পারভেজ হোসেনের জন্ম ঝালকাঠি জেলার রাজাপুরে ১৯৬০ সালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলাভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। আশির দশকের ছোট কাগজ সংবেদ-এর অন্যতম সম্পাদক তিনি। বর্তমানে মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় জড়িত। ‘যে জীবন ফড়িঙের দোয়েলের’ গল্পগ্রন্থের জন্য ২০১১ সালের ‘জেমকন সাহিত্য পুরস্কার’ ‘ডুবোচর’ গল্পগ্রন্থের জন্য ‘প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৯’ এবং কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২।