Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
ঋজুদা
ঋজুদা
Series ·
15
books · 1973-2025
By
Buddhadeb Guha
Books in series
#2
ঋজুদা সমগ্র ২
1994
The First Volume Includes 8 stories from Indian Jungle. ১. ঋজুদার সঙ্গে জঙ্গলে ২. মউলির রাত ৩. বনবিবির বনে ৪. টাঁড়বাঘোয়া ৫. বাঘের মাংস ৬. অন্য শিকার ৭. ঋজুদার সঙ্গে লবঙ্গি-বনে ৮. ঋজুদার সঙ্গে সুফকর-এ
#3
ঋজুদা সমগ্র ৩
2000
১. ল্যাংড়া পাহান (১৯৯৮) ২. ঋজুদার সঙ্গে বক্সার জঙ্গলে এবং ঋজুদার সঙ্গে অচানকমার-এ (১৯৯৭) ৩. কাঙ্গপোকপি (১৯৯৩) ৪. ঋজুদার সঙ্গে স্যেশেলসে (১৯৯৮) ৫. ঋজুদার সঙ্গে ম্যাকক্লাস্কিগঞ্জে (১৯৯৯) ৬. ঋজুদার সঙ্গে পুরুণাকোটে (১৯৯৯)
#4
ঋজুদা সমগ্র ৪
2002
১. ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো (মধ্যপ্রদেশের কয়লা খাদানের পটভূমিকায় লেখা শিকার উপন্যাস) ২. ঋজুদা ও ডাকু পিপ্পাল পাঁড়ে ৩. ডেভিলস আইল্যান্ড ৪. জুজুমারার বাঘ (ওড়িশার সম্বলপুর জঙ্গলের পটভূমিতে লেখা শিকার কাহিনী) ৫. হুলূক পাহাড়ের ভালুক (ঝাড়খণ্ডের দল্মা জেলার পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) ৬. ঋজুদার সঙ্গে, রাজডেরোয়ায় (ঝাড়খণ্ডের হাজারীবাগ জেলার পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) ৭. মোটকা গোগোই (আসামের কাজিরাঙ্গার পটভূমিতে লেখা) ৮. অরাটাকিরির বাঘ (ওড়িশার কালাহান্ডির জঙ্গলের পটভূমিতে লেখা শিকার-উপন্যাস)
#5
ঋজুদা সমগ্র ৫
2004
১. ঋজুদার সঙ্গে আন্ধারী তাড়োবাতে (মহারাষ্ট্রের জঙ্গলের পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) ২. ফাগুয়ারা ভিলা (পালামৌর পটভূমিতে লেখা গোয়েন্দা উপন্যাস) ৩. ছোটিডোঙ্গরির চিতা (ছত্তিশগড়ের আবুবকরের পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) ৪. কেশকাল-এর বাঘিনী (ছততিশগড়ের পটভূমিতে লেখা শিকার-উপনযাস) ৫. লিলি সিম্পসন-এর বাঘ (ঝাড়খন্ডের পালমৌ জেলার পটভূমিতে লেখা শিকার-উপন্যাস)
#6
ঋজুদা – দশটি উপন্যাস ১
2025
সূচি - ঋজুদার সঙ্গে সেশ্যেলসে - ৯ (ভারত মহাসাগরের সেশ্যেলস আইল্যান্ডস-এর পটভূমিতে লেখা গোয়েন্দা উপন্যাস) ঋজুদার সঙ্গে পুরুণাকোটে - ৭১ (ওড়িশার অঙুল ডিভিশনের জঙ্গলের পটভূমিতে লেখা শিকারের উপন্যাস) জুজুমারার বাঘ - ৯৯ (ওড়িশার সম্বলপুর জঙ্গলের পটভূমিতে লেখা শিকার কাহিনী) অরাটাকিরির বাঘ - ১২৫ (ওড়িশার কালাহান্ডির জঙ্গলের পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) ঋজুদার সঙ্গে ম্যাকক্লাস্কিগঞ্জে - ১৫৭ (ঝাড়খণ্ডের ম্যাকলাক্সিগঞ্জের পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) ঋজুদার সঙ্গে আন্ধারী-তাড়োবাতে - ২০৫ (মহারাষ্ট্রের জঙ্গলের পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) লিলি-সিম্পসন-এর বাঘ - ২৫৫ (ঝাড়খন্ডের পালমৌ জেলার পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) মোটকা গোগোই - ২৮৯ (আসামের কাজিরাঙ্গার পটভূমিতে লেখা) ফাগুয়ারা ভিলা - ৩১৯ (পালামৌর পটভূমিতে লেখা গোয়েন্দা উপন্যাস) ঝিঙ্গাঝিরিয়ার মানুষখেকো - ৩৬৫ (মধ্যপ্রদেশের কয়লা খাদানের পটভূমিকায় লেখা শিকার উপন্যাস)
#7
ঋজুদা – দশটি উপন্যাস ২
2011
সূচি – কেশকাল-এর বাঘ - ৯ (ছত্তিশগড়ের পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) ছোটিডোঙ্গরির চিতা - ৪৩ (ছত্তিশগড়ের আবুবকরের পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) হুলুক পাহাড়ের ভালুক - ৬৩ (ঝাড়খণ্ডের দল্মা জেলার পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) ঋজুদার সঙ্গে রাজডেরোয়ায় - ৮১ (ঝাড়খণ্ডের হাজারীবাগ জেলার পটভূমিতে লেখা শিকার-উপন্যাস) সপ্তম রিপু - ১২৩ (ঝাড়খণ্ডের পটভুমিতে লেখা গোয়েন্দা-উপন্যাস) ঋজুদার সঙ্গে সোঁদরবনে - ১৭৫ (পশ্চিমবঙ্গের সুন্দরবনের পটভূমিতে লেখা রহস্য-উপন্যাস) তিন নম্বর - ২০৫ (ঝাড়খণ্ডের পটভূমিতে লেখা গোয়েন্দা-উপন্যাস) কুরুবকের দেশে - ২৬৫ (মধ্যপ্রদেশ এবং ওড়িশার পটভূমিতে লেখা গোয়েন্দা-উপন্যাস) ঋজুদার সঙ্গে চিকলধারায় - ৩৩৩ (মহারাষ্ট্রের চিকলধারা অঞ্চলের পটভূমিতে লেখা উপন্যাস) ঋজুদার সঙ্গে ডুমরাঁওগড়ে - ৩৫৩ (ছত্তিশগড়ের পটভূমিকায় লেখা গোয়েন্দা-উপন্যাস)
#8
ঋজুদার সঙ্গে জঙ্গলে
1973
বন-জঙ্গল এবং শিকার নিয়ে বাংলা সাহিত্যে যত কিশোরপাঠ্য উপন্যাস লেখা হয়েছে তার অধিকাংশই কোনও-না-কোনও পরিণতবয়স্ক মানুষের অভিজ্ঞতার বর্ণনা। কিন্তু ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’ সেদিক থেকে একটি বিশিষ্ট ব্যতিক্রম। এই উপন্যাসের কাহিনির কথক এক অনতিবয়সী কিশোর। রুদ্র তার নাম। ঋজুদার সঙ্গে শিকারে গিয়েছিল সে। গিয়েছিল জঙ্গলের ভিতরমহলের প্রত্যক্ষ অভিজ্ঞতার স্বাদ নিতে। সেই কিশোরটির মুগ্ধতা ও রোমাঞ্চ, বিস্ময় ও উত্তেজনা, অভিজ্ঞতা ও উপলব্ধির এক দারুণ বর্ণময় বিবরণ ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে।’ কাহিনির শেষে সেই কিশোরটি যেমন মনে মনে বলেছিল— ‘‘ঋজুদা, তোমার কাছে আমি বারবার আসব। এই জঙ্গলে, কি অন্য জঙ্গলে; কিন্তু জঙ্গলে। যে-কোনও জঙ্গলে।’’ পাঠকের মনেও সেই একই আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হবে।
#9
গুগুনোগুম্বারের দেশে
1981
#10
অ্যাল্বিনো
1983
বনজঙ্গল আর শিকার নিয়ে লেখায় বুদ্ধদেব গুহ যে অপ্রতিদ্বন্দ্বী, একাধিক বইতে তার প্রমাণ ছড়ানো। আবার একটিমাত্র ‘ওয়াইকিকি’ লিখে তিনি প্রমাণ দিয়েছেন যে, সার্থক গোয়েন্দাকাহিনি রচনাতেও তিনি কম যান না। ‘অ্যাল্বিনো’তে তাঁর পরিচয় হল আরও অন্তর্ভেদী এবং নতুনতর। শিকারের এক উত্তেজনাকর কাহিনি কীভাবে উদ্বেল উৎকণ্ঠা-মেশানো রহস্য-অ্যাডভেঞ্চারের দিকে মোড় নিল, এ-উপন্যাসে তারই বিবরণ। বন্দুকের নল এ-কাহিনিতে কখনও ‘অ্যাল্বিনো’র দিকে, কখনও-বা মানুষের দিকে তাক-করা। ‘অ্যাল্বিনো’ এক-ধরনের দুর্লভ বাঘ, গায়ে যার ধবল। পঞ্চাশ কি একশো বছরে একবার এ-রকম বাঘের খোঁজ পাওয়া যায়। শিকারিরা তাই সন্ধান পেলেই পাগল হয়ে ওঠে। ঋজুদা আর রুদ্র যে এ-হেন শিকারের সন্ধানে ছুটে আসবে, অস্বাভাবিক নয়। কিন্তু মানুষের মধ্যেও যে-অ্যালবিনো রয়েছে, বাইরের চামড়ার আড়ালে যা কিনা থাকে ঢাকা, তার খোঁজ নিয়ে যখন ফিরল দুই শিকারি, পাঠকের বিস্ময়-জাগানো চোখের সামনে তখন উন্মোচিত এক দারুণ রোমাঞ্চকর রহস্যকাহিনির যবনিকা।
#11
রুআহা
1986
গুগুনোগুম্বারের সেই দেশের যেখানে সিম্বা মানে সিংহ, টোম্বো মানে হাতি, সেখানে কারও সঙ্গে দেখা হলে উত্তর-প্রত্যুত্তর হল জাম্বো-সিজাম্বো- সেই আফ্রিকার গভীর জঙ্গলের পটভূমিকায় বুদ্ধদেব গুহর চুম্বক-লাগানো কলমে নতুন গা শিরশিরে অভিযানের কাহিনী ‘রুআহা’। সেই রুদ্র, সেই ঋজুদা। শুধু নতুন এক সঙ্গিনী, তিতির সেন। নাম যতটা ফুরফুরে, মেয়েটি মোটেই সেরকম নয়। যেমন সাহসী, তেমনি চটপটে। তা ছাড়া, সারা ভারত রাইফেল শুটিং কমপিটিশনে ফার্স্ট। তা না হলে কি সঙ্গে নিত ঋজুদা? কেননা এবারের অভিযান আরও ঢের বেশি বিপদ-সংকুল। আগেরবার যে-ভুযুণ্ডা ঋজুদাকে আচমকা জখম করে পালিয়ে গিয়েছিল তার মুখোমুখি হয়ে বদলা নেবার পালা। খবর এসেছে, বহু অপরাধের নায়ক ভুষুণ্ডা আফ্রিকার পশু সম্পদ চোরাকারবারির এক চক্রর সঙ্গে যুক্ত। ফলে, প্রথম থেকেই জমজমাট ‘রুআহা’। এই তিনজনের আফ্রিকায় যাওয়া, ছদ্মবেশ ধরা, ভুষুণ্ডার মোকাবিলা ও নানান উত্তেজনাকর ঘটনায় জড়িয়ে পড়ার তুমুল রুদ্ধশ্বাস কাহিনী।
Author
Buddhadeb Guha
Author · 25 books
#12
নীনীকুমরীর বাঘ
1989
#13
ঋজুদার সঙ্গে লবঙ্গি-বনে
1995
শুধু হাতি নয়, ‘রোগ’ হাতি। অর্থাৎ কিনা, গুণ্ডা হাতি। দলের স্বীকৃত সর্দারের সঙ্গে নতুন সর্দার হতে ইচ্ছুক হাতির দ্বৈরথ হাতির সমাজে প্রচলিত এক ঘটনা। তুমুল যুদ্ধে এক পক্ষের পরাজয় অবশ্যম্ভাবী। সেই পরাজিত হাতিই হয়ে ওঠে ‘রোগ’ হাতি। দলতাড়িত, স্বজনবিচ্ছিন্ন, অপমানিত, ক্ষতবিক্ষত। গুণ্ডা হাতির আক্রমণ বড় মর্মান্তিক। লেশমাত্র মৃত্যুভয় যেহেতু থাকে না তার, কোনওভাবেই নিরস্ত করা যায় না তাকে। নিষ্ঠুর, বেপরোয়া হয়ে ওঠে তার অত্যাচার। সেবার ওড়িশার লবঙ্গি-বনে এমনই এক হাতির উপদ্রব। বেড়াতে গিয়েও তাই জড়িয়ে পড়তে হল ঋজুদা ও রুদ্রকে। ধোপা যেমন পুকুরঘাটে কাপড় কাচে, হিংস্র হাতিটাও নাকি তেমন করে লোকজন-গাইবলদ শুঁড়ে জড়িয়ে তুলছে আর আছড়ে মেরে ফেলছে। লবঙ্গি-বনের সেই অভিজ্ঞতা বড় ভয়ঙ্কর। রুদ্রর জবানিতে সেই অভিজ্ঞতার কথাই অতি রোমাঞ্চ-জাগানো ভঙ্গিতে এই বইতে বর্ণনা করেছেন শিকারগল্পের একচ্ছত্র লেখক বুদ্ধদেব গুহ।
#14
বনবিবির বনে
1979
আবার সেই ঋজুদা, আবার সেই রুদ্র। এবারের অভিযান যে-জঙ্গলে, সেই অরণ্যের অধিষ্ঠাত্রী দেবীর নাম বনবিবি। বনবিবির বনে পদে পদে মৃত্যুভয়, ক্ষণে ক্ষণে আতঙ্ক, মুহূর্তে মুহুর্তে রোমাঞ্চ। যাকে ঘিরে এত রোমাঞ্চ-আতঙ্ক আর মৃত্যুভয়, সেই সোঁদরবনের বাঘের জন্যই এবারের এই দুঃসাহসী অভিযান। শীতকাল, তবু অবিরাম বৃষ্টি। ঘোর দুর্যোগ। প্রথম রাত্রে মোটরবোট নোঙর করা হল, সেখানে কাদায় বাঘের পায়ের অসংখ্য চিহ্ন। যে-কোনও মুহূর্তে বাঘ উঠে আসতে পারত মোটরবোটে। যে-কোনও একজনকে পারত নিয়ে যেতে। পরদিন সত্যিই একজনকে ধরে নিয়ে গেল বাঘটা। রাইফেল হাতে ঋজুদা একলা ঢুকে পড়লেন গহন জঙ্গলে। বহু সময় কেটে গেল, ঋজুদা ফিরলেন না। উদ্বেগে-উৎকণ্ঠায় অস্থির হয়ে কিশোর রুদ্রও ঢুকে পড়ল সেই মৃত্যুর জাল-ছড়ানো জঙ্গলে। সঙ্গী হল জেলে-নৌকোর এক ছোট্ট ছেলে। তারপর? ঋজুদা কি ফিরে এলেন? ফিরতে পারল কি কিশোর রুদ্র এবং তার কিশোর সঙ্গীটি? এক দুর্ধর্ষ কৌতুহলকর কাহিনী শুনিয়েছেন বুদ্ধদেব গুহ তাঁর এই নতুন শিকারভিত্তিক উপন্যাসে।
#15
ঋজুদার সঙ্গে সুফ্কর-এ
1992
#16
কাঙ্গপোকপি
1993