
'উরমাল' শব্দটা এসেছে 'রুমাল' থেকে। চা বাগান শ্রমিকরা পাতা তোলেন যে কাপড়ের ঝুলিতে, সেই রুমালই অপভ্রংশে উরমাল। পশ্চিমবঙ্গের উত্তরভাগে ডুয়ার্স অঞ্চলের বিস্তৃত প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে উঠে এসেছে প্রজন্মের পর প্রজন্ম চা-বাগানে বেঁচে থাকা শ্রমিকদের অনিশ্চিত জীবনের দৈনন্দিন লড়াই, স্বপ্ন, আর না পাওয়ার দীর্ঘশ্বাস- সব মিলিয়ে এটা সেই পরিশ্রমী মানুষদের যন্ত্রণার ইতিহাস। লেখক ছুদেন কাবিমো সংবেদনশীল কাব্যিক ভাষায় তুলে ধরেছেন প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে থাকা অশ্রুত কণ্ঠগুলোকে। এই উপন্যাসজুড়ে বহু চরিত্র এবং রঙবেরঙের কাহিনী ফুলের মালার মতো গাঁথা রয়েছে, যার পরতে পরতে লুকিয়ে আছে আরও অনেক গল্প, যার মধ্যে কিছু কয়েক দশকের পুরোনো, কিছু ব্রিটিশকালীন, আবার কিছু লোককথা থেকেও নেওয়া। কোলাজের আকারে লেখা এই অসাধারণ উপন্যাস তার গভীরতা, বিস্তার, শিল্পরূপ ও কাব্যিক ছন্দে অবশ্যই পাঠককে মুগ্ধ করবে। ২০২৫ সালে নেপালের সর্বোচ্চ সাহিত্য-সম্মান 'মদন পুরস্কারে' সম্মানিত হয় উপন্যাসটি। দীর্ঘ বত্রিশ বছর পরে ভারতীয় নেপালি সাহিত্যের কোনো রচনা এই পুরস্কার পেল।
Ships within a few days. US addresses only.