
আমার নাম কিরি। আমি এমন একজন মানুষ যার বেড়ে ওঠা অনাথ আশ্রমে, রবোটদের তত্ত্বাবধানে। কোম অবশ্য আমার কথা বিশ্বাস করেনা। তার ধারণা আমার কোনো বাবা মা ছিলোনা। আমাকে ল্যাবরেটরীর একটা ক্লোন হিসেবে তৈরি করা হয়েছিলো। রাত আরো গভীর হয়েছে। আমার এখন বাসায় গিয়ে ঘুমোনোর কথা। কিন্তু যে কারণেই হোক আমার এখন বাসায় ফিরে যেতে ইচ্ছে করছেনা। আমি হেঁটে হেঁটে নিজেকে ক্লান্ত করে ফেলতে চাই। মাঝে মাঝে আমার ভিতরে গভীর এক নিঃসংগতা এসে ভর করে। আমি তখন একা একা শহরের আনাচে কানাচে হাঁটতে থাকি।