Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
লোটাকম্বল
লোটাকম্বল
Series · 2 books · 1992-2000
By
Sanjib Chattopadhyay
Books in series
#1
লোটাকম্বল ১
2000
লোটাকম্বল দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় পাঠকবর্গ এক ভিন্নতর স্বাদের লেখায় আপ্লুত হয়েছিলেন। অজস্র পত্রে তাঁরা সেই আনন্দজ্ঞাপন করেছিলেন। প্রথম পর্ব শেষ হবার পর অসংখ্য অনুরোধ এসেছিল অনুরূপ একটি দ্বিতীয় পর্ব অবিলম্বে শুরু করার। কেন লোটাকম্বল এত জনপ্রিয় হয়েছিল! কীসের গুণে? নিছক হাস্যরস অথবা অন্য কিছু? বাংলাসাহিত্যে হাসির গল্প অনেক লেখা হয়েছে। হাসির উপন্যাস একটি কি দুটি। তা-ও সীমিত পৃষ্ঠাসংখ্যায়। সুবৃহৎ একটি হাসির উপন্যাস দীর্ঘধারাবাহিকতায় প্রকাশের অনন্য দৃষ্টান্ত পাঠক-অভিনন্দনের অন্যতম কারণ হলেও, ভাল-লাগার আসল রহস্য হল, লোটাকম্বল মূল্যবোধের উপন্যাস, মানুষের অন্তর্মনের আধ্যাত্মিক সংকটের উপন্যাস। ভেঙে যাওয়া যৌথ পরিবারের পটভূমিকায় দাড়িয়ে নিঃসঙ্গ এক প্রৌঢ়, হিমালয়ের মতো যাঁর ব্যক্তিত্ব, অসম্ভব যাঁর আদর্শ নিষ্ঠা, আপাত কঠোর যেন প্রুসিয়ান জেনারাল অথচ ভেতরে ভেতরে কুসুম-কোমল। আর সেই মানুষটির একমাত্র মাতৃহারা যুবক সন্তান, মাঝে দুই পুরুষের ব্যবধান।পূর্বপুরুষ উত্তরপুরুষে সঞ্চারিত করতে চায় জীবনের শ্রেষ্ঠ গুণ আর মূল্যবোধ। মানুষের মতো মানুষ করে তুলতে চায়। সেইশিক্ষা শুধু উপদেশের আকারে আসেনা, আসে ‘আপনি আচরিধর্ম’-এর পথ বেয়ে।দুই পুরুষের মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গির ঠোকাঠুকির মধ্যে আর এক পুরুষ। তিনি বৃদ্ধমাতামহ। আধ্যাত্মিকতার বাতিটি তুলে যিনি খুঁজে পেতে চান সেই চির-চাওয়া পরম পুরুষটিকে। সঞ্জীবের সার্থক সৃষ্টি এই দীর্ঘকাহিনী। হাসি, হিউমার, ঘাত-প্রতিঘাত, দুঃখ-সুখের টানাপোড়েনে তৈরি শাশ্বত জীবনবেদ।
#2
লোটাকম্বল ২
1992
‘লোটা-কম্বলের’ প্রথম পর্ব শেষ হওয়া মাত্রই ‘দেশ’-এর দপ্তরে আসতে শুরু করেছিল দ্বিতীয় পর্বের জন্য অসংখ্য অনুরোধ। তারই ফলশ্রুতিরূপে এই নব পর্বে প্রাপ্তি ঘটে পূর্বের মতোই আত্মজীবনীর মাত্রায় রচিত হয়েও ভিন্ন-স্বাদের বিচিত্র-মধুর একটি উপন্যাস। রঙ্গে-ব্যঙ্গে, বিরহ-মিলনে, প্রেয়-শ্রেয়ের ঐকতানে এই পর্ব যেন হয়ে উঠেছে নান্দনিক নবরসে তরঙ্গায়িত এক মূৰ্ছনা। দ্বিতীয় পর্বের সূচনায় এক দার্শনিক অভিব্যক্তিতে ‘আমি’র আবির্ভাব। …উদাসীন পৃথিবীতে, জগৎ যেমন চলার চলছিল—তারই মাঝে চলমান সে হঠাৎ নিজেকে আবিষ্কার করলো, ‘আমি যেন অন্য জগতের মানুষ, এইমাত্র পৃথিবীতে বেড়াতে এসেছি’... আদর্শ ব্রতী নিরুদ্দিষ্ট পিতাকে এক কঠিন মুহূর্তে ফিরে পেলেও নিজেকে খুঁজে পেতে তাকে হাত বাড়াতে হয়েছে একদা-বান্ধবী মুকুর দিকেই। নতুন মূল্য বোধ নিয়ে এসে দাঁড়িয়েছে মুকু। রূপসী মুকুর রক্তমাংসের শরীরটার লাবণ্য ভেদ করে ক্রমেই প্রকটিত হয়ে পড়েছে আর এক মুকু—নারীর সুষমা আর দৃঢ় তার পৌরুষ যোগে অনবগুণ্ঠিতা এক মানবী। পৈত্রিক বাস্তববোধের বাতাবরণে প্রেমিকার নবানুরাগের স্রোতে এক অভিনব মাত্রায় যেভাবে সংযোজিত হয়েছে সূর্যালোকের মতো ছোটদাদুর আধ্যাত্মিক প্রভাব, তা লক্ষ্য করলে সত্যিই বিস্ময়াবিষ্ট হতে হয়। …এ এক অন্তর্মুখী পরিব্রাজন …অদ্ভুত এক ব্যঞ্জনায় হঠাৎ নজরে আসে যে কথা-সাহিত্যিক সঞ্জীব চিত্র শিল্পী হয়ে গেছেন। লোটাকম্বল তখন হয়ে যায় অগণিত চরিত্রের বহুবর্ণরঞ্জিত একটা বিরাট ক্যানভাস—তাতে ফ্রেম নেই। ফ্রেমের দায় পাঠক-মানসে—যেখানে স্বতঃস্পন্দনে ক্রমেই চিত্রায়িত হয়ে উঠতে থাকে উত্তরণের আহ্বানে অসীমের ইঙ্গিত—নতুন এক জীবন বোধের অপেক্ষমানতায়।
Author
Sanjib Chattopadhyay
Author · 8 books