Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
কালীগুণীন
কালীগুণীন
Series · 5 books · 2019-2023
By
সৌমিক দে
Books in series
#01
কালীগুণীন ও ছয় রহস্য
2019
যখন অপশক্তির হাতে জীবনীশক্তি পরাস্ত হতে আরম্ভ করে, যখন অশরীরী অপদেবতার হিংস্র থাবা গ্রাস করতে থাকে একের পর এক গ্রাম, তালুক, শহর, — ঠিক তখনই কোনও না কোনও উপায়ে সেখানে আবির্ভূত হন পিশাচের যম, অপশক্তির সাক্ষাৎ শমন কালীপদ মুখুজ্জে ওরফে কালীগুণীন। তারপর নিজের অসামান্য তন্ত্রবিদ্যার শক্তি, তীক্ষ্ণ মেধা এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বের করে ফেলেন চতুর ও ধূর্ত প্রেতাত্মার বধের উপায়। সেই কালীগুণীনের রোমহর্ষক, গায়ে কাঁটা দেওয়া ছয়টি উপন্যাসিকা নিয়ে “কালীগুণীন ও ছয় রহস্য”।
#02
কালীগুণীনের কিস্তিমাত
2020
ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।" যাঁরা ইতিমধ্যেই কালীগুণীনের আগের বইটি, অর্থাৎ "কালীগুণীন ও ছয় রহস্য" পড়েছেন, তাঁদের কাছে উপরের এই আত্মপরিচয় দানটুকু মনের মধ্যে একরাশ বল ভরসা এবং আস্থা নিয়ে আবির্ভূত হয়। বিপদের যম, প্রেতযোনীর সাক্ষাৎ শমন, ধুরন্ধর কালীপদ মুখুজ্জে যখন এসে পড়েছেন তখন কিসের ভয়? কিসের বিপদ? গুণীনের চরিত্র বাঙলার সাহিত্যজগতে নেহাত কম নেই কিন্তু একজন নামজাদা বনেদি জমিদার হয়েও প্রসিদ্ধ তান্ত্রিক হয়ে ওঠার রোমহর্ষক ঘটনা হয়তো এই প্রথম। কালীপদর তন্ত্রশিক্ষা হয় একজন অসামান্য অঘোরীর হাতে, ফলতঃ তাঁর বিশাল হৃদয়ে জাতপাত বা ধর্মীয় ভেদাভেদের মতো তুচ্ছ মনোভাব বিন্দুমাত্র স্থান পায়নি কখনো। এই বইয়ের ছত্রে ছত্রে ওৎ পেতে রয়েছে মৃত্যুর কুটিল ফাঁদ, কালো অপশক্তির হিংস্র নখ আর জীবনীশক্তিকে তছনছ করে দেওয়া ভয়ঙ্কর মারণাস্ত্রের ছোবল, কিন্তু ভয় কি? কালীগুণীন আছেন তো। জীবন যখন কুটিল প্রেতাত্মার সুচতুর ফাঁদের কাছে আত্মসমর্পণ করে অসহায় ভাবে মরণের সময় গোণে, ঠিক তখনই নিজের ধুরন্ধর বুদ্ধি এবং অসামান্য সাহস নিয়ে, নিজের বলিষ্ঠ দুই হাতে আর্ত কে আড়াল করে দাঁড়ান এক ডাকসাইটে গুণীন আর শোনা যায় সেই বহু প্রতীক্ষিত পরিচয়দান—"ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।"
#03
কালীগুণীন ত্রাহিমাম
2021
#04
কালীগুণীনের মরণপাঞ্জা
2020
শত শত বৎসর ধরে মাটির নীচে চাপা থাকা এক রহস্য আর এক কাঁচাখেগো অপদেবতা। গোটা ভারতবর্ষকে কোন ভয়ঙ্কর উপায়ে ছারখার করে দিতে চায় শয়তানের দল? দশানন রাবণের ভগ্নীপতি, রাক্ষস বিদ্যুৎজিহ্বার তৈরী এক অসামান্য বিদ্যা কিভাবে জড়িয়ে পড়লো এই রহস্যের সঙ্গে? কালীপদ কি পারবে নিজের ধুরন্ধর বুদ্ধি দিয়ে সবকটি যোগসূত্র জোড়া লাগিয়ে দেশকে সর্বনাশের থাবা থেকে বাঁচাতে? এরকমই আরও তিনটে গল্প এই বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপন্যাসিকাগুলি যথাক্রমে কালীগুণীন এবং নীলকন্ঠের সঙ্কেত, কালীগুণীন আর বিদ্যুৎজিহ্বা রহস্য, কালী গুণীনের দ্বিতীয় গল্প ও ভর। সৌমিক দের কলমে "কালীগুনীনের মরণপাঞ্জা "।
#05
সর্বংসহ কালীগুণীন
2023
এটি কালীগুণীন সিরিজের পঞ্চম বই। বইটিতে মোট ৩টে কালীগুণীনের অ্যাডভেঞ্চার উপন্যাস রয়েছে। যথাক্রমে কালীগুণীন ও সর্বনাশের হেঁয়ালি, কালীগুণীন ও ধ্বংসের পুঁথি, কালীগুণীন বনাম শানিয়াড়ির প্রেত। কালীওশীন ও সর্বনাশের হেঁয়ালিঃ পুরাণের সবচেয়ে রহস্যময়, বর্ণময় এক দাপুটে মহারাজ, জলধরের কাছে লুকিয়ে রেখে গেলেন দুইটি মহা সর্বনাশা রহস্য। একটি রাক্ষুসে মালা এবং একখানা পুঁথি। শিখিয়ে দিলেন তাকে লুকানোর অভূতপূর্ব কৌশলবিধি। সেই মহা সর্বনাশা শক্তি যদি হঠাৎ মাথাচাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে বর্তমানের উপরে। কালীপদ কি পারবে গুপ্ত হেঁয়ালির মর্মোদ্ধার করে সেই মারণশক্তিকে প্রতিহত করতে? কালীগুণীন আর ধ্বংসের পুঁথি: পরমাশ্চর্য এক পুঁথির থেকে দাঁত, নখ বিস্তার করে উঠে দাঁড়ালো কোন রাক্ষুসে মরণদূত? এক হেঁয়ালির পিছু করতে করতে কালীপদ পৌঁছে গেল মুঙ্গেরের এক অতি রহস্যময় তালুকে। কী রহস্য লুকিয়ে আছে গাঁয়ের আনাচে কানাচে? কেন সেখানে স্থানীয় অধিবাসীরা সন্ধ্যা নামলেই কানফাটানো শব্দে দামামা, খোল, করতাল বাজানো আরম্ভ করে? কোন ঘুম-ভাঙা রাক্ষসের গর্জনকে ধামাচাপা দিতে চায় তারা? কালীগুণীন বনাম শাণিয়াড়ির প্রেতঃ জমিদার তারাপ্রসন্ন আটকে দিলেন কুটিল কাপালিক ভৈরব এবং তরঙ্গিণীর পৈশাচিক অভিসন্ধি। কিন্তু তার কিছুদিন পরেই গ্রামে আবির্ভাব ঘটল এক মহা সংহারক অপশক্তির— পানিমূড়া। গোটা গ্রাম শ্মশান হয়ে যাবার উপক্রম। জলে নামলেই মৃত্যু অনিবার্য। কালীগুণীন কি পারবে বাঁচাতে শাপিয়াড়ির জনজীবন ?
Author
সৌমিক দে
Author · 5 books