Margins
Margins
Sign in
Margins
Subscribe to our newsletter
548 Market St PMB 65688, San Francisco California 94104-5401 USA
hello@margins.app
·
+1 (650) 223-5283
Privacy Policy
·
Terms of Use
© 2026 Paratext Inc. All rights reserved
আহমেদ করিম
আহমেদ করিম
Series · 4 books · 2020-2022
By
Shariful Hasan
Books in series
#1
রূপকুমারী ও স্বপ্নকুহক
2020
আহমেদ করিম একজন সাইকোলজিস্ট। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা শিক্ষক ছিলেন। পুরানা পল্টন এলাকায় থাকেন। একতলা একটা বাড়িতে। একা। অদ্ভুত সব কেস নিয়ে তার কাজকারবার। এবারও তেমন একটা কেস এসে হাজির। বয়স্ক একজন মানুষ ছুটে এসেছেন তার কাছে, অদ্ভুত স্বপ্ন বা দুঃস্বপ্নের ব্যাখা চাইতে। সহকারী সোহেলকে নিয়ে তিনি হাজির হলেন নেত্রকোণায়। এক পুরনো কাঠের দোতলা বাড়িতে। যেখানে মুখোমুখি হলেন অদ্ভুত কিছু অভিজ্ঞতার, কিছু স্বপ্নের আর রূপকুমারীর। আহমেদ করিমের সাথে আপনিও সঙ্গী হোন সেই অভিজ্ঞতার, স্বপ্নকুহকের।
#2
কিংকর্তব্যবিমূঢ়
2021
আহমেদ করিমের কাছে স্বামী সায়েম চৌধুরির মানসিক সমস্যা নিয়ে হাজির হলো তানিয়া চৌধুরি। সায়েম চৌধুরি নানাধরনের হেলুসিনেশনে ভুগছে।এছাড়া অফিসেও নানা রকম ঝামেলা চলছে। তাই সবধরনের কাজ থেকে কিছুদিনের ছুটি নিয়ে তারা চলে যাচ্ছে সায়েমের পৈত্রিক বাড়িতে। আহমেদ করিম আর তার সহকারি সোহেলকেও আমন্ত্রণ জানানো হলো সেই বাড়িতে। আহমেদ করিম সোহেলকে সাথে নিয়ে রওনা দিলেন, সাথে যোগ হলো এক অদ্ভুত চরিত্র রকেট। সায়েমের পৈত্রিক বাড়ি নিয়ে নানা রকম মিথ, গল্পকথা ছড়িয়ে আছে। সায়েম কিংবা তানিয়া কেউই ঠিক স্বাভাবিক নয়। এমনকি স্বাভাবিক নয় এখানকার কেয়ারটেকারও। এখানে এসে একের পর এক অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হতে থাকলেন আহমেদ করিম। ঘটনার জালে জড়িয়ে এই প্রথমবারের মতো নিজেকে আবিষ্কার করলেন কিংকর্তব্যবিমুঢ় অবস্থায়।
#3
প্রতিচ্ছায়ারা জেগে থাকে
2022
পোড়োবাড়িতে লাইভ শো করতে গিয়ে বিপদে পড়ল চারবন্ধু। সকালে তিন বন্ধুর মৃতদেহ পাওয়া গেল গাড়িতে। দুর্ঘটনা না অন্যকিছু? এক বন্ধু, রাহুল, দীর্ঘদিন পর জেগে উঠল কোমা থেকে। অনুভব করতে শুরু করল, সে এখন আর রাহুল নয়। অন্য কেউ! লাবনীরা উঠেছে মিরপুরের তন্দ্রাবিলাস অ্যাপার্টমেন্টে, পুরানো একটি ফ্ল্যাটে। কিছুদিন পরেই শুরু হলো লাবনীর অস্বাভাবিকতা। আহমেদ করিমের সামনে এখন দুটো কেস। একটি তিনি নিজে দেখছেন, আরেকটি দেখছে তার সবসময়ের সহকারি, সোহেল আহমেদ। তিনি কি পারবেন লাবনীকে সুস্থ করতে? সোহেল কি পারবে রাহুলকে এক প্রতিচ্ছায়ার হাত থেকে বাঁচাতে? আহমেদ করিমের সাথে আপনাদেরকেও স্বাগতম প্রতিচ্ছায়াদের সাথে এক অঘোষিত যুদ্ধে!
#3.5
উধাও
2022
স্কুল শিক্ষক আলোকনাথ বাবুর মহাবিপদ। তার মেয়ে সোমলতা, কী কী যেন দেখে, ভয় পায়! তিনি আহমেদ করিম সাহেবের কাছে সমাধান চাইলেন! কিন্তু চাইলেই কি আহমেদ করিম পারেন সব সমস্যার সমাধান দিতে!
Author
Shariful Hasan
Author · 21 books