
ভয়ঙ্কর দুষ্টু টিটন, ধীর-স্থির বৈজ্ঞানিক চঞ্চল আর মোটকা সাহিত্যিক অনু মিলে রাতুলের দল। ছুটির দিনগুলো আনন্দে আর অ্যাডভেঞ্চারে কাটানোর জন্য তারা একটা ক্লাব বানাল, নাম ব্ল্যাক ড্রাগন।চার ছেলের সাথে এসে জুটল দুটো মেয়ে, রাতুলের বোন মিথিলা (সারাক্ষন নাকি সুরে আম্মুকে ভাইয়ের নামে নালিশ করে) আর পাড়ায় নতুন আসা টুনি (যার চোখের দৃষ্টি বরফের মতন ঠান্ডা)। ব্ল্যাক ড্রাগন ক্লাবের আস্তানার জন্য তারা হাজির হল পোড়া বাড়ি মিশকাত মঞ্জিলে। সেখানে শুরু হল এক ভয়ঙ্কর আডভেঞ্চার, সাপখোপ, ভূত-প্রেতের ভয় তার সাথে আছে ভয়াবহ ক্রিমিনাল। বিপদের ওপরে বিপদ। ওরা যখন ভিতরে তখন বাইরে কাজ চলছে ভবনটা ভেঙ্গে ফেলার, বন্ধ হয়ে যাচ্ছে বের হয়ে আসার সকল পথ। এখন উপায়? মুহম্মদ জাফর ইকবালের এই রহস্য-রোমাঞ্চ গল্পের আরেকটা মজা কিন্তু হাস্যরসে। পাতায় পাতায় পাঠককে খিলখিল করে হেসে উঠতে হবেই। আর ভয়ে গায়ের রোম খাড়াও হয়ে যাবে কখনও কখনও।