তিন মাস্কেটিয়ারের সেই দারতাঁয়া, অ্যাথস, পার্থোস, আরামিস বা ম্যাজারিনের কথা নিশ্চয়ই মনে আছে? এই কাহিনীটিও তাদেরকে নিয়েই লেখা, তবে মূল চরিত্র ইংল্যান্ডের রাজা চার্লস। যিনি সিংহাসন হারিয়ে ফ্রান্সে পালিয়ে এসেছেন, ইচ্ছা, মামাতো ভাই চতুর্দশ লুইয়ের সাহায্য নিয়ে আবার সিংহাসন ফিরে পাবেন। কিন্তু মহামন্ত্রী ম্যাজারিনের ষড়যন্ত্রে তার সে আশা পূরণ হলো না। ওদিকে সেনাপতি মংক জানিয়ে দিয়েছেন, রাজা চার্লসের মধ্যে যদি কোন মহৎ গুণের প্রকাশ দেখতে পান তবেই তাকে সিংহাসন ফিরে পেতে সাহায্য করবেন। এরপরই দারতায়াঁর ভূমিকা ও কৌশল জাদুর মত কাজ করল। রাজা চার্লস তাঁর সিংহাসন ফিরে পেলেন। কিন্তু কিভাবে?