ভাগ্যের সঙ্গে অসম জুয়া খেলায় নেমেছে নিকোলাস ড্রেইট। ওকে তাড়াতে চাইছে ওর চারপাশের র্যাঞ্জাররা - ড্রেইট বুঝতে পারছে এখন ওর এমন একজনকে দরকার পিস্তলে যার হাত চালু। তাই নবাগত এক লোক যখন সাহায্য করতে চাইলো ওকে ড্রেইট লুফে নিলো প্রস্তাবটা। নবাগত শুধু জানাল - ওর নাম হুয়ান কর্টেয।