নিরিবিলি ছোট্ট গঞ্জ শহর ময়নাগড়। হঠাৎ ময়নাগড়ে নানারকম ঘটনা ঘটতে শুরু করল। ভূতের এবং বাঘের প্রাদুর্ভাব দেখা দিল। অনেক অচেনা মানুষজনকে দেখা গেল ময়নাগড়ে। কেউ জটাজুটধারী সন্ন্যাসী, কেউ চোর, কেউ ম্যাজিশিয়ান, কেউ আবার ভিনগ্রহের বাসিন্দা! সাধাসিধে বোকাসোকা পাঁচু, ছদ্মবেশে লুকিয়ে থাকা মাস্টার শিবেন, বিখ্যাত চোর টকাই, সকলেই জড়িয়ে পড়ল অদ্ভুত সব ঘটনায়। তারপর ?... মরতে-মরতে কে বাঁচাল পাঁচুকে? টকাই কি জিততে পারল? ভিনগ্রহের বাসিন্দাকে নিয়েই বা কাদের এত আগ্রহ?