Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
অধিরাজ
অধিরাজ
Series · 9 books · 2014-2024
By
Sayantani Putatunda
Books in series
#1
বহুরূপী
2014
অধিরাজ কিশোর বয়স থেকেই অনুসন্ধিৎসু মনের অধিকারী। তার মানসিক গঠনই তাকে অবশেষে নিয়ে এল গোয়েন্দাগিরির পেশায়, বলা উচিত গোয়েন্দা পুলিশের ভূমিকায়। যেখানে বিপদ, যেখানে হত্যাকাণ্ডের সমাধান ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন সেখানেই অধিরাজ ঝাঁপিয়ে পড়ে, নিজের জীবন বিপন্ন করেও। অধিরাজ-কেন্দ্রিক রহস্য অমনিবাসের প্রতিটি কাহিনীই এমনই রুদ্ধশ্বাস যে শেষ না করে পাঠক ছাড়তে পারবেন না। সায়ন্তনী পূততুণ্ডের লেখনীতে যে সার্থক চরিত্রচিত্রণ ঘটেছে, কী গোয়েন্দা কী অপরাধীর, তা দীর্ঘকাল দাগ কেটে রাখবে বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে। গোয়েন্দা অফিসার অধিরাজের চারটি রহস্যউপন্যাসিকা ও একটি রহস্যগল্প এই সঙ্কলনে স্থান পেয়েছে - ত্রিমূর্তি যখন ভয়ঙ্কর - ৯ এবং... আত্মহত্যা? - ৭১ সলোমন উবাচ - ১৭১ হাসে অন্তর্যামী - ১৮৭ বহুরূপী - ২৬১
#2
খ্যাপা খুঁজে খুঁজে ফেরে
2015
This is a strange world. Normal people do not live in this strange world! Different types of mental imbalance in wandering. People. Some are a little sick, some more! Someone or psycho again! It floats in the middle of the night. Their screams. Psychiatrists and neurologists continue to be killed one after another in such a creepy, unusual environment! CID is in trouble! Strict interrogation cannot be done for the sake of humanity of the mentally ill. Meanwhile, the eyewitnesses of this murder are mentally angry! How to speak from their stomachs. Is it possible to get out? The baby boy was involved in the murder. Cuckoo. All the evidence, its unusual. Behavior repeatedly calls him a 'murderer'. But does this murder really have anything to do with dogs at all? Why are doctors being killed? He descended into this mystery. Officer Adhiraj Banerjee! What will be found in the end. The real killer? In the midst of this mystery - the darkness is formed by ‘khapa khuje khuje fere’.
#3
সর্বনাশিনী
2019
ধুরন্ধর অপরাধী আর দুদে পুলিশ অফিসারের সম্পর্ক অনেকটা দাবাখেলার প্রতিযোগীদের মতো। চালের ওপর নির্ভর করে, কে জিতবে কে হারবে! এরকমই এক অপরাধের দাবার ছকে জড়িয়ে পড়ছে সবাই... এক রহস্যময় ফেসবুক প্রোফাইল... মৃত্যুর আগেই হচ্ছে ডেথ ফোরকাস্ট... একমাত্র ব্লু, এক অপূর্ব সুন্দর কৃষ্ণাঙ্গীর ছবি... শহরে ইতিমধ্যে ঘটে যায় দুই ধনকুবেরের রহস্যময় মৃত্যু। ফরেনসিক বলছে স্বাভাবিক মৃত্যু, তবুও... তদন্ত বলছে এদের দু'জনেরই জীবনে সম্প্রতি আবির্ভাব ঘটেছিল এক গোপন প্রেমিকার। কে সে? অনুতাপে দ্বগ্ধ হচ্ছে মেয়েটি... কীসের অনুতাপ? কেন সে ভয় পায় অন্ধকারকে? চক্রব্যূহে অভিমন্যুর মতো অসংখ্য প্রশ্নের সামনে দাঁড়িয়ে অসহায় অধিরাজ। অদ্ভুত এক দাবাখেলার মতো দুই দিকে দুই প্রতিদ্বন্দ্বী। অপরাধী ও অধিরাজ! শেষপর্যন্ত কি সমাধান হবে এই হত্যা- রহস্যগুলির? বোঝা যাবে কি খুনের পদ্ধতি? কেই বা খুনী? কেন খুন করছে সে? কীভাবেই বা ফরেনসিক ও সাইবার সেলকে বিভ্রান্ত করছে সে? কী আছে এই খুনীর জটিল মনের কেন্দ্রে?
#4
বহুরূপী ২
2014
অধিরাজ কিশোর বয়স থেকেই অনুসন্ধিৎসু মনের অধিকারী। তার মানসিক গঠনই তাকে অবশেষে নিয়ে এল গোয়েন্দাগিরির পেশায়, বলা উচিত গোয়েন্দা পুলিশের ভূমিকায়। যেখানে বিপদ, যেখানে হত্যাকাণ্ডের সমাধান ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন সেখানেই অধিরাজ ঝাঁপিয়ে পড়ে, নিজের জীবন বিপন্ন করেও। অধিরাজ-কেন্দ্রিক রহস্য অমনিবাসের প্রতিটি কাহিনীই এমনই রুদ্ধশ্বাস যে শেষ না করে পাঠক ছাড়তে পারবেন না। সায়ন্তনী পূততুণ্ডের লেখনীতে যে সার্থক চরিত্রচিত্রণ ঘটেছে, কী গোয়েন্দা কী অপরাধীর, তা দীর্ঘকাল দাগ কেটে রাখবে বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে। গোয়েন্দা অফিসার অধিরাজের চারটি রহস্যউপন্যাসিকা ও দুটি রহস্যগল্প এই সঙ্কলনে স্থান পেয়েছে। সূচী: পিৎজা - ৭ নেপথ্যের হাত - ১২৫ ত্রাহি মধুসূদন - ২১৩ কাঁটা রিভিজিটেড - ২২৭ বাকিটা ঈশ্বর - ৩১৫ খুনী কলম - ৩২৯
#5
চুপিচুপি আসছে
2020
বত্রিশ বছর আগের ঘটনা… সিরিয়াল কিলিং… একই দিনে, গভীর রাতে শহরের পাঁচটি পুলিশ স্টেশনের সামনে একের পর এক ডাম্প করা হল পাঁচজন পুরুষের লাশ। কিন্তু তাদের মাথার জায়গায় বসানো ছিল একটি করে হাঁড়ি যেমন কাকতাড়ুয়ার মাথায় থাকে। হাঁড়ির ওপর রক্ত দিয়ে লেখা—'গেস হু?' ওরা ব্যক্তিগত জীবনে কেউ কাউকে চিনতই না। তবে খুনী তাদেরই বেছে বেছে খুন করল কেন? ১৫ দিনের মাথায় পাওয়া গেল এই কেসের ইনভেস্টিগেটিং অফিসারের মুন্ডহীন মৃতদেহ। একইভাবে মৃত্যু হয় পরবর্তী তিনজন ইনভেস্টিগেটিং অফিসারেরও। তারপর আর কেউ নিতে রাজী হয়নি কেসটা… আজ বত্রিশ বছর পর কেন আবার দরকার পড়ল রি-ইনভেস্টিগেশনের? একজন প্যাথলজিক্যাল লায়ার। সে নিজের নামটাও পর্যন্ত মিথ্যে বলছে৷ অধিরাজ কি পাবে মিথ্যের ভিড়ে সত্যের খোঁজ? অত্যন্ত দুঃখে আছে নিঃসঙ্গ মানুষটি। ক্যালেন্ডারে একের পর এক ডেট ক্রস দিয়ে যাচ্ছে সে! কিন্তু কেন? অন্যদিকে সন্দেহের তালিকায় অধিরাজের বস স্বয়ং এডিজি শিশির সেন! ‘সারজিকাল স’ হাতে সে হানা দেয় চুপি চুপি… সে কে? তার মোটিভ কী? মোডাস অপারেন্ডি কী? কেনই বা সে এই হত্যালীলায় মেতেছিল? বত্রিশ বছর পরে কি কেস সলভ হবে? নাকি অধিরাজ স্বয়ং হয়ে যাবে খুনীর দশম শিকার!
#6
ডেয়ার অর ডাই
2022
—“ফোবিয়ান্স নামটা সার্থক স্যার! সবার জন্যই মূর্তিমান ফোবিয়া ছিল ওরা!” একশো এক বি হস্টেল রুম, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ—হন্টেড রুম নামে পরিচিত। ত্রিশ বছর আগে শ্রেয়স নামের একটি ছেলের রহস্যময় মৃত্যু ঘটে সেই রুমে। তার দশ বছর পরে ঐ ঘরে ঘটে আরও একটি মৃত্যু। দু'জনেরই মৃত্যুর কারণ কার্ডিয়াক ফেইলিওর বা হার্ট অ্যাটাক। অধিরাজদের কাছে গোপনসূত্রে খবর আসে, সুপারি কিলার কালিয়া সুপারি পেয়েছে মাস-মার্ডারের। কিন্তু কালিয়া কিছু করার আগেই রহস্যজনকভাবে মৃত্যু ঘটছে তাদের। হয় কার্ডিয়াক ফেইলিওর বা হার্ট অ্যাটাক, নইলে অ্যাক্সিডেন্ট। ফরেনসিক রিপোর্ট বলছে স্বাভাবিক ডেথ, কমন ফ্যাক্টর শুধু একটাই—সকলেই মরার আগে প্রচণ্ড ভয় পেয়েছিলেন। অতীত কি তবে আবার ফিরে আসতে চাইছে বর্তমানে? ওদিকে নিখোঁজ হল এক হসপিটালের মর্গের অ্যাটেনডেন্ট। তার বাড়ি থেকে উদ্ধার হল টাকা ভর্তি ব্যাগ আর ব্র্যান্ডেড মদের বোতল। কার্ডিয়াক ফেইলিওর বা হার্ট অ্যাটাককে কি মার্ডার বলা চলে? কিন্তু মোডাস অপারেন্ডি? আর অস্ত্র? গুলি নেই, ছুরি নেই, বিষও নেই! তবে ভিকটিমরা মরছে কী করে? সূত্র শুধু একটাই—ভয়। —“যো ডর গয়া, সমঝো মর গয়া! আমি ভয় পাই, তাই ভয় দেখিয়েই মারি। পারলে কেউ আমাকে থামিয়ে দেখাক।” অধিরাজ অ্যাডাল্ট সিরিজের পরবর্তী উপন্যাস—‘ডেয়ার অর ডাই'।
#7
কালরাত্রি
2024
১৯৮৪ সাল । যে ভয়াবহ ঐতিহাসিক বীভৎসতা, হিংস্রতা জন্ম দেয় আধুনিক যুগের ফ্র্যাঙ্কেনস্টাইনের। স্বজন হারানোর বেদনা, প্রতিশোধস্পৃহার আকাঙ্খা ছিনিয়ে নেয় তার মনুষ্যত্ব। বিচারের নামে প্রহসন তাকে বাধ্য করে নিজের যাবতীয় মানবিক সত্তা বিসর্জন দিয়ে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হতে। বহু বছরের প্রস্তুতির পর সে ফিরে আসে, মনুষ্যরূপী পিশাচদের সংহার করতে। ভারতের অন্যান্য শহরে সফলভাবে তান্ডবলীলা চালিয়ে, পুলিশ-প্রশাসনকে ব্যর্থতার জ্বালায় ডুবিয়ে এবার সে এসেছে কলকাতায়। আর এবার তাকে চিরতরে থামাবার জন্য প্রাণপাত করতে প্রতিজ্ঞাবদ্ধ সিআইডি অফিসার অধিরাজ ব্যানার্জি ও তার পুরো টিম। হাতে আছে তাদের মাত্র বাহাত্তর ঘন্টা। তারা কী সক্ষম হবে এই অজ্ঞাতপরিচয় ক্ষুরধার আততায়ীর হত্যালীলা থামাতে, নাকি এই প্রথমবার অফিসার অধিরাজের টিমকে হতে হবে অবর্ণনীয় হতাশা ও ব্যর্থতার সম্মুখীন?
#7, 8
শেষ প্রহরের নাচ
2024
বইটিতে স্থান পেয়েছে অধিরাজ সিরিজের ২টি বড়ো উপন্যাসিকা। শেষ প্রহরের নাচ:- আজও নাকি সে নাচে! রাতের শেষ প্রহরে তার পায়ের ঘুঙুরের আওয়াজ শোনা যায়... কেউ কেউ দাবি করে সে মৃত্যুর দুনিয়া থেকে ফিরে এসেছে... কেন? একের পর এক মৃত্যু... স্বীকারোক্তি ৮০ বছরের এক বৃদ্ধার, তিনি নাকি গোপালের আদেশ পালন করছেন... ভূত, ভগবান না মানুষ? এই মরণনাচের পেছনের আসল রহস্য কি ভেদ করতে পারবে অধিরাজ? \`আজি হতে শতবর্ষ আগে: "আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কাহিনিখানি, কৌতূহলভরে- আজি হতে শতবর্ষ পরে...!" রাত্রির অন্ধকার আর প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলেছে শহরের আলোর শেষবিন্দুটুকুও। শহরে দরজায়-দরজায় কুড়ুল হাতে কড়া নাড়ছে এক ভয়ানক সিরিয়াল কিলার... জেগে উঠেছে 'রাত্রিদানব'... একশো বছর পর আবার। একটার পর একটা মৃত্যু, আর মৃতদেহের পাশে লেখা কিছু নম্বর। অধিরাজ কি পারবে আটকাতে মৃত্যুদানব-কে?
#8
আজি হতে শতবর্ষ আগে
2022
শারদীয় কথাসাহিত্য পত্রিকায় সায়ন্তনী পূততুণ্ড-র নতুন উপন্যাস ।। শুনশান রাস্তায় কুড়ুল হাতে আসে সে.....। একশো বছর আগের সিরিয়াল কিলিং আবার একশো বছর পরে শুরু হল৷ পুরনো সিরিয়াল কিলার অন্তরালেই থেকে গিয়েছে৷ নতুন সিরিয়াল কিলার কে? দ্য অ্যাক্স কিলারের পুনরাবির্ভাবের রহস্য সমাধান করতে পারবে কি টিম অধিরাজ?
Author
Sayantani Putatunda
Author · 9 books