দি ওল্ড ম্যান এন্ড দ্য সী হেমিংওয়ের শ্রেষ্ঠতম উপন্যাস। এই বইটার মধ্যে লিপিবদ্ধ হয়েছে, মানুষের চাহিদা ও নিয়তির মধ্যকার দন্ধ। খুবই ছোট আকারের উপন্যাস, ও কাহিনীও একটু খানি। কিউবার এক জেলেকে নিয়ে লেখা হয়েছে উপন্যাসটি। গালফ স্ট্রীমের স্রোতে ছোট্ট জেলে নৌকা ভাসিয়ে একাকী মাছ ধরে বেড়ায় বুড়ো সান্তিয়াগো। ৮৪ দিন ধরে ঘুরছে সে সমু্দ্রের বুকে, কিন্তু কোন মাছ পায় নি । তার সাথে যে ছোট ছেলেটা কাজ করতো। তার বাবা মা মনে করে বুড়ো টা অপয়া। তাই তাদের ছেলে কে অন্য নৌকায় পাঠিয়ে দেয়। এবং ছেলেটা ওখানে যাওয়ার ১ম সপ্তাহে বড় বড় তিনটি মাছ ধরে ফেলল। কিন্তু প্রতিদিন বুড়ো লোকটিকে খালি নৌকা নিয়ে ফিরতে হতো। বুড়ো লোকটির রোগা-পাতলা শরীর। গলা ও ঘাড়ের নিচে কতগুলো গভীর বলি রেখা। সূর্যের তীব্র প্রতিফলন তার চুপসে যাওয়া গালের চামড়ায় বাদামি ফুসকুরি তুলেছে। মুখের দুপাশে নিচের দিকে নেমে গেছে সেগুলো। দুটি হাত গভীর ক্ষত চিহ্নে ভরা। শুধু চোখ দুটো সমুদ্রের মতো নীল, উচ্ছ্বাস ময় আর অপরাজিত। যেখানে জেলেরা নৌকা বেধে রাখে, সেখান দিয়ে আসার সময় ছেলেটা ডেকে উঠল, "সান্তিয়াগো আমি তোমার সাথে যাব।" ছেলেটি বুড়ো লোকটাকে পছন্দ করে কিন্তু তার মা বাবার জন্য পেরে উঠে না। সান্তিয়াগো বলে উঠে, "তুমি ভাগ্যবানের নৌকায় আছ, ওখানেই থাকো।"ছেলেটা তাকে আগের দিনের কথা স্মরন করায়। যে তারা ৮৭ দিন পরেও মাছ ধরেছিল। সে বুড়োকে বিয়ার খাওয়ার অফার করে। তাকে সার্ডিন দিতে চায়। এমনকি কিছু টোপও। সে তার সাথে যেতে চাইলে সান্তিয়াগো তাকে নিষেধ করে। তাই সে অন্য উপায়ে বুড়ো কে সাহায্য করতে চায়। বুড়ো তাকে জানায়, পর দিন সে আরো দূরে যাবে নৌকা নিয়ে।