Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
গডফাদার
গডফাদার
Series · 2 books · 2020-2021
By
Aminul Islam
Books in series
#1
বাটারফ্লাই ইফেক্ট
2020
রাত ৯ টা পাঁচ। অফিসের বস ইকবাল খানের সাথে দেখা করতে এসেছে সাব্বির। অফিসের ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চেয়ে আপোষ করতে এসেছে। কিন্তু বসের ফ্ল্যাটে ঢুকেই আবিষ্কার করে ইকবাল খানের মৃত দেহ। ঘটনার তদন্ত শেষে ডিবি অফিসার নিজাম উদ্দিন সাব্বিরের বিরুদ্ধে সকল প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করে। এর ঠিক তিনমাস পর খুন হলো নাদিয়া। আর এবারে নিজাম সাহেব সব প্রমাণ পেলেন নাদিয়ার স্বামী হিমেলের বিরুদ্ধে! এদিকে ক্রাইম কনসাল্টটেন্ট অর্ক খুন দুটার মাঝে সিরিয়াল কিলিং এর আভাস পায়। অবশেষে খোঁজ নিতেই বেরিয়ে এলো আরও কিছু খুনের ঘটনা। বেশ লম্বা একটা তালিকা। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, সবগুলো খুনের খুনিই প্রমাণসহ ধরা পড়েছে। তদন্তের গভীরতা বাড়ে এবং ঘটনা মোড় নেয় হিমেলের বলা স্কুল জীবনের একটা ঘটনা থেকে। সেই সাথে ঘুরে ফিরে সামনে আসে অর্ক'র অতীত জীবনের গল্পগুলো। এরপরে... অর্ক নিজেই সাব্যস্ত হয় একটি খুনের আসামী হিসেবে। কী এমন ঘটেছিলো যে শেষ পর্যন্ত অর্ককে জেলে যেতে হলো? এখন কী করবে অর্ক? পারবে নিজেকে বাঁচিয়ে খুনিকে ধরতে? স্বাগতম আমিনুল ইসলামের গডফাদার সিরিজের প্রথম বই "বাটারফ্লাই ইফেক্টে" -এর জগতে
#2
গডফাদার
2021
খুব সাধারণ একটা ছেলে; নাম মাসুদ কবির। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজেই জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সাথে। যার হাতের ইশারায় দেশ জুড়ে ঘটতে শুরু করে একের পর এক হঠকারী ঘটনা। সেই মুহূর্তেই কয়েক দশক পরে দেশে ফিরে আসে নব্বই দশকের আরেক মাফিয়া ত্রাস দাউদ খলিল; যাকে মাফিয়া জগত চেনে ‘দ্য গডফাদার কিলার’ নামে। জেল থেকে বের হওয়া অর্ক, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আব্রাহাম রাতুল; দুজনেরই লক্ষ্য হয়ে দাঁড়ায় অদৃশ্য শক্তির উৎসকে খুঁজে বের করা। যার কারণে তছনছ হয়ে গেছে অর্কের জীবন, যে কিনা পুরো দেশে পেতে রেখেছে অদৃশ্য এক জাল। এই গল্প অন্ধকার জগতের গল্প, যে গল্পের নির্মাতাই বিধ্বংসী। যেখানে প্রতিটি অধ্যায়েই রয়েছে পরাজিত মানুষের গল্প। যারা আলোর দেখা পেয়েও সেই আলো কখনই স্পর্শ করতে পারে না। বাটারফ্লাই ইফেক্ট এর পরের গল্প গডফাদার।
Author
Aminul Islam
Author · 8 books