Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
অক্টোবর
অক্টোবর
Series · 2 books · 2020-2022
By
ওয়াসিকা নুযহাত
Books in series
#1
অক্টোবর রেইন
2020
শেষ গ্রীষ্মের এক তরল আলাের সন্ধ্যেবেলায় হরিণডাঙ্গার রাজকন্যা প্রথম চরণস্থাপন করল মার্কিন মুলুকে। তখন পশ্চিমাকাশে আলতা রঙ ছড়িয়ে দিয়ে অস্তাচলে যাচ্ছেন সূর্যদেব। কদিন বাদেই আসন্ন শীতের ঘ্রাণ বুকে নিয়ে সােনাবরণ পােশাক পরে ধরণীতে অবতরণ করবে অক্টোবর। রাজকন্যা তখনও জানেনা যে এবারের অক্টোবর তার জীবন স্রোতের গতিপথ পাল্টে দেবে। পরিবার,প্রেম, বন্ধুত্ব এবং প্রাকৃতিক নিসর্গকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই স্নিগ্ধ কাব্যিক উপন্যাস। গল্প সাধারণ কিন্তু অসাধারণ এর প্রকাশ। পাঠক পড়বেন এক নিমেষে কিন্তু রেশ লেগে থাকবে প্রতিটি নিশ্বাসে! প্রিয় পাঠক, হরিণডাঙ্গার রাজ্যে আপনাকে স্বাগতম! এবার আপনিও ভিজবেন, অক্টোবরের বৃষ্টিতে!
#2
সেদিন অক্টোবর
2022
একটি চৌশিঙা মায়াবী চোখের হরিণ যখন ওক গাছের নিচে নিঃশব্দে এসে দাঁড়ালো, ঠিক তখনই শেহজাদি সকাল আর বিন্দুবাসিনী বুনো গাছের ঝোপ ঝালর ডিঙিয়ে রাজ্যে প্রবেশ করল। নীল রঙের একজোড়া ব্লু জে পাখি টিউ টিউ সুর তুলে ওদের মাথার ওপর দিয়ে ডানা ঝাপটে উড়াল দিল দূরের বনে । সূর্য সবেমাত্র উঁকি দিয়েছে পূর্বাকাশে । ভোরের সুষমা মাখা পবিত্র আসমানে নিরুদ্দেশ উড়ে বেড়াচ্ছে আলতা পরা মেঘের দল। রঙিন পাতার ফাঁক গলে স্বর্ণালি আলোকরশ্মি তেরছা ভাবে নেমে এসে ছুঁয়ে দিয়েছে হরিণডাঙ্গার মাটি । গাছে গাছে ঘুম ভাঙ্গানিয়া পাখিরা বেলা শুরুর গান গাইছে। ঝরা পাতা ছড়ানো ফুরফুরে হলদে বনে এদিক সেদিক খোশমেজাজে ঘুরে বেড়াচ্ছে কিছু কাঠবিড়ালি, ববক্যাট আর কায়োটি। অক্টোবর এলেই গোটা হরিণডাঙ্গা রঙে রঙে ছেয়ে যায়। আকাশ থেকে যৌবনের রঙিন মখমল নেমে এসে পৃথিবীকে নিবিড় আলিঙ্গন করে । প্রকৃতিতে এত লাবণ্য, এত লালিত্য বছরের অন্য কোনো সময় চোখে পড়ে না । যত দূর চোখ যায় শুধু চোখ ধাঁধানো রঙ! গাছের গায়ে গায়ে, ঝোপে ঝোপে রঙবাহারি আলপনা । চৌশিঙা হরিণটি শেহজাদির দিকে নিরীহ চোখ তুলে তাকালো । সেই মুহূর্তে কাঠের ঘরের জানালা দিয়ে মুখ বাড়িয়ে দিল এরিক । ডেকে উঠল চিঁহি চিঁহি...
Author
ওয়াসিকা নুযহাত
Author · 2 books