। তাঁর মনে হয় ইবলিশ শয়তানের সঙ্গে সম্ভবত তাঁরও দেখা হবে।
#15
হরতন ইশকাপন
2003
ফ্ল্যাপে লিখা কথা মিসির আলিকে চেনেনা এমন পাঠক খুব কমই আছেন। চাক্ষুস দেখিনি, পরিচয় নেই, কিন্তু কত জানাচেনা এই লোকটি। দীর্ঘদিনের জানা। ওর হাসি-খুশিতে আনন্দ পাই, ব্যাথায় হই ব্যাথিত । মানব জীবনের রূপ-রস-রহস্য ও হাসি-কান্না-বেদনার অপূর্ব এক প্রকাশ এই মিসির আলি ও তার পার্শ্ব চরিত্র। জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ-এর অপূর্ব সৃষ্টি এই মিসির আলি। হরতন ইশকাপন মিসির আলি সিরিজের বইগুলোর মধ্যে অত্যুজ্জ্বল সৃষ্টি। হরতন ইশকাপন-এ মিসির আলির সঙ্গে যোগ দিয়েছে যাদুবিদ্যায় পারদর্শী মনসুর, মানসিক রোগী রেবু, বাড়িওয়ালা আজমল সাহেব ও কাজের মেয়ে আঁখিতারা।
#16
মিসির আলির চশমা
2008
ফ্ল্যাপে লিখা কথা একটি স্থলের প্রাণী, কিন্তু সে সারাজীবন থাকে জলে। একটি জলের প্রাণী যে জীবন কাটায় স্থলে। এই প্রাণী দু’টির নাম যিনি বলতে পারবেন, তার বুদ্ধি মিসির আলির মতো। যারা পারবেন না, তাদের বুদ্ধি হুমায়ূন আহমেদের মতো।
#17
মিসির আলি! আপনি কোথায়?
2009
ফ্ল্যাপে লিখা কথা মিসির আলির ক্লাসের বক্তৃতার অংশ ”একজন মানুষ সারাদিনে কতগুলি শব্দ ব্যবহার করে জান? ষোল হাজার শব্দ। একটা বিড়াল দিনে দশ বারোটার বেশি শব্দ করতে পারে না। যদিও তার মুল আবেগ মানুষের মতই। আমরা বিড়ালকে আবেগশূন্য প্রাণী মনে করি। কেন মনে করি জান? মনে করি কারণ বেচারার ভুরু নেই। তোমরা মনে রেখো আমরা এবং অনুভূতি প্রকাশের জন্যে সবসময় ভুরু ব্যবহার করি। এখন বলতো এই গ্রন্থের অতি বিখ্যাত এক মহিলার ভুরু নেই। তিনি তাঁর আবেগ বিড়ালের মতই প্রকাশ করতে পারেন না। বল তার নাম কি? “মোনালিসা!” ভাল করে ছবিটা দেখ। বিড়ালের মত আবেগশূন্য মোনালিসা কিন্তু পৃথিবীর মানুষদের আবেগ ধারণ করছে। কে হাত তুলব? তুমি? বল কি বলবে?
#18
মিসির আলি Unsolved
2009
ফ্ল্যাপে লিখা কথা অতি বুদ্ধিমান মিসির আলি মাঝে মধ্যে ধরা খান। অনেক চেষ্টা করেও কিছু রহস্য ভেদ করতে পারেন না। Unsolved খাতায় সেই সব রহস্য লিখে রাখেন। তাঁর মনে ক্ষীণ আশা কোন একদিন এইসব রহস্যের সমাধান হবে। মিসির আলি হাল ছাড়ার মানুষ না। আমরা যারা সাধারণ মানুষ তারা হাল ছেড়ে দেই। প্রকৃতির রহস্যের কাছে পরভূত হয়ে এক ধরনের আনন্দও পাই। “There are many things in heaven and earth” বলতে আমাদের ভাল লাগে। মানবজাতি পরাজিত সে নিয়তি ধরে নেয়। নিয়তির কাছে সমর্পণে সে কোন সমস্যা দেখে না। মিসির আমি Unsolved এ মিসির আলির কিছু গৌরবময় পরাজয়ের কাহিনী বলা হয়েছে। কাহিনীগুলি লিখতে গিয়ে আমি আনন্দ পেয়েছি।
#19
পুফি
2011
একটা ধবধবে সাদা বিড়াল। লেজটা কুচকুচে কালো। অন্য বিড়ালদের সাথে তার কোন তফাৎ নেই। সে আরাম করে সোফায় শুয়ে ঘুমায়। হাই তুলতে তুলতে টিভিতে হিন্দি সিরিয়াল দেখে। তার প্রিয় সিরিয়াল "ইহা মে ঘর ঘর খেলি।" বিড়ালটার একটাই সমস্যা, ক্যামেরায় তার ছবি আসে উলটা, মিরর ইমেজ।
#20
যখন নামিবে আঁধার
2011
ফ্ল্যাপে লিখা কথা রাত আটটা। সারা দিন ঝলমলে রোদ ছিল। সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মিসির আলি ছাতা মাথায় মল্লিক সাহেবের বাড়িতে এস উঠেছেন। দেখে মনে হচ্ছে মল্লিক সাহেবের বাড়ি শ্মাশানপুরী। কেউ বাস করে না। বিড়ালের মিঁউ মিঁউ শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মিসির আলি দোতলায় ওঠার সিড়িঁর গোড়ায় দাঁড়িয়ে বললেন, বাড়িতে কেউ আছেন ? কেউ জবাব দিল না। মিসির আলি দোতলায় উঠে গেলেন। যে ঘরে বন্দি ছিলেন, সেই ঘর খুঁজে বের করতে তার বেগ পেত হলো না। মূল দরজা পুলিশ ভেঙেছে। দরজা ঠিক করা হয় নি। মিসির আলি ঘরে ঢুকলেন। চেয়ারে মল্লিক সাহেব বসে আছেন। তাঁর হাতে সিগারেটের প্যাকেট। মিসির আলি অবাক হলেন না। মল্লিক সাহেব এখন থাকবেন, মিসির আলি তা ধরেই নিয়েছিলেন।
#1-16
মিসির আলি সমগ্র ১
2008
Misir Ali samagro by Humayun Ahmed প্রচ্ছদ ও অলংকরণ – ধ্রুব এষ ফ্ল্যাপে লিখা কথা মিসির আলী সমগ্র-১ এর উপন্যাস সমূহ \* দেবী \* নিশীথিনী \* নিষাদ \* অন্যভুবন \* বৃহন্নলা \* ভয় \* বিপদ \* অনীশ \* মিসির আলির অমিমাংসিত রহস্য \* আমি এবং আমরা \* তন্দ্রাবিলাস \* হিমুর দ্বিতীয় প্রহর \* আমিই মিসির আলি \* বাঘবন্দি মিসির আলি \* কহেন কবি কালিদাস \* হরতন ইশকাপন \* মিসির আলির চশমা