Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
স্মৃতিগন্ধা
স্মৃতিগন্ধা
Series · 2 books · 2021-2022
By
Sadat Hossain
Books in series
#1
স্মৃতিগন্ধা
2021
এই যে ধরো, আমাদের রোজ কত কত গল্প। কতো কতো স্মৃতি। এগুলো একটু একটু বুকে গেঁথে থাকে। এই যে প্রতিদিনের প্রতিমুহূর্তের তুমি বুকে জমা হতে থাকো, এটাই স্মৃতি। আজ থেকে অনেক বছর পর, যখন আমরা বুড়ো হয়ে যাবো, তখন এই প্রতিদিনের তুমি কল্পনায় একটু একটু করে জেগে উঠতে থাকবে। সেটাতো আসলে সময়ই। তুমিতো তখনও থাকবে। কিন্তু এই সময়টা তখন স্মৃতি হয়ে সুবাস ছড়াতে থাকবে।
#2
ইতি স্মৃতিগন্ধা
2022
কোনো এক প্রাগৈতিহাসিক নিখোঁজ বিজ্ঞপ্তির প্রাচীরে গন্তব্যহীন অন্ধকার হয়ে সেঁটে রইল তারা। অযুত বাধার অজস্র পথ পেরিয়ে এসেও যেন ডিঙাতে পারল না অনভ্যাসে অগম্য হয়ে ওঠা অকর্ষিত অভিমানী মনভূমিটুকু। কিন্তু তাদের মন ও শরীর আলগোছে হাওয়ায় ছড়িয়ে দিতে লাগল স্মৃতির সুবাস। সেই সুবাস কি ডিঙিয়ে যেতে পারবে এই অলঙ্ঘনীয় দ্বিধার দেয়াল? হেমন্তের বিষণ্ণ সন্ধ্যায় দূর কোথাও থেকে ভেসে আসছে অদ্ভুত হাহাকারের সুর। বুকের ভেতর আলগোছে নেমে আসছে মেঘ কিংবা কুয়াশা। কিংবা গাঢ় শীতল অন্ধকার। নাম না জানা দুঃখ। সেই দুঃখের ভেতর মন কেমনের হাওয়া। সেই হাওয়ায় ওই বিষাদ অন্ধকারে যেন স্থির হয়ে আছে প্রাচীন পাথরে খোদাই করা দুটি মূর্তি। কী আশ্চর্য, সেই মূর্তির বুকেও হঠাৎ জলের ঢেউয়ের মতো ছলাৎ ছলাৎ শব্দ হতে থাকে!
Author
Sadat Hossain
Author · 20 books