Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
পড়ো
পড়ো
Series · 4 books · 2016-2023
By
Omar Al Zabir
,
Sharif Abu Hayat Opu
Books in series
#1
পড়ো
2016
পৃথিবীতে একটা বই নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। একটা বই মানবজাতিকে আমূল বদলে দিয়েছে এমন নজির আর নেই। আনপড় একটা জাতিকে একটা বই পড়াশোনাতে ডুবিয়ে দিয়েছে, এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। পৃথিবীর লাখ লাখ লোক একটা বই আগা-গোড়া মুখস্থ করে রেখেছে-এমন বই একটাই। পৃথিবীর সবচেয়ে প্রাচীন অডিওবুক সেটি-মানুষ শুধু পড়ে না, শোনেও। বইটি দাবি করে সেটি এই পৃথিবীর না। বইটি দাবি করে সে ভুলের উর্ধ্বে। বইটি দাবি করে তার প্রাণ আছে, সে প্রাণ দেয়, আলো দেয়, অন্ধকার সরায়, সত্য আর মিথ্যাকে আলাদা করে দেয়। কোন বই সেটি? এ বইটা সেই বইটিকে নিয়েই।
#2
পড়ো ২
2020
লেখক ওমর আল জাবিরের ১ম খণ্ড যারা পড়েছি, তাদের জন্য ২য় খণ্ড আরও চমৎকার কিছু হবে। এই গ্রন্থে লেখক বর্তমান সময়ের চিন্তা-চেতনা ধারণ করে তারই আলোকে কুরআনকে উপস্থাপনের চেষ্টা চালিয়েছেন। বিশেষ করে কুরআন ও দ্বীন সম্পর্কে আধুনিক বলয়ের নানান প্রশ্ন, সন্দেহ-সংশয় ইত্যাদিকে সামনে রেখে তিনি বইটিকে উপস্থাপন করেছেন। সমসাময়িক ও সমকালীন বিচিত্র অভিজ্ঞতাকে তিনি তার লেখায় পেশ করেছেন উপাদেয় ও আকর্ষণীয়ভাবে। উদ্দেশ্য, লাওহে মাহফুযে সংরক্ষিত আসমানি গ্রন্থ কুরআন মাজীদকে সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে শিক্ষিত মহলে পরিচিত করা এবং বিশ্ববাসীর নিকট এ ম্যাসেজ পৌঁছে দেওয়া যে, ‘হে বিশ্ববাসী, অশান্ত এ পৃথিবীতে তোমরা যদি শান্তি ও মুক্তি পেতে চাও, তবে পড়ো এ বইটি। এতেই রয়েছে মানবতার ইহকালীন ও পরকালীন কল্যাণ ও মুক্তির দিশা। তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে পাবে এ বইটিতে। এ বইটিকে বলা হয়েছে ‘হুদা ল্লিন্নাস’ ‘মানবজাতির জন্য হিদায়াত’। আরও বলা হয়েছে, ‘হুদা ল্লিলমুত্তাকীন’ ‘সতর্কদের জন্য রাহবারী’।’ . বইয়ের উপস্থাপনা প্রাণবন্ত, হৃদয়গ্রাহী। জীবনঘনিষ্ঠ পারিবারিক সামাজিক বিষয়গুলোর সুন্দর উপস্থাপনার মাধ্যমে বহু প্রশ্নের উত্তর দিয়েছেন, যেন মনে হবে এটাই তো আমরা জানতে চেয়েছিলাম। বহু গ্রন্থ মন্থন, প্রচুর পড়াশোনা এবং জীবনের বাস্তব পরিক্রমায় লব্ধ তথ্য-উপাত্ত সমৃদ্ধ করে বইটিকে সাজিয়েছেন। পাঠক খুঁজে পাবেন অনাবিল প্রশান্তির এক ঝরনাধারা।
#3
পড়ো ৩
2022
কুরআনের বাণীকে অল্প কথায়, সামসময়িক জীবন থেকে উদাহরণ দিয়ে, সংশ্লিষ্ট বৈজ্ঞানিক আলোচনাসহ যথাসম্ভব আধুনিক বাংলায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। যেই ৭টি সুরা এই বইতে আলোচনা করা হয়েছেঃ ১) সুরা নাবা ২) সুরা নাযিআত ৩) সুরা আবাসা ৪) সুরা তাকওইর ৫) সুরা ইনফিতার ৬) সুরা মুতাফফিফিন ৭) সুরা ইনশিকাক
#4
পড়ো ৪
2023
আধুনিক মানুষ ইসলাম নিয়ে যেসব দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং সেক্যুলার মিডিয়ার ব্যাপক অপপ্রচারের কারণে ইসলামকে যারা মন থেকে মেনে নিতে পারেন না, তাদের কাছে ইসলামের সঠিক ভাবমূর্তি তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস—‘পড়ো’। এটি কোনো তাফসির-গ্রন্থ নয়, বরং বর্তমান সময়ের আলোকে প্রসিদ্ধ কিছু তাফসির থেকে উল্লেখযোগ্য এবং প্রাসঙ্গিক আলোচনার একটি সংকলন মাত্র। . এখানে কুরআনের বাণীকে অল্প কথায়, সমসাময়িক জীবন থেকে গল্প-উদাহরণ টেনে, সংশ্লিষ্ট বৈজ্ঞানিক আলোচনা-সহ যথাসম্ভব আধুনিক বাংলায় মেলে ধরা হয়েছে পাঠকদের সামনে। এ সিরিজটি পড়ার মধ্য দিয়ে তারা কুরআনের সাথে তাদের জীবনকে মেলাতে পারবেন, ইনশা আল্লাহ। . এ সিরিজের প্রতিটি বইয়ে কুরআনীয় ব্যাপারে ব্যক্তিগত মতামত দেওয়া থেকে যথাসাধ্য দূরে থাকা হয়েছে। কুরআনের আয়াত-সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্যগুলো একাধিক স্বতঃসিদ্ধ তাফসির, বিশ্ববিখ্যাত আলিমদের লেকচার, একাডেমিক জার্নাল থেকে সংগ্রহ করা হয়েছে। আর বৈজ্ঞানিক ও গবেষণামূলক তথ্যগুলো নেওয়া হয়েছে প্রসিদ্ধ সব বই এবং জার্নাল থেকে। . ‘পড়ো ৪’ এ সিরিজের চতুর্থ বই। এ সিরিজের প্রথম ৩টি বইয়ের মতো এ বইটিও আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে, ইনশা আল্লাহ।
Authors
Omar Al Zabir
Author · 5 books
Sharif Abu Hayat Opu
Author · 3 books