
বুবুন কিছু বলার আগেই আম্মা বললেন, "আসলে নাম দেওয়া উচিত ছিল বেবুন-" জাহিদ এবারে না হেসে বুবুনের পিঠে হাত দিয়ে বললেন, "না না ডক্টর রওশান এটা আপনি ঠিক বললেন না। এরকম হ্যান্ডসাম একটা মানুষের আপনি নাম রাখবেন বেবুন?" বুবুন জাহিদ চাচার দিকে তাকাল, না মানুষটা ঠাট্টা করছে না সত্যি সত্যিই বলছে। সে ঠিকই ধরেছে, মানুষটা মনে হয় আসলেই ভাল।