Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
বুনো
বুনো
Series · 2 books · 2022-2023
By
Bappy Khan
Books in series
#1
হিমঘুম
2022
সমাজের উঁচু স্তরের প্রভাবশালী কিছু মানুষ একে একে মারা যাচ্ছে। দূর্ঘটনা, হত্যা না কি অন্য কোনো রহস্য? মৃত্যুর কারণ জানতে পেরে ফরেনসিক ইনচার্জ আদনান বিস্মিত। হোমিসাইডের ক্যাপ্টেন কায়সার জীবনে প্রথমবার টের পেল ভয় কাকে বলে। চোখের সামনে আততায়ী অদৃশ্য হয়ে গেল। মৃত্যুর নীল ছোবল এরপর কার দিকে ধেঁয়ে আসবে, সেটাও অজানা। সত্য? না কি পুরোটাই গুজব? প্রাচীন কুসংস্কার যখন ঘুরে ফিরে আসে তদন্তে, তখন থমকে যেতেই হয়। রাজনীতি, লৌকিক বিশ্বাস আর নেশার রাজ্যের অন্তরালে লুকিয়ে আছে কোন সত্য? কোন অতীতের সুরে গর্জে প্রতিশোধের হুঙ্কার?
#2
নিনাদ
2023
ক্যাপ্টেন কায়সার চুক্তিভিত্তিক নিয়োগ পেল বন রক্ষক দলে। শান্ত সুন্দরবনে কোনো ঝামেলা নেই, নেই বিশৃঙ্খল বা অনৈতিক কাজ। পশু-পাখির দল দিব্যি ঘুরে বেরাচ্ছে চারপাশে। আসলেই কি তাই? ডিপ ইকোলজির সদস্যরা ভাওয়াল গড়ে আক্রমনের শিকার, প্রাক্তন শিকারি সরওয়ার পাঠানের মনে শঙ্কা জাগে। অতর্কিত হামলা-বোট বিস্ফোরণে হারিয়ে গেল কায়সার। প্রানী বিশারদ আদনান প্রেক্ষাপট হাজির, সঙ্গে রহস্যময় এক সঙ্গী, মনি মিয়া; বিচিত্র তার পেশা ও নেশা। সিলেটের সংরক্ষিত বনাঞ্চলের মাটির নিচে গোপন সুরঙ্গ। কী খেলা শুরু হয়েছে গোটা দেশজুড়ে? রাঙামাটির দূর্গম অঞ্চলে ছুটল সবাই। আদিবাসী সর্দারের ছেলের ক্ষত-বিক্ষত দেহের কারণটা অদ্ভুত; এক শ্বেত-শুভ্র মায়াবী প্রানী! গর্জনে তার বজ্র নিনাদ! ভেসে আসছে শ্বাপদের হুংকার। পাহাড় থেকে নামছে বৃষ্টির ঢল। বিপর্যয় আঘাত হানল বলে.,, এ অসম যুদ্ধে জেতা অসম্ভব। ... কখনও কখনও পুরনো শত্রুরাও যে বন্ধুরূপে ফিরে আসতে পারে। বন্যপ্রানীদের বোবা জগতে কিছু মানুষরূপী জানোয়ারের হিংস্র ও নির্মম রূপ দেখতে পাবেন নিনাদ এ।
Author
Bappy Khan
Author · 8 books