Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
তিন গোয়েন্দা
Books in series
#1
তিন গোয়েন্দা
1985
Adapted from "The Secret of Terror Castle" (Alfred Hitchcock and The Three Investigators, #1).
#2
কঙ্কাল দ্বীপ
1985
Adapted from "The Secret of Skeleton Island" (Alfred Hitchcock and The Three Investigators, #6).
#3
রূপালী মাকড়সা
1985
Adapted from "The Mystery of the Silver Spider" (Alfred Hitchcock and The Three Investigators, #8).
#5
মমি
1986
Adapted from "The Mystery of the Whispering Mummy" (Alfred Hitchcock and The Three Investigators, #3).
#11
জলদস্যুর দ্বীপ ২
2025
#16
কাকাতুয়া রহস্য
1988
Adapted from "The Mystery of the Stuttering Parrot" (Alfred Hitchcock and The Three Investigators, #2).
#21
ভীষণ অরণ্য ২
2025
#25
ভিতু সিংহ
1989
Adapted from "The Mystery of the Nervous Lion" (Alfred Hitchcock and The Three Investigators, #16).
#33
ভূতুড়ে সুরুঙ্গ
2025
Adapted from "The Mystery of the Moaning Cave" (Alfred Hitchcock and The Three Investigators, #10)
#42
অথৈ সাগর ১
2025
Authors
Rakib Hassan
Author · 148 books
Shamsuddin Nawab
Author · 99 books
Qazi Anwar Hussain
Author · 184 books
তিন গোয়েন্দা
Series ·
88
books · 1985-2025
By
Rakib Hassan
,
Shamsuddin Nawab
,
Qazi Anwar Hussain
#46
প্রজাপতির খামার
2025
Adapted from "Five Go to Billycock Hill" (Famous Five, #16).
#50
জলকন্যা
2025
#53
তেপান্তর
2025
#58
প্রাচীন মুর্তি
2025
#68
গোরস্তানে আতঙ্ক
2025
#75
মুর্তির হুঙ্কার
1994
Adapted from "The Famous Five and the Inca God" (The Famous Five: Claude Voilier Sequels).
#80
ঐতিহাসিক দুর্গ
1994
নিতান্ত কৌতুহলের বশেই দুর্গটা দেখতে গিয়েছিল তিন গোয়েন্দা। মধ্যযুগীয় দুর্গ, দেখার বহু জিনিস আছে, অনেক টুরিস্ট যায়, তাই ওরাও গিয়েছে। কিন্তু শুরুতেই গন্ডগোল। টিকেট বিক্রেতার অদ্ভুত ব্যবহার অবাক করল ওদের। রহস্যের গন্ধ পেয়ে গেল কিশোর পাশা। শুরুতে কেউ তেমন গুরুত্ব দিল না, কারণ তখনও ওরা জানে না কি সাংঘাতিক অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়তে যাচ্ছে! Adapted from "Five in Finniston Farm" (Famous Five).
#82
কুকুরখেকো ডাইনী
2025
#83
নরকে হাজির
1994
পুরানো মাল আনতে রকি বীচের বাইরে গিয়েছিল তিন গোয়েন্দা, সঙ্গে রোভার এবং বোরিস। ইচ্ছে করে কিশোরের পকেটে শয়তানকে ঢুকিয়ে দিয়ে গেল লোকটা - যাকে পকেটমার সন্দেহ করেছে গোয়েন্দারা। প্রায় দুশো বছর আগে মরে যাওয়া একজন মানুষ চিঠি পাঠাল ওদের কাছে; খুব গর্বের সঙ্গে নিজেকে 'রূপালী ডাকাত' বলে জাহির করে সে। একটা ভূতুড়ে টেলিফোন পেল, সেটাও বড় রহস্যময়, কেমন অবাস্তব... জটিল রহস্য। কিন্তু অসম্ভব বলে কোন কথা নেই তিন গোয়েন্দার অভিধানে। শয়তানের পিছু পিছু নরকে গিয়ে হাজির হলো ওরা।
#84
গরমের ছুটি
1994
#87
মারাত্মক ভুল
1995
হলিউডের নামকরা এক স্পেশাল-ইফেক্ট স্টুডিওর কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে লোভী প্রোগ্রামার। ভীষণ বেকায়দায় পড়ে গেছে কোম্পানিটা। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একমাত্র তিন গোয়েন্দা পারে অপরাধীকে ধরে দিয়ে কোম্পানিটাকে বাঁচাতে। রহস্য পেলে আর কিছু চায় না কিশোর পাশা, সুতরাং তাকে কাজে লাগাতে অসুবিধে হলো না। তদন্ত করতে গিয়ে বুঝল গোয়েন্দারা, কি কঠিন কাজে হাত দিয়েছে। খেপে উঠলো রোবটরা। প্রমাদ গুণল তিন গোয়েন্দা। মরতে হবে নাকি এবার!
#88
মঞ্চভীতি
1995
'পাগল সংঘ'র মোটুরামকে মনে আছে? অনেকেই জানে ওই চরিত্রে অভিনয় করেছিল কিশোর। আবার অনেকে জানেও না। জানলে খেপাবে, সে-জন্য গোপন রাখার চেষ্টা করে সে। ব্যাপারটা তার কাছে একটা আতঙ্ক। কিন্তু হঠাৎ আবার ফিরে এলো পাগল সংঘের এক পাগল। বহুদিন পর দেখা, নতুন করে পরিচয় হলো আবার। জানে গেল, একটা রক মিউজিক দলে ড্রামারের কাজ করে সে। কিন্তু দুর্ভাগ্য, কার যেন কুনজরে পড়ে গেছে। স্টেজের ভেতরে-বাইরে, বার বার তার ওপর আঘাত আসতে লাগল। মেরে ফেলতে চায় নাকি তাকে কেউ? পুরানো বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হলো, তদন্তে নামল তিন গোয়েন্দা। কিন্তু বাপরে-বাপ! এ কি...
#90
বিষের ভয়
1995
কল্পনাই করতে পারেনি তিন গোয়েন্দা সাধারণ চোর পাহারা দেয়ার ঘটনা তাদেরকে টেনে নিয়ে যাবে ভয়াবহ ফ্লোরিডা এভারগ্লেডের গভীরে; যেখানে শিকারের অপেক্ষায় ওত পেতে থাকে মানুষখেকো ভয়াল অ্যালিগেটর। মারাত্মক বিষাক্ত র্যাটলস্নেকের ছড়াছড়ি। ওসব সাপ নিয়ে লোফালুফি করা মানুষগুলো তার চেয়েও ভয়ঙ্কর। সাপের কামড় খেলো মুসা, সাংঘাতিক জলাভূমিতে রাতের বেলা আটকা পড়ল কিশোর আর রবিন। উদ্ধারের কোন উপায় দেখতে পাচ্ছে না।
#91
দীঘির দানো
1995
সাধারণ একটা চুরির ঘটনা, আপাতদৃষ্টিতে তাই মনে হয়। কিন্তু কিশোরের সন্দেহ অন্য রকম। তার ধারণা তলে তলে সাংঘাতিক কিছু ঘটছে। পুরানো একটা দূর্গের ছবির মধ্যেই লুকিয়ে আছে যেন অমূল্য গুপ্তধনের সূত্র। ভয় দেখিয়ে কে তাড়াতে চায় ওদের? অদ্ভুত প্রতিধ্বনি ধেয়ে যায় হ্রদের এ-মাথা থেকে ও-মাথা। ভুস করে মাথা তোলে ওটা কি ভয়ঙ্কর জীব! তবে কি কিংবদন্তী যা বলে সেটাই ঠিক? রাতের বেলা হ্রদের পাড়ে দাঁড়িয়ে এমন এক দৃশ্য দেখল গোয়েন্দারা, নিজেদের চোখকে বিশ্বাস করতে পারলো না; মেরুদন্ড বেয়ে নেমে গেল ভয়ের শীতল শিহরণ!
#92
উল্কি রহস্য
1995
বেশ মজার একটা খবর বেরোল কাগজেঃ 'শপিং সেন্টার তৈরির জন্যে মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়েছে প্রায় একশো ফুট লম্বা এক অতিকায় স্টাফ করা নীল তিমি।' খাবার টেবিলে ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে। রবিন বলল, 'মাটির নিচ থেকে গুপ্তধন বেরোতে শুনেছি। কিন্তু স্টাফ করা তিমি! না, বাবা!' 'ওটা ওখানে এল কি করে?' মেরিচাচীর প্রশ্ন। কিশোর অনুমান করল, 'আটকা পড়েছিল হয়তো বরফযুগে।' 'কিন্তু ভুলে যাচ্ছ,' রবিন বলল, 'ওটা স্টাফ করা। বরফযুগের মানুষ কি স্টাফ করতে জানতো?' তাই তো! কি করে জানা যাবে? তদন্তে নামলো তিন গোয়েন্দা। সাংঘাতিক বিপজ্জনক আধুনিক শত্রুরা পেছনে লাগলো ওদের।
#93
নকশা
1995
অ্যারিজোনায় মরুভূমিতে পাওয়া গেল একটা পরিত্যক্ত বিমান। আরোহী দু-জন নিখোঁজ, যেন বাতাসে মিলিয়ে গেছে। তিন গোয়েন্দাকে অনুরোধ করা হলো ওখানে গিয়ে রহস্যটার তদন্ত করার জন্যে। গেল ওরা। কল্পনাই করতে পারেনি এতখানি প্রতিকূল পরিবেশ। যখন তখন ওঠে ধুলোর ঝড়, অন্ধ করে দেয় চোখ মারাত্মক বিষাক্ত হিলা মনস্টার, কাঁকড়া বিছে আর হিংস্র পার্বত্য সিংহের ছড়াছড়ি। দানবীয় সব নকশা যেন হাজার বছরের রহস্য বুকে নিয়ে ওখানে ব্যঙ্গের হাসি হাসে। নদীর ভাটি ধরে চিহ্ন ধরে ধরে এগোল গোয়েন্দারা মেকসিকের দিকে। জানে না কী সাংঘাতিক বিপদ ওত পেতে আছে ওদের জন্যে!
#96
জলদস্যুর মোহর
1996
'কার্স অভ দ্য ক্যারিবি!' জিজ্ঞেস করল কিশোর, 'বুঝতে পারছেন কিছু?' চমকে গেলো লোকটা। 'মানে, ক্যারিবিয় অভিশাপ!' আবার ভাবলেশহীন হয়ে গেল তার চেহারা, মিলিয়ে গেল চোখের তারায় আতঙ্কের ছায়া। আস্তে করে বলল, 'না, বুঝতে পারছি না!' রহস্যময় এই রোগীকে প্রশ্ন করে কোন ফায়দা হবে না, বুঝে গেল কিশোর। রাস্তায় বেরিয়ে রবিনকে বলল, কথাটা শুনেই কেমন আঁতকে উঠল, দেখলে! রক্তশূন্যতা তাকে দুর্বল করেছে বটে, কিন্তু ভয় ধরাতে পারেনি। ভয়টা তার অন্য কোনখানে!
#97
শয়তানের থাবা
1996
'এটাই সেই প্রতীক!' চেঁচিয়ে উঠল কিশোর। 'ফার্স্ট মেটের আংটিতে এই চিহ্নই দেখেছি!' পুরানো বইটার দিকে তাকিয়ে রয়েছে সে। নামটা অদ্ভুতঃ এম্পায়ার অভ দ্য টুইস্টেড ক্ল। মলাটে ছাপ মারা রয়েছে লাল রঙের প্রতীক-চিহ্ন। দোকানের মালিক জানতে চাইল, 'ইন্টারেস্টিং কিছু পেয়েছ?' বইটা দেখিয়ে জিজ্ঞেস করল রবিন, 'দাম কত?' নাকের উপর ঠিকমত চশমা বসাল দোকানী, আনমনে মাথা নেড়ে বলল, 'আসল দাম জানতে হলে খুলে দেখতে হবে। তবে ঐ র্যাকের কোন বইয়ের দামই হাজার ডলারের নিচে নয়। বেশিও আছে।' হাঁ হয়ে গেল দুই গোয়েন্দা। বলে কি! একটা বইয়ের দাম এত! হতাশ হলো খুব। ঐ বই কেনার সামর্থ্য তাদের হবে না।
#99
পতঙ্গ ব্যবসা
1996
চশমা খুলে রুমাল দিয়ে ভাল করে কাঁচ পরিষ্কার করলেন বিজ্ঞানী। 'আরও একটা জিনিস নিয়ে কাজ করছি আমি। সেটা তোমাদের বলা যাবে না, সরি। আপাতত গোপনই রাখতে চাই। যাই হোক...' মুখ তুলে হাসলেন তিনি, 'ওটার জন্য তোমাদের কাছে আসিনি আমি। আমার সমস্যাটা গুটিপোকা, মথ আর রেশমগুটি নিয়ে - উধাও হয়ে যাচ্ছে।' অবাক হলো কিশোর, 'চুরি?' ভ্রুকুটি করলেন বিজ্ঞানী, 'জানি না। সমস্যাটা এখানেই। চুরি হচ্ছে কিনা এ ব্যাপারে শিওর হতে পারছি না আমি। গ্রীনহাউসে সব সময় তালা দিয়ে রাখি।' 'তালা খুলে চুরি করা যায়।' 'সে জন্যই বার্গলার অ্যালার্মের ব্যবস্থা করেছি।' 'হু,' নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। অনুমান করল, রেশমগুটি উধাওয়ের চেয়েও গুরুত্বপূর্ণ কোন ব্যাপার ঘটছে ভেতরে ভেতরে। 'বেশ, আসব আমরা। তদন্ত করে দেখব রহস্যটা কি।'
#100
পুরানো কামান
1996
লম্বা ব্যারেলের সিক্স-পাউন্ডার কামানটার দিকে এগিয়ে গেল রবিন। বিবরণ লেখা রয়েছে একটা ব্রোঞ্জের পাতে। 'এটা স্প্যানিশ কামান', বলল সে। কিশোরও পড়ে বলল, 'প্যাসাভলেন্টি। তার মানে খুব দ্রুত গোলা ছুঁড়তে পারে। স্পেনের টলেডোতে তৈরি। সেরবাটানাও বলে অনেকে। শব্দটা এসেছে সেরিবাস থেকে। সেরিবাস কি জানো তো? ভয়ঙ্কর পৌরাণিক কুকুর।' 'এই কামানটাই খুঁজছে নাকি?' 'মনে হয় না। ও তো স্পষ্ট করেই বলল ডেমিকালভেরিন।' 'ভুল সূত্র!' আনমনে বলল রবিন। লন ধরে পেছন দিকে এগোতে গিয়ে থমকে দাঁড়াল দুই গোয়েন্দা। পাশের গেট দিয়ে লম্বা এক লোক ঢুকছে। গিয়ে দাঁড়াল কামানটার কাছে। 'কি চায়?' ফিসফিস করে প্রশ্ন করল রবিন। 'চলো, ওকেই জিজ্ঞেস করি গিয়ে।'
#101
টাকার খেলা
2025
গভীর মনোযোগে টাকা চুরির গল্প শুনছে কিশোর আর রবিন। গোয়েন্দা ভিকটর সাইমন জানালেন, প্রচুর আমেরিকান নোট চুরি যাচ্ছে মধ্য আর দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গা থেকে। তার ধারণা, সাংঘাতিক কোন প্ল্যান করছে কোন দুষ্টচক্র। উত্তেজনা বোধ করছে রবিন। জিজ্ঞেস করল, 'কি কাজে ব্যবহার করা হবে এ টাকা, জানেন না নিশ্চয়?' 'না।' 'সীমান্ত পার করে নিয়ে যাওয়া হবে?' জানতে চাইলো কিশোর। 'তা-ও জানি না।' 'নিলে বোট কিংবা প্লেনে করেই নেয়া হবে, তাই না?' 'সম্ভবত।' পরষ্পরের দিকে তাকাল দুই গোয়েন্দা। ওদের পাওয়া দুই হাজার ডলারের সঙ্গে এই কেসের সম্পর্ক নেই তো?
#102
জাল নোট
1997
#110
ভয়ঙ্কর অসহায়
1998
কুমির মানবের মৃত্যুটা স্বাভাবিক মনে হলো না কিশোর পাশার। দুই সহকারীকে নিয়ে তদন্তে নামল সে। বিকৃত, বিকলাঙ্গ আর বামন মানুষের এক বিচিত্র শহরে এসে ঢুকল। সেখানে লাশের কফিন ভেঙ্গে বেরিয়ে আসে জ্যান্ত মানুষ। আতঙ্ক-কুঠরিতে গোলকধাঁধায় ফেলে মজা পেতে চায় ও কে? উদ্ভট, রহস্যময়, রোমাঞ্চকর সব ঘটনা এসব কি? ভূতের কারসাজি? নাকি মানুষের হাত আছে? একজন বলল, মানুষও নয়, ভূতও না, আছে ভিনগ্রহবাসীর হাত।
#114
রাতের আঁধারে
2025
#115
প্রেতের ছায়া
1998
বেড়াতে গিয়েছিল ওরা তিন বান্ধবী সাগরতীরে নির্জন এক পাহাড়-চূড়ার প্রাসাদে। ভেবেছিল, চমৎকার কাটিয়ে আসবে ছুটিটা। কিন্তু একের পর এক ঘটতে শুরু করলো অঘটন। ওদের খুন করতে চায় কেউ; এমনভাবে, যাতে মনে হয় খুনটা দূর্ঘটনা। বুঝতে পারল না ওরা কার সঙ্গে কি এমন শত্রুতা করল... উলফহাউন্ডের তাড়া আর হাঙরের আক্রমণ! সব কিছু ধোঁয়াটে করে দিল আরও কিশোর পাশার ভুত। প্রাসাদের গেস্ট হাউসে বাস করে ওটা।
#117
মায়াজাল
1998
অদ্ভুত চিঠি! একসারি নাম লেখা। প্রথমটা যার নাম তাকে বলা হয়েছে এমন একটা কাজ করতে যা কেবল নরপিশাচের পক্ষেই সম্ভব। তারপর নিজের নাম কেটে চিঠিটা পাঠিয়ে দিতে হবে দ্বিতীয় নামটা যার, তার কাছে। যদি না পাঠায়? ভয়ঙ্কর পরিণতি; যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটবে তার। মুসা আমানও বাদ পড়লা না নামের তালিকা থেকে। মানুষ খুন করার নির্দেশ দেয়া হয়েছে ওকে। অতএব, খুন করার জন্য তৈরি হলো সে।
#119
গোপন ফর্মূলা
1998
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারানো এক মূল্যবান দলিল খুঁজতে চলল তিন গোয়েন্দা, সঙ্গী হলো দুর্ধর্ষ বেদুইন ওমর শরীফ। ক্যারিবিয়ানের হাজারো দ্বীপের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে ওটা। আগেই গিয়ে বসে আছে ওখানে পুরানো শত্রু জেনারেল ব্রন ডুগান। হাত মিলিয়েছে পটাশিয়াম সায়ানাইডের চেয়ে বিষাক্ত ফ্রিক সায়ানাইডের সঙ্গে। মারাত্মক বিষধর ফার-ডি-ল্যান্সের ভয় দেখালো সে। আকাশ ছেয়ে দিল লাল ফ্ল্যামিঙ্গোর ঝাঁক। ষোলোকলা পূর্ণ হলো এবার। দলিল খোঁজা তো দূরের কথা, প্রাণ বাঁচানোই দায়!
#122
খেপা কিশোর
1999
পাইরেট'স হিলের কাছে হঠাৎ কালো রঙের একটা বুলেট আকৃতির গাড়ি আশে মাইল বেগে পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে গেল দমকা হাওয়ার মত। ধাক্কা থেকে বাঁচতে গিয়ে সাইকেল সহ কাত হয়ে পথের পাশের ঝোপের উপর পড়ে গেলো কিশোর। গাড়ি চালাচ্ছে যে ছেলেটা, বয়স আঠারো-উনিশ হবে। চোখে কালো চশমা। সাদা একটা গলা-খোলা শার্ট গায়ে। কিশোরকে পড়ে যেতে দেখে দাঁত বের করে হাসল। 'বেয়াদব কোথাকার!' মেজাজ ঠিক রাখতে কষ্ট হচ্ছে কিশোরের। এই বেপরোয়া গাড়ি-চালকের বিরুদ্ধে স্কুল-ম্যাগাজিনে কড়া একটা প্রতিবেদন লিখতে হবে। মনে মনে হেডিংও ঠিক করে ফেলল। মোড় ঘুরে অন্যপাশে আসতেই আবার দেখতে পেল গাড়িটাকে। তীব্র গতিতে হারিয়ে যাচ্ছে সামনের বাঁকের আড়ালে। কয়েক সেকেন্ড পরেই কানে এল ব্রেকের তীক্ষ্ণ শব্দ। বিপদে পড়েছে গাড়িটা!
#123
দ্বীপের মালিক
1999
দ্বীপটি দেখতে তৃতীয়ার চাঁদের মতো। চার মাইল লম্বা, এক মাইল চওড়া। নাম দিয়ে ফেললো কিশোর, চন্দ্রদীপ। দীপ ঘিরে বয়ে যায় দামাল হাওয়া। পাথুরে টিলায় আছড়ে ভাঙে ঢেউ। দ্বীপে পাহার আছে, বালির সৈকত আছে, হরিণ আছে, পাখি আছে। বিষাক্ত সাপ আছে। পানিতে প্রচুর গলদা চিংড়ি আছে। বহু পুরানো দুর্গ আছে। দুর্গে ভূতের উপদ্রব আছে। জটিল রহস্য আছে। অতএব যেতেই হল তিন গোয়েন্দাকে। সঙ্গে ওমর শরীফ।
#128
গ্রেট কিশোরিয়োসো
1999
#129
গ্রেট মুসাইয়োসো
1999
#130
নিখোঁজ সংবাদ
2000
#131
চাঁদের ছায়া
2025
#140
ছদ্মবেশী গোয়েন্দা
2000
আজকাল কি যেন হয়েছে রবিনের, হঠাৎ করেই উল্টাপাল্টা দেখা শুরু করে। বনের ধারে হাঁটতে গিয়ে কল্পনায় দেখতে পেলো একটা লাশ। ঢুকে পড়ল বনে। গা ছমছমে ভুতুড়ে পরিবেশ। ভয়ানক বিপদের গন্ধ পাচ্ছে মন। কিন্তু থামল না সে। খুঁজে বের করল কবরটা। খুনের তদন্তে নামল তিন গোয়েন্দা।
#141
জবর দখল
2000
কলোরাডো রকির পার্বত্য অঞ্চলে বেড়াতে এসেছে তিন গোয়েন্দা। মনের আনন্দে প্রকৃতি দেখে আর স্কি করে কাটিয়ে যাবার ইচ্ছা কয়েকটা দিন। কিন্তু মানুষ যেখানে, অশান্তি সেখানে। র্যাঞ্জার, শিকারী, ইনডিয়ান, পাহাড়ী সিংহ - অদ্ভুত এক দলাদলিতে মেতেছে সবাই। জানোয়ারের পক্ষ নিলেন নিবেদিত প্রাণ এক জীববিজ্ঞানী। তাদের পক্ষে তিন গোয়েন্দা। শুরু হলো ওদের প্রাণনাশের চেষ্টা। খুঁড়তে গিয়ে বুঝল গোয়েন্দারা, গভীর এক রহস্য রয়েছে এর পেছনে। ফেরার পথ নেই, সমাধান করতে না পারলে দুঃখ আছে ওদের কপালে।
#143
সীমান্তে সংঘাত
2001
#147
শ্বাপদের চোখ
2025
#148
পোষা ডাইনোসর
2025
#150
তাসের খেলা
2025
#152
প্রেতের অভিশাপ
2002
#153
বিপদের গন্ধ
2002
খুনটা হয়নি, হতে হতে বেঁচে গেছে। তাই বলে যে হবে না আর, এমন কোন কথা নেই। খুনের চেষ্টার অপরাধে ফাঁসিয়ে দেয়া হলাে নিরপরাধ একজনকে। সত্যি কি নিরপরাধ? তদন্ত না করলে জানা যাবে না। দি এম্পায়ার স্টেট বিল্ডিঙের ওপরতলা থেকে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের সুড়ঙ্গ, কোথাও খোঁজা বাকি রাখল না তিন গােয়েন্দা। লাভের মধ্যে, প্রাণটা খােয়াতে বসল।
#154
টাইম ট্র্যাভেল
2002
#156
সরাইখানায় ষড়যন্ত্র
2002
ঝড়ের তাড়া খেয়ে পুরানাে এক সরাইখানায় উঠতে বাধ্য হলাে তিন গােয়েন্দা। এই বৈদ্যুতিক আলাের যুগেও ঘরে মােম জ্বেলে বাস করে সেখানে একশাে বছরের এক বুড়াে। কিশােরী জেনির সঙ্গে পরিচয় হলাে ওদের। যেচে পড়ে বুড়াের জন্মদিন পালন করল ওরা। শুরু হলাে গণ্ডগােল। চিমনি থেকে বেরিয়ে এল ঝাঁকে ঝাঁকে বাদুড়। ফুঁসে উঠল বিষাক্ত সাপ। সারা বাড়িতে গুপ্তধন লুকানাে। সেসব খুঁজতে গিয়ে সাপের চেয়ে বিষাক্ত কিছু মানুষের মুখােমুখি হতে হলাে তিন গােয়েন্দাকে।
#158
বাংলাদেশে তিন গোয়েন্দা
2003
দুটো বিশেষ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছে এবার তিন গােয়েন্দা। ওকিমুরো কর্পোরেশনের শাখা অফিস খােলা, আর ‘প্রিয়টিভি' নামে একটা কিশাের টেলিভিশন চ্যানেল চালু করা। দুর্যোগের রাতে ওদের কাছে এসে হাজির অশােক ব্যানার্জি নামে আরেক কিশাের। সাহায্য চেয়ে বসল তিন গােয়েন্দার। ভয়ানক বিপদ মাথায় করে আন্দামানের এক দুর্গম দ্বীপে গুপ্তধন খুঁজতে চলল ওরা। দলপতি, কিশাের পাশা।
#159
জয়দেবপুরে তিন গোয়েন্দা
2003
#160
হীরার কার্তুজ
2003
#163
সাগরতীরে তিন গোয়েন্দা
2025
ছুটি কাটাতে চলল ওরা সাগরতীরের চমৎকার শহর সী ক্লিফে। আশ্চর্য! এ কেমন ব্যবহার মহিলার?- সাহায্য করতে চাওয়ায় মুখ ঝামটা দিল কিশােরকে। তারপর? সাগর থেকে ডুবন্ত মানুষ উদ্ধার করল ওরা। কিশােরের বুদ্ধিতে হলাে মধুর মিলন। এক সময় রহস্য উন্মোচন হলাে। কিন্তু ততােক্ষণে দেখা দিয়েছে মহাবিপদ। উত্তাল সাগরে ভেসে গেল তিন গােয়েন্দা!
#165
বনদস্যুর কবলে
2025
#166
মৃত্যুর মুখে তিন গোয়েন্দা
2003
#167
গুপ্তধনের সন্ধানে
2004
এবার ভেদ করতে হবে লেজকাটা বাঁদরের রহস্য। কিন্তু কাজটা অতাে সােজা নয়। শুরুতেই পেছনে লেগে গেল শত্রু। চলল গুপ্তধনের সঙ্কেত লেখা কাঠের চাকতি নিয়ে ছিনিমিনি খেলা। প্রথমে পেরু তারপর আর্জেন্টিনায় যেতে হলো তিন গোয়েন্দাকে। ভাঙা মন্দিরে পাওয়া যাবে কোনও সূত্র? পাহাড়ে? মরুভূমিতে? প্রাচীন খনিতে? চোরাকারবারীদের সঙ্গে লেগে গেল ওদের। তৈরি হলাে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। তারপর পেল ওরা মমির সন্ধান। কিন্তু গুপ্তধনের হদিশ কি মিলল?
#169
মমিরহস্য
2025
#171
মৃত্যুগুহায় বন্দি
2003
কারা যেন ধরে নিয়ে গেছে বিখ্যাত নায়ক রিচার্ড কিংকে। পুলিশ কোন কূলকিনারা করতে পারছে না এ রহস্যের। তদন্তে নামল তিন গোয়েন্দা। শুরুতেই জড়িয়ে পড়ল ওরা বিপদে। হোটেলের দরজা খুলতেই দেখতে পেল ঝুলন্ত লাশ। তারপর? তারপর চোখ টিপল গলায় তলোয়ার বেঁধা মেকআপ ম্যান শর্টি ম্যাডিলের মৃতদেহ। এক ভয়াল দানবকে অনুসরণ করে পরিত্যক্ত খনিতে ঢুকল ওরা। হলো মৃত্যুগুহায় বন্দি।
#173
জিন্দালাশের পিছে
2003
তিন গোয়েন্দার কাছে একটা রহস্যময় কেস নিয়ে এলো রবার্ট সিমন্স। ওদের বাড়িতে আগুন দিতে চেষ্টা করছে জিন্দালাশ। ওদিকে সার্কাস মালিক বিল জ্যাকসনও চাইছে সার্কাসের দুর্ঘটনাগুলির জন্য কিশোরদের সাহায্য। তদন্তে নামলো তিন গোয়েন্দা, জড়িয়ে গেল চোর-বদমাশ আর জিন্দালাশের ভয়ঙ্কর বিপদে। প্রাণ বাঁচানোই দায়!
#178
মায়াশহর
2025
#180
পিশাচের থাবা
2004
#182
মোমপিশাচের জাদুঘর
2004
#185
কালোপর্দার অন্তরালে
2025
#187
মুখোশ পরা মানুষ
2025
অন্ধকারে কারা যেন হেটে বেড়ায় ডগলাস পার্কের ইকোলজিকাল রিসার্চ সেন্টারে ! স্টাফ করা জীবজন্তু নড়েচড়ে বেড়ায় নিশুতি রাতে ! তিন গোয়েন্দাকে ডেকে নিয়ে গেল জিনা । রাত-বিরাতে আওয়াজ কীসের দেখতে গেলে কে যেন চেপে ধরে মুসার কন্ঠনালী । পনেরো মিলিয়ন ডলারের হীরাগুলোই বা কোথায় লুকালেন আধ-পাগলা ভিক্টর ডগলাস ?
#189
নিশির ডাক
2025
#190
পিছনে কে?
2025
বুনো পশ্চিমে ঘােড়ার পিঠে চেপে এক সপ্তাহ বেড়ানাের দাওয়াত পেল তিন গোয়েন্দা। সেই সঙ্গে আছে রহস্যের হাতছানি। আরও কয়েকজন অভিযাত্রীর সঙ্গে বিরান এলাকায় চলেছে এবার কিশাের-মুসা-রবিন। শুরুতেই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য বাঁচল ওরা। রাতের আঁধারে রাইফেল বাগিয়ে হুমকি দিতে হাজির হলাে প্রাচীন এক চরিত্র-পাগলা জিম! রুক্ষ জনবিরল বিস্তীর্ণ প্রকৃতির বুকে হানা দিচ্ছে একের পর এক ভয়ঙ্কর বিপদ! যে-কোন সময় মারা যেতে পারে যে-কেউ! সাহায্য করবার কেউ নেই! গােদের উপর বিষফোঁড়ার মতাে জুটেছে ঘরের শত্রু বিভীষণ। সে কে তা জানে না কেউ! এমন বিপদে আগে কখনও পড়েনি তিন গোয়েন্দা।
#191
পাহাড়ে বন্দি
2025
কথামত রাত ঠিক দশটায় পৌছে গেল জিনা ও তিন গোয়েন্দা লস অ্যাঞ্জেলিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কদিনের জন্য বেড়াতে চলেছে। ওরা আঙ্কেল ডিকের বাড়িতে, মস বিচে। দেখা গেল, আঙ্কেল জরুরি আলাপে ব্যস্ত। ‘তোমরা লাগেজ নিয়ে প্লেনে উঠে পড়ো’ বললেন তিনি, ‘আমি আসছি দশ মিনিটে। মালপত্র নিয়ে উঠে পড়ল ওরা প্লেনে। জানে না, অন্য একটা প্লেনে উঠে বসে আছে। হঠাৎ গুলির শব্দ! দৌড়ে এসে প্লেনে উঠল দুজন গুণ্ডা কিসিমের লোক। ছেড়ে দিল প্লেন। চলল ওরা নিরুদ্দেশ যাত্রায়, বহু-বহুদূরে। কেউ জানে না কোথায়!
#192
মমির আর্তনাদ
2004
#195
সাগরে শঙ্কা
2005
#196
মারাত্মক বিপদ
2025
তিন গােয়েন্দার কাছে চিঠি এলাে, রকি বিচের উৎসব পণ্ড করে দেওয়া হবে, পারলে ঠেকাও। তদন্তে নামার আগেই গায়ের কাছে পটকা ফাটাচ্ছে কে? কে গাড়ির নীচে থারমাইট বােমা রেখে যাচ্ছে? গাড়ির ভিতর কে রাখছে পটাশিয়াম ক্লোরেট বােমা? কেন নষ্ট করে দেওয়া হচ্ছে মুসার গাড়ির ব্রেক? সন্দেহভাজন অনেকে, কিন্তু তাদের কারও বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। জানা যাচ্ছে না কেন উৎসব ভণ্ডুল করবে কেউ। কীভাবে করবে তা-ও জানা নেই। বন্দি হলাে ওরা। বড্ড দেরিতে বুঝতে পারল, হয় লােকটার ভয়ঙ্কর পরিকল্পনা ঠেকাতে হবে, নইলে মারা যাবে রকি বিচের বেশির ভাগ মানুষ। তাদের মধ্যে ওদের অভিভাবকরাও আছেন!
#197
চ্যাম্পিয়ান গোয়েন্দা
2005
টিভি প্রোগাম অফ বিটের চ্যাম্পিয়ানদের বিরুদ্ধে খেলতে নেমেছে কিশোর গ্রুপ । এদিকে একের পর এক দুঃসাহসিক চুরি শুরু হলো শহরে-চুরি যাচ্ছে মহা মূল্যবান রত্নালঙ্কার, দুষ্প্রাপ্য কয়েন, আর হিরে-জহরত । অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে গেল কিশোর-মুসা-রবিন । টেলিফোনে হুমকি এলঃ চুরির ব্যাপারে নাক গলালে কাটা পড়বে নাক !
#198
বোম্বেটের সিন্দুক
2025
#200
ট্রেইন ডাকাতি
2005
#202
পিশাচের আস্তানা
2025
#205
কালো ডাক
2005
এখানে ওখানে আগুন ধরে যাচ্ছে। সবার ধারণা দুর্ঘটনা। কিন্তু তিন গােয়েন্দার ধারণা আগুন কেউ ধরিয়ে দিচ্ছে। সন্দেহটা আরও বাড়ল, যখন হুমকি দিয়ে চিঠি এলাে: তদন্ত বন্ধ করাে, নইলে খুন হয়ে যাবে! দমল না তিন গােয়েন্দা। কিন্তু ওরা কি জানত এভাবে মৃত্যুর মুখােমুখি হতে হবে ওদের? অগ্নিপরীক্ষার সম্মুখীন হলাে ওরা।
#206
অগ্নিগিরি অভিযান
2025
রাশেদ চাচার অগ্নিগিরি বিশেষজ্ঞ বন্ধু ড. রফিক আহমেদের সাথে তিন গোয়েন্দা এবার চলেছে অগ্নিগিরি অভিযানে।
#210
ঝড়ের দ্বীপ
2006
চাচাতো বোন লরেলির আমন্ত্রণে স্যান অ্যাস্তেবানে বেড়াতে গিয়ে ঝড়ের কবলে পড়ে জিনা আর তিন গোয়েন্দা। সাথে রহস্যের হাতছানি।
#211
ঘোড়াচোর কিশোর
2006
না, সাধারণ কোনও ঘােড়া নয়, লাখ লাখ ডলার দামের রেসের ঘােড়া ওটা। যদি ঘােড়াচোরকে ধরতে হয় তা হলে তিন গােয়েন্দাকেও চুরি করতে হবে ওই ঘোড়া। করতে হবে লােকের চোখের সামনে! দুই বন্ধুর দিকে পালা করে তাকাল কিশাের। 'এখনও সময় আছে, যদি তােমরা এর মধ্যে জড়াতে না চাও তাে বলে ফেলাে। ধরা পড়লে কিন্তু জেল থেকে বের হতে হতে বুড়াে হয়ে যাব আমরা। মুসা? রবিন?' ‘জেলে গেলে একসঙ্গে যাব,' বলল মুসা। গলা শুকিয়ে কাঠ ওর। রবিন নীরবে মাথা দোলাল। ঘােড়া না চুরি করল মুসা? তা হলে কিশাের কেন ঘােড়াচোর সাজছে? নাকি অন্য ঘোড়া চুরির মতলব ওর? জটিল রহস্য। চুরিটা কীভাবে করল ওরা? এবং কেন?
#212
সময়সুড়ঙ্গে আবার
2006
সময়সুড়ঙ্গে আবার, তুষারমানব
#214
চোরের পিছে
2025
#215
নির্জন উপত্যকা
2006
বান্ধবী শ্যারনের অনুরোধে নির্জন সেই চমৎকার সুন্দর উপত্যকায় চলল তিন গোয়েন্দা। দাদু-দাদীমার খামারের যন্ত্রপাতিগুলো হঠাৎ করেই একের পর এক নষ্ট হতে শুরু করেছে। জন্তু-জানোয়ারগুলো ভয় পাচ্ছে কেন যেন। দেখা যাচ্ছে রহস্যময় ছায়ামূর্তি। চেনা যায় না তাদের, দূর দিয়ে ঘুরে বেড়ায়। কী চায় তারা? রহস্য ভেদ করতে হবে। কিন্তু তার আগে দরকার জান বাঁচানো। ছুটে আসছে ট্র্যাক্টর, গুলি করা হচ্ছে ওদের দিকে, তলিয়ে যাচ্ছে ওরা বরফ ঢাকা পুকুরে, চুরি হয়ে যাচ্ছে ওদের প্রিয় কুকুর, হুমকি দিয়ে চিঠি লিখে রেখে যাচ্ছে কারা যেন! রোখ চেপে গেল তিন গোয়েন্দার, এই রহস্যের সমাধান ওরা করবেই করবে। যদি মরতে হয়? গোয়েন্দাগিরিতে ওরকম ঝুঁকি তো নিতেই হয়, তাই না?
#217
জাদুকরের ভেল্কি
2025
#219
কালকেউটের ছোবল
2007
বোমা ফাটল ফেইথফুল-এর ওয়্যারহাউজে । দোষী কে? পুলিশের কাছ থেকে পালাচ্ছে তরুণ আর্নি অ্যান্ডারসন । মুসার ধারণা সেই দোষী, কিন্তু কিশোরের ধারণা অন্যরকম । তদন্ত শুরু করল ওরা । বেচারা কিশোর-মুসা-রবিন ভেবেছিল কেঁচো খুঁড়ছে ওরা । কিন্তু খুঁড়তে গিয়ে একসময় বেরিয়ে এল ভয়ানক হিংস্র কালকেউটেরা, আর বেরিয়েই ফণা তুলে ছোবল মারল !
#219.5
মেলায় ঝামেলা
2014
রকি বিচের বিশ মাইল দূরে বিশাল এক পার্কে বসেছে শিশু-কিশোরদের আনন্দমেলা। সেই মেলায় কারা শুরু করল নাশকতা? কেন? হামলা আসছে একের পর এক। ভেঙে পড়ছে মঞ্চ, খেপে উঠে মানুষ জখম করছে শিকারি বাজ, ভাঙা কাঁচে হাত কাটছে জিনার, দড়াম করে স্টেজের ওপর পড়ছে আস্ত সূর্য! ঠেকাবার দায়িত্ব তিন গোয়েন্দার।