
মুহম্মদ জাফর ইকবালের লেখা নাটক। ফ্ল্যাপের লেখা.. ম্যাজিক নয় বোকা মেয়ে। এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের কাজ। মস্কিষ্কের কাজ হচ্ছে কল্পনা করা। কাজেই কল্পনা করার এই ক্ষমতাটাকে একটু কাজে লাগানো। আর কিছু না। যার যেই কাজ তাকে সেই কাজে ব্যবহার করতে হয়। মস্তিষ্কের কাজ নয় মুখস্ত করা তা্ মুখস্ত করা এত কষ্ট। যে ছেলেমেয়েরা এত কষ্ট করে মুখস্ত করে তাদের জন্যে আমার খুব মায়া হয়্ বেচারিরা খামোখা এত কষ্ট করছে—এত কষ্ট করেও তো কিছু শিখতে পারছে না। বুঝলি ঈশিতা মুখস্ত শব্দটাকে একটা অশ্লীল শব্দ হিসেবে ঘোষণা করা উচিত। কেউ যেন মুখেও না আনে।