ব্যবসার কাজ সেরে অনেকগুলো টাকা সঙ্গে করে নবীন রওনা হলো কিছুটা দেরিতে। কপালদোষে নিজের গাঁয়ে ফিরতে হবে রাতের বেলায়, একা একা, তাও আবার জনমানবহীন বিপদসঙ্কুল ডাকাতে ভুরফুনের মাঠ দিয়ে হেঁটে হেঁটে। ওদিকে আবার নবীনকে ভজিয়ে সঙ্গীর ভেক ধরে সঙ্গে ভিড়েছে কুখ্যাত ঠগ নিমাই রায়। নবীনের সঙ্গে একটা অনেকদিনের পুরোনো লাঠি আছে, অবশ্য সে লাঠি চালাতে জানে না। মাঝপথে কোন বিপদ ওঁত পেতে আছে কে জানে!