
DINER PAREY DIN An anthology of diaries by Bibhutibhusan Banerjee প্রছদপট অঙ্কন – সুব্রত গঙ্গোপাধ্যায় ‘দিনের পর দিন’ বাংলা সাহিত্যের এক অসাধারণ সৃষ্টি। অসাধারণ বলছি নেই জন্যে যে সাহিত্যের সাধারণ কোন সংজ্ঞায় ফেলা যায় না। কবিতা নয়, মহাকাব্য নয়, উপন্যাস নয়, প্রবন্ধ নয়, ছোট গল্প নয়। এর কিছুই নয়, তবু এক অত্যাশ্চর্য সাহিত্যসঞ্চয়। সার্থক কথাশিল্পী তাঁর সাহিত্যের বিভিন্ন চরিত্রে নিজেকেই রূপায়িত করেন – একথা বলেছেন এক বিখ্যাত বিদেশী সমালোচক, author recreates himself আর এইরকম শিল্পী যখন নিজের দিনলিপি লেখেন, যেমন বিভূতিভূষণ লিখেছেন স্মৃতির রেখা, তৃণাঙ্কুর, অভিযাত্রিক, উৎকর্ণ, হে অরণ্য কথা কও প্রভৃতি অননুকরণীয় রচনা, সেখানে যেন লেখকনিজেকেই মেলে ধরেন, যেমন বলেছেন এদেশের এক বিখ্যাত সমালোচক – বিভূতিভূষণ এখানে নিজের ব্যক্তিত্বকে চোলাই করে ঢালাই করে বিতরণ করেছেন পাঠকদের কাছে। দিনলিপি অনেকে লেখেন, লেখা পরার চল হয়েছে যখন থেকে তখন থেকেই অনেকে দিনলিপি লিখতে শুরু করেছেন। তার কোনটার মূল্য যে নেই তা নয় – কিন্তু তবু তারও কোন শ্রেণীতে বিভূতিভূষণের এই লেখাগুলো ফেলা যায় না। এর মধ্যে সাধারণ ছো্ট ছোট ঘটনা – তার মধ্যেও রচনার গুণে কিছু যে অসাধারণ হয়ে ওঠেনি তাও নয় – তবে কখনও কখনও তিনি ভাবগম্ভীর এমন এক রসসৃষ্টি করেছেন – যা ন ভূতো, হয়তো ন ভবিষ্যতি। এই গ্রন্থ সেই অনন্য রচনা – দিনলিপির সব কয়খানির একত্র সংকলন। দিনলিপির সূচি – প্রকাশকের নিবেদন বিভূতিভূষণের সংক্ষিপ্ত জীবনী বিভূতিভূষণের গ্রন্থতালিকা অভিযাত্রিক স্মৃতির রেখা তৃণাঙ্কুর ঊর্মিমুখর বনে -পাহাড়ে থলকোবাদে একরাত্রি উৎকর্ণ হে অরণ্য কথা কও দিনলিপির গ্রন্থ-পরিচয় শ্রী চন্ডীদাস চট্টোপাধ্যায়