খুব ছোটরা গল্প পড়ে না, গল্প শোনে। একটু বড় হয়ে গল্পের বই পড়ে। আরও একটু বড় হলে ভূতের গল্প, রূপকথার গল্পে তার মন ভরে না। তখন চাই রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের কাহিনি। এই দশটি উপন্যাস কিশোরদের সেই ইচ্ছেপূরণের আখ্যান। উত্তরবঙ্গ লেখকের সুপরিচিত ভূখণ্ড। কাহিনিগুলিতে তাই উত্তরবঙ্গের চা বাগান, নদী, পাহাড়, অরণ্য নিজস্ব বৈশিষ্ট্যে প্রতিফলিত হয়েছে বারংবার। একেবারে অন্য পরিবেশ, অন্য স্বাদ, অন্য জীবনের ভিন্নতর জগতের ছবি।ছোটদের মন ভরাবেই প্রখ্যাত সাহিত্যিক অশোক বসুর আকর্ষণীয় এই দশটি কিশোর উপন্যাস: লুকানো সোনা, বনের মধ্যে মন্দির, ভয়, রোমাঞ্চটা ছিল টানটান, উজ্জ্বল সকালে হঠাৎ অন্ধকার, খাদের ধারে পায়ের দাগ, মৃত্যুর নিপুণ শিল্প, অনাদি ঘোষালের মৃত্যুরহস্য, আঁধারবৃত্তে সূর্যোদয়, মনোজ কোথায় আছে। সহজ, সরল ভাষায় গতিময় সব কাহিনি। উপন্যাস পড়ার আনন্দের পাশাপাশি কিশোর-কিশোরী খুঁজে পেয়ে যাবে তাদের নিজস্ব জগৎ। দুঃসাহসী অভিযানে আর রহস্যভেদে তারাও যেন সঙ্গী।
সূচিপত্র –
লুকানো সোনা
বনের মধ্যে মন্দির
ভয়
রোমাঞ্চটা ছিল টানটান
উজ্জ্বল সকালে হঠাৎ অন্ধকার
খাদের ধারে পায়ের দাগ
মৃত্যুর নিপুণ শিল্প
অনাদি ঘোষালের মৃত্যুরহস্য
আঁধারবৃত্তে সূর্যোদয়
মনোজ কোথায় আছে
গ্রন্থপরিচয়