
Erich Kästner এর The Flying Classroom এর ছায়া অবলম্বনে লিখা মফ:স্বল শহরের নামকরা মডেল স্কুলে ক্লাস এইটে পড়ে ওরা। সেকেন্ডারি স্কুলের ছাওত্রদের সঙ্গে ওদের সাপে-নেউলে সম্পর্ক। অ্যানুয়েল পরীক্ষার পর হঠাৎ তুচ্ছ ঘটনা নিয়ে লেগে গেল মারপিট। যুদ্ধে যাওয়ার আগে অবশ্য ওদের বিশাওসভাজন ডাক্তার চুরুটের মতামত জেনে নিল ওরা। কিন্তু হোস্টেলে ফিরে এসেই ধরা পড়ল ক্লাস টেনের কড়া প্রিফেক্ট আনিস চৌ-এর হাতে। সব শুনে সুপার হারুন সার কঠিন শাস্তি দিলেন: ছুটির পর এক বিকেলে সুপারের ঘরে ওদের চা-নাস্তার দাওয়াত! বিশ্বাস হয়?