বান্দরবনের গহীনে ডাইনোসরের ফসিলের সন্ধানে চলেছে তিন কিশোর - টোপন, রাজু আর খালেদ। সাথে আছে ভীতু ছোট চাচা আর সাহসী আদিবাসী কিশোর থোয়াংসা চাই। কিন্তু যাত্রা সহজ নয়, পদে পদে বিপদ। অপেক্ষা করছে ধূর্ত ফ্রেডরিখ সাহেব আর শয়তান কাচু মিয়া। টোপন খালেদরা কি পারবে এদের ধোঁকা দিয়ে দেশের অমূল্য সম্পদ ফসিলগুলো উদ্ধার করতে?