Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
প্রফেসর জ্যাক
প্রফেসর জ্যাক
Series · 2 books · 2020-2021
By
রবিন জামান খান (Robin Zaman Khan)
Books in series
#1
শব্দজাল
2020
বছর শুরুর প্রারম্ভে একাধিক উপলক্ষ্যকে সামনে রেখে যখন উৎসবের আমেজে সেজেছে পুরো শহর এমন সময় আন্তর্জাতিকভাবে কুখ্যাত এক অপরাধী নিতান্ত আকস্মিকভাবে ধরা পড়লো এয়ারপোর্টে। ধরা পড়েই সে জানালো তাকে ছেড়ে দেওয়া না হলে বছরের প্রথমদিন ঘটবে এমন এক ঘটনা, যার ফলে প্রাণ হারাবে লক্ষাধিক মানুষ। একদিকে ইন্টারপোলসহ বিশ্বের বড়-বড় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চাপ, অন্যদিকে কুখ্যাত এই অপরাধীর বিশেষ প্রস্তাবের কূটচালে প্রশাসন যখন দিশেহারা এমন সময় জটপাকানো এই ঘটনার দায়িত্ব এসে পড়ে দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছা-অবসরে থাকা সাইকোলজির এক প্রফেসরের ওপরে। জটিল ও প্রাণঘাতী এই ষড়যন্ত্রের স্বরূপ উদঘাটনের জন্যে প্রফেসরের একমাত্র অস্ত্র তার বুদ্ধিমত্তা, হাতে সময় মাত্র এক রাত। প্রফেসর কি পারবে কুখ্যাত এই অপরাধীকে নিজের বুদ্ধিমত্তার জালে বন্দি করে লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচাতে...? জবাব জানতে পড়ুন ২৫শে মার্চ, সপ্তরিপু, ব্ল্যাকবুদ্ধা’র মতো উপন্যাস দিয়ে বাংলাদেশ ও কলকাতায় পাঠকপ্রিয়তা অর্জন করা লেখক রবিন জামান খানের সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজের প্রথম উপন্যাস ‘শব্দজাল’- যেখানে ধীশক্তি আর শব্দের খেলায় ফুঁটে উঠেছে মানবমনের বিচিত্র এক অন্ধকার উপাখ্যান।
#2
বিখন্ডিত
2021
শুরুটা ছিলো খুবই শুরুটা ছিলো খুবই সাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করা ঋতুর জন্যে খানিকটা উত্তেজনারও। হাজার হলেও প্রথম চাকরির ইন্টারভিউ। কিন্তু শুরুটা আর দশটা সাধারণ ইন্টারভিউয়ের মতো হলেও দ্রুতই সেটা রূপ নিলো ভিন্ন কিছুতে। ঋতুর সাথে পরিচয় হলো রহস্যময় এক অবসরপ্রাপ্ত প্রফেসরের, ঢোলাটে চশমার আড়ালে লুকানো চোখের রহস্যময় এক ব্যাক্তি। প্রথম চাকরির অ্যাসাইনমেন্ট হিসেবে ঋতুকে দেয়া হলো পুরনো এক কেস ফাইল, যেখানে কয়েক বছর আগে নিজের বাগদত্ত্বাকে হারিয়ে উন্মাদ হয়ে যাওয়া এক ছেলের কেস সলভ করতে হবে তাকে। প্রথম অ্যাসাইনমেন্টে এরকম এক প্রেম কাহিনী ধরিয়ে দেয়াতে শুরুতে খানিকটা বিরক্তই লাগছিলো ঋতুর। কিন্তু সাধারণ কেসটা ঘটনার ঘনঘটায় এতোটাই দ্রুত এমন ভয়ঙ্কর এক রূপ নিলো যে তাল রাখতে রীতিমতো হিমশিম খেতে শুরু করলো সে। একদিকে তার নিয়োগকর্তা রহস্যময় প্রফেসর, অন্যদিকে ততোধিক রহস্যময় এক কেস, বাধ্য হয়ে সে সাহায্য চাইলো সাংবাদিক বন্ধু মৃদুলের কাছে। ঋতু আর মৃদুল জড়িয়ে যেতে শুরু করলো এমন এক বিভৎস রহস্যের জালে যেটা সমাধানের জন্য তাদেরকে ডুব দিতে হবে অর্ধ উন্মাদ একজন মানুষের হারানো স্মৃতির অতলে, যেখানে লুকানো আছে শতবর্ষের পুরনো এক হিংস্র রহস্যের চাবিকাঠি। বাংলা সাইকোলজিক্যাল থ্রিলার সাহিত্যে নতুন এক মাত্রা যোগ করা রবিন জামান খান রচিত উপন্যাস ‘শব্দজাল’ এর পাঠকপ্রিয়তার পর প্রফেসর জ্যাক সিরিজের দ্বিতীয় বই ‘বিখন্ডিত’ পাঠককে আরেকবার নিয়ে যাবে মানব মনের এমন এক অতলে, যেখানে বিরাজমান শুধুই হিংস্রতা আর অন্ধকার। প্রফেসর জ্যাকের কালো চশমার জগতে পাঠককে আরেকবার স্বাগতম।
Author
রবিন জামান খান (Robin Zaman Khan)
Author · 8 books