আসিফ নজরুলের জন্ম পুরান ঢাকার গলিতে। নাটকীয় ঘটনাচক্রে তিনি লন্ডনে গেলেন পিএইচডি করতে। বিশ্ববিখ্যাত একজন অধ্যাপক তার গবেষণা দেখে বিস্মিত হলেন এর নিম্নমান ও অগভীরতায়। তার প্রবল তাচ্ছিল্যে লন্ডনের ফুটপাতে বসে কাঁদলেন আসিফ নজরুল। শুরু হলো তাঁর জীবনের ভয়াবহ সংগ্রামের কাহিনি। শুধু পিএইচডি না, এই অভাবনীয় কাহিনি তার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়নেরও।