Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
অন্ধ জাদুকর
অন্ধ জাদুকর
Series · 2 books · 2020-2021
By
Shariful Hasan
Books in series
#1
অন্ধ জাদুকর
2020
রাতের অন্ধকারে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় চলে আসে সালাম । নতুন জীবনের শুরুতেই পায় জমির ম্যাজিশিয়ানকে । জমির বুঝতে পারে জাদুবিদ্যা সালামের সহজাত ক্ষমতা । সে খবর দেয় শংকরকে, যে বহুদিন ধরেই এরকম কারো সন্ধানে ছিল! সালাম আবার পালায় । পালাতেই থাকে । মুরশেদ মিয়া একজন বৃদ্ধ মানুষ । ঢাকায় ফিরতে ফিরতেই আক্রান্ত হলেন পথে । বুঝতে পারছেন অনেকদিন পর আবার সক্রিয় হয়ে উঠেছে তার শত্রুপক্ষ । কিন্তু এতদিন পর কেন এই সক্রিয়তা? ওদের উদ্দেশ্য কী? দিল্লিতে তিনি ছিলেন এক গুপ্ত সংগঠনের সদস্য । অনেকদিন পর সেই গুপ্ত সংগঠনের একজন ঢাকায় পা রেখেছে । কিন্তু কেন? ডঃ কামাল আরেফিন, বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক । খুঁজছেন তার বাবার আসল পরিচয় । যতই খুঁড়ছেন ততই গভীর হচ্ছে রহস্য। মৃত্যুর মহান জাদুকর পুনরুজ্জীবিত হতে চলেছে এই ঢাকায় । তাকে এবার রুখবে কে? ফ্যান্টাসি আর সাসপেন্সে পরিপূর্ণ শরীফুল হাসান’র ‘অন্ধ জাদুকর’ আপনাদের অন্য এক জগতে নিয়ে যাবে। সেই জগতে আপনাদের সবাইকে স্বাগতম । বই- অন্ধ জাদুকর।
#2
অন্ধ জাদুকর
2021
শেষ লড়াইয়ের পর বেশ কিছুদিন কেটে গেছে। কিন্তু লড়াই আবার হবে। অন্ধ জাদুকরের সাথে দিল্লি থেকে ঢাকায় ফিরছেন মুরশেদ মিয়া, সাথে তার দুই সঙ্গী। কিন্তু ফেরার পথে পদে পদে বাধা, বিপত্তি। অন্যদিকে, নিজেকে খুঁজে ফিরছে কিশোর সালাম। আশ্রম থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। ড. আরেফিন দেখা পেলেন এক অদ্ভুত মানুষের। এই মানুষটাই হয়তো জানে সেই রহস্যের কথা যা তার বাবার মৃত্যুর সাথে সাথে হারিয়ে গেছে। তা জানার জন্য সর্বস্ব বাজি রাখতে রাজি ড. আরেফিন। সালামকে খুঁজছে মুরশেদ মিয়া এবং অন্ধ জাদুকর, সালামকে খুঁজছে গওহর জামাল। আর সালাম খুঁজছে নিজের আসল অতীত। সব কিছুর মীমাংসা হবে খুব শিগগিরি। ভালো-মন্দ, আলো-অন্ধকারের লড়াইয়ে তৃতীয় কোনো পক্ষের আভাস পাওয়া যাচ্ছে। এরা কারা? এসব কিছু নিয়েই টান টান উত্তেজনা আর জাদুর অদ্ভুত পৃথিবী নিয়ে ‘অন্ধ জাদুকর’ সিরিজের দ্বিতীয় উপাখ্যান ‘অন্ধ জাদুকর- প্রলয় হুংকার’।
Author
Shariful Hasan
Author · 21 books