
সুকুমার রায়ের জন্মশতবর্ষে তাঁর সমগ্র রচনাবলীর একটি পরিমার্জিত সংস্করণ তিন খণ্ডে প্রকাশিত হয়। জন্মশতবার্ষিকী সংস্করণের এই দ্বিতীয় খণ্ডে পূর্ববর্তী সংস্করণের বহু রচনার আদ্যোপান্ত পরিমার্জনা করা হয়েছে। "লক্ষ্মণের শক্তিশেল" নাটকের একটি গান দীর্ঘকাল ধরে পাণ্ডুলিপির পৃষ্টায় আত্মগোপন করে ছিল, কখনই মুদ্রিত হয়নি। এই সংস্করণে সেই গানটি যোগ করা হয়েছে। তাছাড়া বড়দের জন্য লেখা তিনটি নাটক স্থানান্তরিত করা হয়েছে তৃতীয় খণ্ডে। এই খণ্ডে সংকলিত রচনাগুলোর মধ্যে রয়েছে: * নাটক * জীবনী * জীবজন্তু * বিবিধ