
"রাত্রিবেলা বাসায় খুবই উত্তেজনা । অনেক দিন পর বাসায় এ রকম উত্তেজনা হয়েছে । ছোটাচ্চু একটা চেয়ারে পিঠ সোজা করে বসে আছে । তার মোটামুটি বিধ্বস্ত চেহারা । বড় চাচা ঘরে পায়চারি করছেন, একটু আগে অনেক কষ্ট করে বড় চাচা ছোটাচ্চুকে হাজত থেকে ছুটিয়ে এনেছেন ।... " ছোটাচ্চুর জীবনটি হঠাৎ করে ভিন্ন এক দিকে মোড় নিয়েছে । এই বইটি সেই ভিন্ন জীবনের গল্প!